Soumi Debjyoti romance: ‘লক্ষ্মী ঝাঁপি’-র শ্যালিকা-জামাইবাবুর সুইমিং পুলে জলকেলি

Soumi Debjyoti dating: সৌমি চক্রবর্তী ও দেবজ্যোতি রায়চৌধুরী এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন। ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের অনস্ক্রিন শ্যালিকা-জামাইবাবু বাস্তবে চুটিয়ে প্রেম করছেন, সুইমিং পুলের ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে জোর চর্চা।

Jun 09, 2026 | 6:54 PM

1 / 8
ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-তে তাঁদের সম্পর্কের সমীকরণ বেশ জটিল। পর্দায় তাঁরা শ্যালিকা ও জামাইবাবু হলেও ক্যামেরার পিছনের বাস্তব ছবিটা একেবারেই আলাদা। অনস্ক্রিনের সেই চেনা রিলেশনই এখন বাস্তবে অফস্ক্রিন প্রেমে বদলে গিয়েছে। ছবি সৌজন্যে ফেসবুক

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-তে তাঁদের সম্পর্কের সমীকরণ বেশ জটিল। পর্দায় তাঁরা শ্যালিকা ও জামাইবাবু হলেও ক্যামেরার পিছনের বাস্তব ছবিটা একেবারেই আলাদা। অনস্ক্রিনের সেই চেনা রিলেশনই এখন বাস্তবে অফস্ক্রিন প্রেমে বদলে গিয়েছে। ছবি সৌজন্যে ফেসবুক

2 / 8

টেলিপাড়ার অন্দরে এখন জোর চর্চা অভিনেত্রী সৌমি চক্রবর্তী এবং অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরীকে নিয়ে। তাঁদের এই নতুন রসায়ন নিয়ে গুঞ্জন এখন স্টুডিওপাড়ায় তুঙ্গে। আনাচে-কানাচে শুধুই এখন এই নতুন যুগলের ফিসফাস শোনা যাচ্ছে। ছবি সৌজন্যে ফেসবুক

3 / 8

সম্প্রতি সোশাল মিডিয়ায় একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন দেবজ্যোতি। সুইমিং পুলে কাটানো ব্যক্তিগত সময়ের সেই হট ফ্রেম পলকে নজর কেড়েছে নেটপাড়ার। ছবিগুলিতে তাঁদের কেমিস্ট্রি এতটাই স্পষ্ট যে নতুন সম্পর্কের সিলমোহর পড়েই গিয়েছে। ছবি সৌজন্যে ফেসবুক

4 / 8

সৌমির এই পোস্ট দেখে একদিকে যেমন শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা, অন্যদিকে শুরু হয়েছে তীব্র ট্রোলিং। নেটিজেনদের একাংশ কিছুতেই এই নতুন সম্পর্ক সহজে মেনে নিতে পারছেন না। বিশেষ করে সৌমির অতীত সম্পর্ককে টেনে এনে নানা কুৎসিত মন্তব্য করা হচ্ছে। ছবি সৌজন্যে ফেসবুক

5 / 8

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই অত্যন্ত খোলামেলা থাকতে পছন্দ করেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। সম্পর্ক হোক কিংবা বিচ্ছেদ, কোনও বিষয়ই কখনও আড়াল করার পক্ষপাতী নন তিনি। আর সেই কারণেই তাঁর নতুন ভালোবাসাকে ঘিরে কৌতূহল যেমন তৈরি হয়েছে, তেমনই সমালোচনাও কম হচ্ছে না। ছবি সৌজন্যে ফেসবুক

6 / 8

কয়েক মাস আগেও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পৃথ্বীশের সঙ্গে সৌমির প্রেম নিয়ে তুমুল আলোচনা ছিল বিনোদন মহলে। সেই সম্পর্ক ভাঙার পর খুব অল্প সময়ের মধ্যেই দেবজ্যোতির সঙ্গে তাঁর এই ঘনিষ্ঠতা প্রকাশ্যে এসেছে। আর এই দ্রুত রূপবদল দেখেই সমাজমাধ্যমে নানা ধরনের ট্রোলিং শুরু হল। ছবি সৌজন্যে ফেসবুক

7 / 8

নেটপাড়ার কেউ কেউ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও, অনেকে আবার সৌমির পাশেই শক্ত করে দাঁড়িয়েছেন। তাঁদের মতে, একজন মানুষের নতুন করে জীবন শুরু করার এবং ভালো থাকার অধিকার সম্পূর্ণ ব্যক্তিগত। ফলে ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে এই জুটি এখন নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। ছবি সৌজন্যে ফেসবুক

8 / 8

বিতর্ক বা কটাক্ষ কোনও কিছুকেই এই মুহূর্তে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সৌমি ও দেবজ্যোতি। তাঁদের সাম্প্রতিক পোস্ট এবং প্রকাশ্যে ভাগ করে নেওয়া মুহূর্তগুলো অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। একে অপরের সঙ্গ যে তাঁরা দারুণ উপভোগ করছেন, তা ছবিগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায়। ছবি সৌজন্যে ফেসবুক

Loading...
Unable to load recommendations.
Follow Us