
প্রাচীনকাল থেকেই কাঁচা রসুন নানা ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। তবে সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে এর স্বাস্থ্য উপকারিতা আরও কয়েক গুণ বেড়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হৃদযন্ত্র সুস্থ রাখা পর্যন্ত, এই সাধারণ উপাদানটি শরীরে এক অসাধারণ এবং শক্তিশালী প্রভাব ফেলে। (Credit- Unsplash)
রসুন ছেঁচা বা চিবনোর পর তা থেকে 'অ্যালিসিন' নামক একটি শক্তিশালী সালফার যৌগ নির্গত হয়। খালি পেটে এটি দ্রুত শোষিত হয়ে শরীরকে ব্যাক্টেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এটি অনাক্রম্যতা বাড়িয়ে সর্দি-কাশির মতো সাধারণ সংক্রমণের তীব্রতা ও প্রকোপ অনেকটাই কমিয়ে দেয়। (Credit- Unsplash)
খালি পেটে কাঁচা রসুন খেলে রক্তচাপ ও ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রনে থাকে, যা হৃদযোগের ঝুঁকি কমায়। এটি রক্ত সঞ্চালন উন্নত করে ও রক্তনালীর প্রদাহ দূর করতে সাহায্য করে। খালি পেটে খাওয়ার ফলে এর সক্রিয় উপাদানগুলো খুব শীঘ্রই রক্তপ্রদাহে প্রবেশ করে হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়িয়ে তোলে। (Credit- Unsplash)
কাঁচা রসুন আসলে পাচক এনজাইম নিঃসরণ বাড়ায় ও পরিপাকতন্ত্র সক্রিয় করে, যা পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এর প্রাকৃতিক অ্যান্টি-ব্যাক্টেরিয়াল পেটের ক্ষতিকর ব্যাক্টেরিয়ার ভারসাম্য রক্ষা করে। খাবারের আগে কাঁচা রসুন খেলে পৌষ্টিকতন্ত্র বেড়ে যায়, ফলে খাবার হজম প্রক্রিয়া বেশ উন্নত হয়। (Credit- Unsplash)
শরীরে দীর্ঘস্থায়ী গ্যাস বা প্রদাহের জন্য বার্ধক্য দ্রুত আসে ও বিভিন্ন ব্যাধির কারণ হয়ে দাঁড়ায়। রসুনে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এর ফলে দীর্ঘমেয়াদে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে, শরীরে শক্তি বাড়ে এবং দূর হয় নানা ধরণের দীর্ঘস্থায়ী ও জটিল রোগের ঝুঁকিও। (Credit- Unsplash)
রসুন লিভারের প্রয়োজনীয় এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে, যা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন ও ভারী ধাতু বের করে দিতে সাহায্য করে। রসুনের অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান লিভারের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। প্রতিদিন সকালে কাঁচা রসুন খেলে সুষম খাদ্যের পাশাপাশি শরীরের প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়াও উন্নত হয়। (Credit- Unsplash)
রান্না করা রসুনের চেয়ে কাঁচা রসুনে অ্যালিসিনের পরিমাণ অনেক বেশি থাকে। সর্বোচ্চ পুষ্টিগুণ পেতে ১ বা ২টি রসুনের কোয়া থেঁতো বা কুচি করে অন্তত ১০ মিনিটে রেখে দিন। এই সময়টিতে অ্যালিসিন ও অন্যান্য উপকারী যৌগ সক্রিয়ভাবে তৈরি হয়, যা শরীরের জন্য খুব কার্যকরী। (Credit- Unsplash)
উপকারী হলেও সবসময় খালি পেটে কাঁচা রসুন খাওয়া সবার জন্য উপযুক্ত নয়। সেন্সিটিভ পাকস্থলী, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকলে বুক জ্বালা, বমি ভাব বা অস্বস্তি তৈরি করতে পারে। এছাড়া রসুন রক্ত কিছুটা পাতলা করে, তাই যাঁরা রক্ত পাতলা রাখার ওষুধ খাচ্ছেন, তাঁদের এটি সতর্কতার সাথে খাওয়া উচিৎ। (Credit- Unsplash)