India Practice: লাল-বলে প্রস্তুতি শুরু সাই সুদর্শন-অর্শদীপদের, রইল ছবি

India Tour of England: ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। টেস্ট ক্রিকেটে সদ্য প্রাক্তন হয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। তেমনই বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হয়েছে শুভমন গিলকে। সহ অধিনায়ক ঋষভ পন্থ। স্কোয়াডে একঝাঁক নতুন মুখ। ইংল্যান্ডে প্রথম টেস্ট শুরু ২০ জুন। তার প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল।

Jun 08, 2025 | 11:09 PM

1 / 8
ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। টেস্ট ক্রিকেটে সদ্য প্রাক্তন হয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। তেমনই বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনও।

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। টেস্ট ক্রিকেটে সদ্য প্রাক্তন হয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। তেমনই বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনও।

2 / 8

টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে শুভমন গিলকে। অতীতে টি-টোয়েন্টিতে একটি সিরিজে নেতৃত্ব দিয়েছেন। তেমনই আইপিএলে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন শুভমন।

3 / 8

ইংল্যান্ড সিরিজে সহ অধিনায়ক ঋষভ পন্থ। তিনি আইপিএলেও নেতৃত্ব দিয়েছেন। এই কিপার ব্যাটার শুভমনকে নেতৃত্বে সহযোগিতা করতে পারবেন, সেই ভাবনা থেকেই দায়িত্ব দেওয়া হয়েছে।

4 / 8

ইংল্যান্ড সফরে ভারতের স্কোয়াডে একঝাঁক নতুন মুখ। দীর্ঘ ৮ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে করুণ নায়ারের। প্রস্তুতির জন্য তিনি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত এ দলের হয়ে খেলছেন।

5 / 8

প্রথম বার টেস্ট টিমে ডাক পেয়েছেন সাই সুদর্শন এবং অর্শদীপ সিং। এর মধ্যে প্রথম টেস্টেই খেলার সম্ভাবনা প্রবল সাইয়ের। বুমরাকে সব ম্যাচে খেলানো হবে না। ফলে অর্শদীপেরও সুযোগ পাওয়া সময়ের অপেক্ষা।

6 / 8

ইংল্যান্ডে প্রথম টেস্ট শুরু ২০ জুন। পৌঁছে একদিন বিশ্রাম নিয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। আইকনিক লর্ডসের ইন্ডোর স্টেডিয়ামে ওয়ার্ম আপ করেন শুভমনরা। ফুটভলিতে ওয়ার্ম আপ সারেন।

7 / 8

এরপর আউটডোরে প্র্যাক্টিস করেন শুভমনরা। হেড কোচ গৌতম গম্ভীরের তদারকিতে চলে অনুশীলন। তবে সফরের প্রথম ট্রেনিং সেশন হওয়ায় হালকা অনুশীলনেই দেখা যায়।

8 / 8

সোমবারও অনুশীলন করবে ভারতীয় দল। এরপর একদিন বিশ্রাম। নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে শুভমনদের। ইংল্যান্ডের পরিবেশ, পরিস্থিতি এবং ডিউক বলের সঙ্গে মানিয়ে নিতেই এই ম্যাচ। সব ছবি : BCCI

Loading...
Unable to load recommendations.
Follow Us