AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুভমন গিল

শুভমন গিল

বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় ক্রিকেটের রাজা। আর যুবরাজ কে? শুভমন গিল। যাঁকে এখন Prince Of Indian Cricket বলা হচ্ছে। পঞ্জাবের ক্রিকেটার যেন রেকর্ডের খাতা এলোমেলো করে দেওয়ার জন্য পা রেখেছেন ক্রিকেটে। পঞ্জাবের ফাজিলকায় জন্ম। ছোট্ট গ্রাম চক খ্রেওয়ালায় বড় হয়ে ওঠা। বাবা লখবিন্দর সিংই তাঁর প্রথম কোচ। বয়সভিত্তিক টিম থেকেই রান করা শুরু করেন শুভমন। ১৭ বছর বয়সে যুব বিশ্বকাপ টিমে সুযোগ পেয়ে যান। সে বার অনূর্ধ্ব ১৯ World Cup জিতেছিল Team India। ওই টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শুভমন। এরপর আর পিছন ফিরে দেখতে হয়নি। ২০১৮ সালেই KKRএ খেলার সুযোগ পেয়ে যান। প্রতিভাবান ক্রিকেটার ১৩ ম্য়াচ খেলে ২০৩ রান করেন। ২০১৭ সালে Ranji Trophyতে অভিষেক হয় পঞ্জাবের হয়ে। দ্বিতীয় ম্যাচেই সার্ভিসেসের বিরুদ্ধে সেঞ্চুরি পেয়ে যান শুভমন।

পঞ্জাবের ক্রিকেটার যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, তা বুঝতে সময় লাগেনি। লাল হোক আর সাদা, যে কোনও ক্রিকেটেই নিজেকে মেলে ধরতে সময় নেননি। দ্রুত রান তোলার ক্ষমতা, বিপক্ষের বোলিংকে পাল্টা আক্রমণ করে ছারখার করে দেওয়া শুভমনের ব্যাটিংয়ের সবচেয়ে ইতিবাচক দিক। কেকেআরে সে ভাবে নিজেকে মেলে ধরতে না পারায় পরের বছর গুজরাটে চলে যান। ওই সিদ্ধান্ত যে তাঁর জন্য সঠিক ছিল, প্রমাণও হয়ে যায়। সে বার চ্যাম্পিয়ন হয়েছিল GT। পরের বারের IPLএ শুভমন আরও পরিণত। ওপেন করতে নেমে সেঞ্চুরি থেকে শুরু করে টিমকে জয়ের পথ দেখানো, সবই করেছেন দায়িত্ব নিয়ে। ক্রিকেটার হিসেবে ভালো, খারাপ সময় যায়। শুভমনেরও গিয়েছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। রানের খরা কাটিয়ে আবার ফিরেছেন ছন্দে। ওয়ান ডে ক্রিকেটে দারুণ সফল। ডাবল সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটেও। বিরাট কোহলির পরবর্তী তারকা হিসেবে বেছে নেওয়া হচ্ছে তাঁকে।

Read More

WTC Current Standings: শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র ভারতের, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার ভারতের লক্ষ্য কী?

Indian Cricket: এই ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। দুই নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা। তিনে নিউজিল্যান্ড, চারে বাংলাদেশের পর পাঁচে রয়েছে ভারত। এই মুহূর্তে ভারতের পিসিটি ৫১.৫২%। বর্তমান ক্রমতালিকা যদি একইরকম থাকে, তাহলে গতবছরের মতো আবার ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

IND vs SL 2nd Test Scorecard: আবার সেঞ্চুরি সোনালের, ‘প্রায় জেতা’ ম্যাচ ড্র করে WTC তালিকায় বিপাকে ভারত!

Sonal Dinusha: ২৬৪ বল খেলে ১৩৩ রান করলেন এই শ্রীলঙ্কান ব্যাটার। গলে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১০০ ও দ্বিতীয় ইনিংসে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন সোনাল। কলোম্বোতেও প্রথম ইনিংসে গোটা দল ব্যর্থ হলেও উজ্জ্বল নক্ষত্র ছিলেন একমাত্র তিনিই। খেলেছিলেন ১০৩ রানের ইনিংস। এরপর আবার দ্বিতীয় টেস্টে তাঁর শতরানেই হারা টেস্ট বাঁচাল শ্রীলঙ্কা।

India vs Sri Lanka 2nd Test: জলে গেল সোনালের সেঞ্চুরি, হাসতে-খেলতে জিততে চলেছে ভারত!

Sonal Dinusha: এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ফলো অন করতে নেমে ২য় ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ৮৩/২। ওপেনার লাহিরু উদারা (৩) ও কামিল মিশারা (৩২) ইতিমধ্যেই ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন। এই মুহুর্তে ক্রিজে রয়েছেন কামিন্দু মেন্ডিস (১০) ও পাসিন্দু সুরিয়াবন্দরা (৩৫)। ১টি করে উইকেট পেয়েছেন সিরাজ ও জাদেজা।

Sri Lanka vs India Scorecard: ফলো অন থেকে এখনও ৩৯ রান দূরে শ্রীলঙ্কা, প্রসিদ্ধ-মানবেই জয়ের আশা বেঁচে ভারতের!

