প্রিয়াঙ্কা চোপড়ার উজ্জ্বল ত্বকের রহস্য ফাঁস করলেন মা

গ্ল্যামার দুনিয়ায় প্রিয়াঙ্কা চোপড়ার উজ্জ্বল ত্বকের তারিফ করেন সকলেই। তবে এই রূপের রহস্য কোনও দামি প্রসাধনী নয়, বরং লুকিয়ে আছে মায়ের তৈরি এক ঘরোয়া ফেসপ্যাকে। মা মধু চোপড়া নিজেই ভাগ করে নিলেন সেই বিশেষ রূপটানের রেসিপি।

Apr 22, 2026 | 4:57 PM

1 / 8
বলিউড থেকে হলিউড—প্রিয়াঙ্কা চোপড়ার গ্লোয়িং স্কিনের রহস্য কী? মা মধু চোপড়া জানালেন, তাঁরা মা-মেয়ে দুজনেই ত্বকের যত্নে কোনও সাবান বা ফেসওয়াশ ব্যবহার করেন না। বরং ঘরোয়া উপটানের ওপরই ভরসা রাখেন। Facebook

2 / 8
মধু চোপড়ার মতে, এই ফেসপ্যাক ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ব্রণ, পিগমেন্টেশন এবং কালচে দাগ দূর করতে দারুণ কার্যকর। বয়স বাড়লে মৃত কোষ সরাতেও এই স্ক্রাব ম্যাজিকের মতো কাজ করে। Free Pik

3 / 8
এই ফেসপ্যাক তৈরি করতে মূলত প্রয়োজন বেসন এবং হলুদ। এর সঙ্গে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে মেশানো হয় ঘরে তৈরি দুধের সর বা মালাই এবং এক চামচ টাটকা দই। Facebook

4 / 8
একটি পাত্রে ২ চামচ বেসন নিন, তাতে দই ও সর মেশান। এরপর এক চিমটি হলুদ এবং মিশ্রণটিকে মসৃণ করতে কিছুটা ঠান্ডা দুধ যোগ করুন। ড্রাই স্কিনের জন্য এটি সেরা দাওয়াই।Free Pik

5 / 8
পুরো মুখে এই প্যাক লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে মাস্কের মতো ত্বকে বসে যাবে। এরপর হালকা হাতে ঘষে জল দিয়ে ধুয়ে ফেললেই মিলবে ঝকঝকে ত্বক। Free Pik

6 / 8
মধু চোপড়া একটি বিশেষ সতর্কতা দিয়েছেন। চোখের চারপাশের চামড়া অত্যন্ত সংবেদনশীল, তাই ভুলেও এই ফেসপ্যাক চোখের খুব কাছে বা তলায় লাগাবেন না এবং ঘষবেন না। Facebook

7 / 8
বেসনে সমস্যা থাকলে আটা ব্যবহার করতে পারেন। আবার হলুদে র‍্যাশ বেরোলে লেবুর রস মিশিয়ে নিন। দুধের সর সহ্য না হলে টমেটো বা আলুর রস মিশিয়ে নিলেও দারুণ ফল পাবেন। Free Pik

8 / 8
ভালো ফল পেতে সপ্তাহে সাত দিনই এই ফেসপ্যাক ব্যবহারের পরামর্শ দিয়েছেন মধু চোপড়া। ক্লান্ত ও নির্জীব ত্বকে তৎক্ষণাৎ জেল্লা ফেরাতে এই ঘরোয়া টোটকা সত্যিই অতুলনীয়। Free Pik

Follow Us