হঠাৎ জেসিবি-তে উঠে পড়লেন শান্তনু ঠাকুরের স্ত্রী, দেখুন সেই ছবি

Bagda: বাগদা কেন্দ্রে এবার ননদ-বৌদির লড়াই। শান্তনু ঠাকুরের স্ত্রীর সঙ্গে লড়াই হতে চলেছেন ঠাকুরবাড়িরই আর এক সদস্য, মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের। সম্পর্কে শান্তনুর তুতো বোন অর্থাৎ সোমার ননদ হন মধুপর্ণা। সেই কেন্দ্রেই দেখা গেল এই অভিনব প্রচার।

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 09, 2026 | 9:22 PM

1 / 7
বাগদার গোসাইবাড়ি থেকে জেসিবিতে করে প্রচার বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের।  সিন্ডিকেট রাজ ও তোলাবাজির সরকার ভাঙতে 'বুলডোজার' দাওয়াই শান্তনু ঠাকুরের।

2 / 7
উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের গোসাইবাড়ি খেলার মাঠ থেকে জেসিবি নিয়ে অভিনব প্রচার করেন । উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও।

3 / 7
বাগদার মানুষ তাঁকে 'মা' হিসেবে গ্রহণ করেছে বলে দাবি করেন সোমা। এদিনের প্রচারে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

4 / 7
জেসিবি বাকেটের উপর থেকে কখনও হাত নেড়ে, কখনও প্রণাম করে মানুষের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেন সোমা। তিনি জানিয়েছেন, জেসিবির শক্তি নিয়ে বাগদার উন্নয়নে কাজ করবেন তিনি, সেই কারণেই এই অভিনব প্রচার অভিযান।

5 / 7
অন্যদিকে শান্তনু ঠাকুর এদিন রীতিমতো হুঙ্কার ছাড়লেন। তিনি বলেন, এই অভিনব প্রচারের আয়োজন করা হয়েছে এটা বোঝাতে যে সিন্ডিকেট রাজ ও তোলাবাজি সরকার ভাঙতে বুলডোজার প্রয়োজন। প্রয়োজন হলে ফলাফলের পরে বাগদায়ও বুলডোজার ব্যবহার করা হতে পারে বলে জানান তিনি।

6 / 7
প্রার্থীকে এমন অভিনব প্রচারে দেখে এদিন ভিড় জমিয়েছিলেন অনেকেই। রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন বহু মানুষ। বাগদায় মতুয়া ভোটের কথা মাথায় রেখেই লড়াই করছে সব পক্ষ। ঠাকুরবাড়ি থেকেই প্রার্থী করেছে তৃণমূল ও বিজেপি।

7 / 7
ওই কেন্দ্রে এবার ননদ-বৌদির লড়াই। শান্তনু ঠাকুরের স্ত্রীর সঙ্গে লড়াই হতে চলেছেন ঠাকুরবাড়িরই আর এক সদস্য, মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের। সম্পর্কে শান্তনুর তুতো বোন অর্থাৎ সোমার ননদ হন মধুপর্ণা।

Follow Us