Pressure Cooker: প্রেশার কুকার সিটি দিচ্ছে না? এই উপায়ে ২ মিনিটেই হবে সমস্যার সমাধান…

Pressure Cooker Whistle Problem: যদি হুইসেলটি সঠিকভাবে না বাজে, তবে অবিলম্বে এটি মেরামত করিয়ে নেওয়া উচিত। প্রেশার কুকারটি অনেকক্ষণ ধরে গ্যাসে বসিয়ে রাখার পরেও শিস বা সিটি না দিলে বুঝবেন, এটি ময়লা বা অন্য কোনও কারণে আটকে গিয়েছে।

|

Oct 04, 2026 | 3:22 PM

1 / 8
চটজলদি রান্না করার জন্য প্রেশার কুকারের থেকে ভালো কিছু হয় না। এতে খাবার দ্রুত সেদ্ধ হয়, আবার রান্নার গ্যাসও কম পোড়ে। তবে প্রেশার কুকার ব্যবহারের সময় অসাবধানতা দেখালেই কিন্তু ঘটতে পারে বড় বিপদ। দুমদাম ফাটতে পারে কুকার। 

চটজলদি রান্না করার জন্য প্রেশার কুকারের থেকে ভালো কিছু হয় না। এতে খাবার দ্রুত সেদ্ধ হয়, আবার রান্নার গ্যাসও কম পোড়ে। তবে প্রেশার কুকার ব্যবহারের সময় অসাবধানতা দেখালেই কিন্তু ঘটতে পারে বড় বিপদ। দুমদাম ফাটতে পারে কুকার। 

2 / 8

অনেকেই বাড়িতে ভাত-ডাল রান্না করার জন্য প্রেশার কুকার ব্যবহার করেন। তবে এতে ভাতের ফ্যান বা ডালের ফেনা উপরে উঠে এসে হুইসেলের অংশে জমে যায় এবং এটিকে পুরোপুরি বন্ধ করে দেয়। এর ফলে কুকারের হুইসেল বাজে না। এমন হলে প্রেশার কুকার ফেটে যাওয়ার ঝুঁকি থাকে অনেক বেশি। 

3 / 8

আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হন, তবে প্রেশার কুকারের হুইসেল পরিষ্কার করার সহজ উপায় অবশ্যই জেনে রাখা উচিত। কীভাবে হুইসেল পরিষ্কার করবেন?

4 / 8

প্রথমে একটি পাত্রে কিছুটা গরম জল নিন। এবার তাতে কিছুটা ডিটারজেন্ট এবং এক প্যাকেট ইনো পাউডার যোগ করে ভালোভাবে মেশান। তারপর কুকারের হুইসেল এবং এর চারপাশের অংশগুলো কিছুক্ষণ এই জলে ডুবিয়ে রাখুন।

5 / 8

ইনো-র রাসায়নিক এবং গরম জলের মিশ্রণটি হুইসেলের ভিতরে জমে থাকা তেল ও ময়লা দূর করবে। তারপর একটি পাতলা পিন বা টুথব্রাশের সাহায্যে এটি ভেতর থেকে ভালোভাবে পরিষ্কার করুন। এরপর, পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে ফেলুন। আপনার কুকারের হুইসেল আর কখনও শক্ত বা আটকে যাবে না।

6 / 8

প্রেশার কুকারে রান্না করার সময় এর রাবারটি সঠিকভাবে লাগানো আছে কিনা, তাও দেখে নেওয়া উচিত। এছাড়া সেফটি ভালভে কোনও ময়লা যাতে আটকে না থাকে, তাও দেখে নেবেন। তাই রান্না শেষে বাতাস পুরোপুরি বেরিয়ে যাওয়ার পরেই প্রেশার কুকারের ঢাকনা খুলুন।

7 / 8

যদি হুইসেলটি সঠিকভাবে না বাজে, তবে অবিলম্বে এটি মেরামত করিয়ে নেওয়া উচিত। প্রেশার কুকারটি অনেকক্ষণ ধরে গ্যাসে বসিয়ে রাখার পরেও শিস বা সিটি না দিলে বুঝবেন, এটি ময়লা বা অন্য কোনও কারণে আটকে গিয়েছে।

8 / 8

যদি আপনি এটিকে এভাবেই রেখে দেন, তাহলে ভিতরে বাষ্প জমে গিয়ে বিস্ফোরণ হওয়ার ঝুঁকি থাকে। তাই সিটি না দিলে সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিন। কুকার থেকে সম্পূর্ণ বাতাস বের করে দেওয়ার পরেই ঢাকনা খুলুন। ভুলবশত বাতাস বের না করে, কুকার খুলবেন না।

Loading...
Unable to load recommendations.
Follow Us