Prasidh Krishna: দিনের শেষ সেশনে ভারতের ২য় নতুন বলের বিরুদ্ধে লাহিরু কুমারার এলবিডব্লিউ আউটের সিদ্ধান্ত ডিআরএস-এর সাহায্যে বাতিল হয়, কারণ বল ব্যাটের কানায় লেগেছিল। তবে দিনুশা ও কুমারা কোনও রকমে ঠেকিয়ে রাখলেও চতুর্থ দিন ভারতীয় বোলিং ইউনিটকে সকাল থেকে সামলানোই হবে শ্রীলঙ্কার কাছে বড় চ্যালেঞ্জ।

Yashasvi Jaiswal Controversy: ক্রিকেটেও এবার হেডবাট, ‘০৬ বিশ্বকাপের জিদানকে মনে করালেন যশস্বী জয়সোয়াল!

Sri Lanka vs India Scorecard: খুব সম্ভবত এই ঘটনাটি ম্যাচ রেফারির নজরে আসতে পারে। কারণ, মাঠে শারীরিক সংঘর্ষ বা হিংসাত্মক আচরণের ক্ষেত্রে আইসিসি-র নিয়ম খুব কঠোর। আইসিসি-র কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, শারীরিক আক্রমণকে সরাসরি লেভেল ৪-এর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই লেভেল ৪ সবথেকে গুরুতর স্তর।

Sri Lanka vs India Scorecard: অপ্রতিরোধ্য মানব সুতার, গলে স্পিন জুজুতেই লঙ্কা বধ ভারতের!

Manav Suthar: প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করলেন তিনি। যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন, ততক্ষন শ্রীলঙ্কার একটি জয়ের আশা বেঁচে ছিল। কিন্তু মানব সুতারের বলে তাঁর ক্যাচ ধ্রুব জুরেল নিতেই স্পষ্ট হয়ে যায় লিখন। প্রথম ইনিংসে ৪ উইকেট পেয়েছিলেন মানব। এবার দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট এল তাঁর ঝুলিতে।

SL vs IND Day 4 Scorecard: বৃষ্টিবিঘ্নিত গলে দাপট ভারতীয় স্পিনারদের, প্রথম টেস্টে জয়ের দোড়গোড়ায় ভারত!

Manav Suthar: এই টেস্টে শুরু থেকেই ফর্মে রয়েছেন মানব সুতার। দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যে ৬ উইকেট নিয়েছেন মানব। কয়েক টেস্ট আগেই অভিষেক হলেও একের পর এক ভাল পারফরম্যান্স করে ভারতীয় দলে ক্রমশ নিজের জায়গা পাকা করে ফেলছেন এই স্পিনার।

World Test Championship Points Table: বাংলাদেশের জয়ে WTCর লড়াই জমে ক্ষীর, ভারতের ফাইনালের সমীকরণ কী?

Indian Cricket Team: বাংলাদেশের এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে উন্নতি করল বাংলাদেশ। জয়ের পর বাংলাদেশের PCT বেড়ে হয়েছে ৬৬.৬৭%, যা আগে ছি ৫৮.৩৩%। এর ফলে বাংলাদেশ উঠে এসেছে ৪ নম্বরে। অস্ট্রেলিয়া অবশ্য এখনও শীর্ষেই রয়েছে। তবে বাংলাদেশের কাছে হেরে তাদের PCT কমে হয়েছে ৭৭.৭৮%। তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড।

IND vs SL Day 1 Scorecard: স্বাধীনতা দিবসে দেবদত্তের দুরন্ত সেঞ্চুরি, গলে চালকের আসনে ভারত!

Indian Cricket: গলে এই টেস্ট খেলা হবে ১৯ আগস্ট পর্যন্ত। এই টেস্ট সিরিজ যেহেতু ডব্লিউটিসি-র অন্তর্ভুক্ত, তাই ভারতকে দুটি টেস্টই জিততে হবে। নাহলে ডব্লিউটিসি ফাইনালের দৌড় থেকে অনেক পিছিয়ে পড়বে ভারত। তাই শ্রীলঙ্কাকে যত বড় ব্যবধানে ভারত হারাবে, ততই ডব্লিউটিসি ফাইনাল খেলার সুযোগ বাড়বে ভারতের কাছে।

India vs Sri Lanka Score: ৬০০তম টেস্টের আগে বিশেষ মুহূর্ত, গলে জাতীয় পতাকা উত্তোলন করলেন গিল-গম্ভীর!

Indias 600th Test Match: টেস্টের ইতিহাসে ৬০০ টেস্ট ম্যাচ খেলা দল হিসেবে ভারত এখন তৃতীয়। প্রথম দুই স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এর আগে খেলা ৫৯৯টি টেস্টের মধ্যে ভারত জয় পেয়েছে ১৮৬ ম্যাচে, হেরেছে ১৮৮ ম্যাচে ও ড্র হয়েছে ২২৪টি ম্যাচ।