PM Narendra Modi: বঙ্গে প্রচার সেরেই সিকিমে ‘খেলা’-র মুডে মোদী, এক শটেই ‘গোল’

Modi plays football in Sikkim: সিকিমে পৌঁছেই আবারও ময়দানে মোদী। তবে, রাজনীতির নয়। খেলার ময়দানে। সেখানে কিশোর-কিশোরীদের সঙ্গে ফুটবল খেললেন মোদী।সোশ্যাল মিডিয়ায় ফুটবল খেলার একাধিক ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দেখা গেল, মোদী পরেছেন নীল-কালো ট্র্যাকসুট। বিভিন্ন মুডে দেখা গেল তাঁকে।

Apr 28, 2026 | 1:16 PM

1 / 8
বাংলায় প্রচার সেরেই সিকিমে ফুরফুরে মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই বঙ্গে মেগা প্রচার শেষ করেছেন মোদী। তারপরই পড়শি রাজ্য সিকিমে যান প্রধানমন্ত্রী।

2 / 8
জানা গিয়েছে, সিকিমে রাজ্য গঠনের সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে। মঙ্গলবার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি পর্ব। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই সিকিমে গিয়েছেন প্রধানমন্ত্রী।

3 / 8
সিকিমে পৌঁছেই আবারও ময়দানে মোদী। তবে, রাজনীতির নয়। খেলার ময়দানে। সেখানে কিশোর-কিশোরীদের সঙ্গে ফুটবল খেললেন মোদী।

4 / 8
সোশ্যাল মিডিয়ায় ফুটবল খেলার একাধিক ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দেখা গেল, মোদী পরেছেন নীল-কালো ট্র্যাকসুট। বিভিন্ন মুডে দেখা গেল তাঁকে।

5 / 8
কিশোর-কিশোরীদের সঙ্গে কখনও ওয়ার্ম-আপ করতে দেখা গেল, কখনও প্রতিপক্ষদের কাটিয়ে এক শটে গোল করলেন। আবার কিশোর-কিশোরীদের সঙ্গে হাই-ফাইভও করতে দেখা গেল তাঁকে।

6 / 8
সোশ্যাল মিডিয়ায় ছবি গুলো পোস্ট করে ক্যাপশনে মোদী লেখেন, "গ্যাংটকের এক মনোরম সকালে তরুণ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার থেকে ভালো আর কিছুই হতে পারে না।"

7 / 8
এছাড়া, আরও এক ক্যাপশনে দেখা গেল লেখা রয়েছে, "তরুণদের সঙ্গে এক প্রাণবন্ত ফুটবল সেশন হল।"

8 / 8
দিন কয়েক আগেই কলকাতায় গঙ্গাবক্ষে নৌকাবিহার করে নজর কেড়েছিলেন মোদী। এবার ফুটবল খেলায় মাতলেন প্রধানমন্ত্রী

Follow Us