PM Modi in Cooch Behar: নির্বাচনের দিন ঘোষণার পর প্রথম সভা বাংলায়, কী কী বলে গেলেন মোদী?

PM Narendra Modi rally in Cooch Behar: বাংলায় নির্বাচনের দিন ঘোষণার পর বাংলায় প্রথম সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারের রাসমেলার মাঠে তাঁর সভা ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আর নির্বাচনী সেই সভা থেকে তৃণমূলকে নিশানা করলেন মোদী। কালিয়াচককাণ্ড উল্লেখ করে আক্রমণ শানালেন।

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 06, 2026 | 12:15 AM

1 / 9
বাংলায় নির্বাচনী প্রচার কবে শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পর থেকেই এই নিয়ে জল্পনা বাড়ছিল। শেষপর্যন্ত উত্তরবঙ্গ থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন মোদী।

বাংলায় নির্বাচনী প্রচার কবে শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পর থেকেই এই নিয়ে জল্পনা বাড়ছিল। শেষপর্যন্ত উত্তরবঙ্গ থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন মোদী।

2 / 9

রবিবার কোচবিহারের রাসমেলার মাঠে মোদীর নির্বাচনী প্রচার সভা ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

3 / 9

আর বাংলায় প্রথম নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেস তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4 / 9

আর কিছুক্ষণ পরই মোদী

5 / 9

তৃণমূলকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “এটাই প্রমাণ করছে, এখানে জঙ্গলরাজ চলছে। তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলায় আপনাদের ভরসা বিজেপি। এখানে যা হচ্ছে, তাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকেই হস্তক্ষেপ করতে হচ্ছে।”

6 / 9

বাংলায় অনুপ্রবেশকারী ইস্যুতে অনেকদিন ধরেই সরব বিজেপি। এদিন কোচবিহারের সভা থেকে মোদী বলেন, "অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি। তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। তাই পাল্টানো দরকার।"

7 / 9

প্রধানমন্ত্রী আরও বলেন, "একদিকে তৃণমূলের ভয়, অন্যদিকে বিজেপির ভরসা। একদিকে তৃণমূলের কাটমানি, অপরদিকে বিজেপির উন্নয়ন।"

8 / 9

ভোটের পর হিসাব হবে বলে হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, "ভরসা দিচ্ছি আমি, এবার নির্বাচনের পর এদের পাপের হিসাব নেব। আইন নিজের কাজ করবে। প্রতিটি পাপের হিসাব হবে। জনতাকে তাঁদের থেকে লুঠে নেওয়া পয়সা ফেরত দিতে হবে।"

9 / 9

মহিলাদের জন্য কেন্দ্রের একাধিক প্রকল্পের উল্লেখ করে মোদী বলেন, "কেন্দ্রের সরকার মহিলাদের জন্যে বহু প্রকল্প নিয়েছে। লাখপতি দিদি বানিয়েছে সরকার। মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করেছে বিজেপি সরকার। আগামী লোকসভা নির্বাচনে এর ফায়দা পাবেন বাংলার মহিলারা।"

Loading...
Unable to load recommendations.
Follow Us