
ব্যাগ গোছানোর প্রথম ধাপই হল অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া। পুরনো বিল, চকোলেটের খোসা বা মেয়াদ ফুরিয়ে যাওয়া ওষুধ ব্যাগ থেকে বের করে ফেলুন। ব্যাগ যত হালকা হবে, দরকারি জিনিস খুঁজে পাওয়া ততই সহজ। Free pik

ব্যাগের ভিতর সব কিছু ছড়িয়ে না রেখে ছোট ছোট পাউচ বা কিট ব্যাগ ব্যবহার করুন। মেকআপ, ওষুধ এবং স্যানিটারি ন্যাপকিন আলাদা পাউচে ভরে রাখলে ব্যাগের ভিতরটা কখনওই অগোছালো হবে না।Free pik

দরজার সামনে দাঁড়িয়ে ব্যাগের অতল গহ্বরে চাবি খোঁজার চেয়ে বিরক্তিকর আর কিছুই নেই। ব্যাগের ভিতরের কোনও হুক বা নির্দিষ্ট ছোট পকেটে সবসময় চাবি রাখার অভ্যাস করুন। Free pik

ইয়ারফোন বা ফোনের চার্জার ব্যাগের অন্যান্য জিনিসের সঙ্গে জড়িয়ে গিয়ে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তাই এগুলি রাখার জন্য ছোট একটি কেস ব্যবহার করুন। এতে তার জট পাকানোর সমস্যাও থাকবে না। Free pik

অফিসের দরকারি কাগজ বা কোনও বিল ব্যাগের ভিতর ভাঁজ হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় একটি ছোট স্লিম ফোল্ডার সঙ্গে রাখুন। এতে কাগজগুলি একদম টানটান ও সুরক্ষিত থাকবে। Free pik

টাকা এবং কার্ড আলাদা পকেটে রাখুন যাতে ভিড়ের মধ্যে ব্যাগ খুললে সবটা দেখা না যায়। ব্যাগের সবচেয়ে সুরক্ষিত চেইন বা ভিতরের পকেটে ওয়ালেট রাখা নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ। Free pik

বর্তমানের জীবনযাত্রায় মাস্ক এবং স্যানিটাইজার সব সময় প্রয়োজন। এগুলি ব্যাগের এমন এক জায়গায় রাখুন যেখানে হাত দিলেই পাওয়া যায়। অন্য জিনিসের সঙ্গে মিশে গেলে সংক্রমণের ভয়ও থেকে যায়। Free pik

সপ্তাহে অন্তত একদিন ব্যাগ পুরো খালি করে পরিষ্কার করুন। এতে ব্যাগের তলায় জমে থাকা ধুলোবালি যেমন পরিষ্কার হবে, তেমনই অপ্রয়োজনীয় ভার থেকেও মুক্তি মিলবে। ব্যাগ গুছিয়ে রাখা এখন থেকেই শুরু হোক। Free pik