AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ECI: ভোটের দিন ঘোষণা করেই মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ কমিশনের, কী হবে এবার?

West Bengal assembly election: স্ক্রিনিং কমিটি কোনও প্রস্তাব অনুমোদন করলে, সেটি মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাতে হবে। কোনও দফতর সরাসরি কমিশনের কাছে কোনও ফাইল পাঠাতে পারবে না। সেই জন্যই এই স্ক্রিনিং কমিটি গঠনের নির্দেশ দিল কমিশন।

ECI: ভোটের দিন ঘোষণা করেই মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ কমিশনের, কী হবে এবার?
কী করবে স্ক্রিনিং কমিটি?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 15, 2026 | 10:29 PM
Share

কলকাতা: বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। আর বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণার পরই একটি স্ক্রিনিং কমিটি গঠনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ওই কমিটির নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্যসচিব। কমিটির সদস্য হিসাবে থাকবেন সংশ্লিষ্ট দফতরের সচিব কিংবা প্রধান সচিব এবং সমন্বয় দফতরের সচিব কিংবা প্রধান সচিব। আগামী ২২ মার্চের মধ্যে এই কমিটি গঠন করে কমিশনকে জানাতে হবে। এই স্ক্রিনিং কমিটি কেন গঠন করা হল? কী কাজ করবে এই স্ক্রিনিং কমিটি?

কোনও রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনিক নিয়ন্ত্রণ কার্যত কমিশনের হাতে থাকে। আদর্শ আচরণবিধি চলাকালীন কোনও সরকারি দফতর যদি নতুন কোনও প্রস্তাব কিংবা প্রকল্প কার্যকর করতে চায়, তবে সেই প্রস্তাব সরাসরি নির্বাচন কমিশনে পাঠানো যাবে না। প্রথমে এই স্ক্রিনিং কমিটি প্রস্তাবটি খতিয়ে দেখবে যে সেটি আচরণবিধি লঙ্ঘন করছে কি না।

স্ক্রিনিং কমিটি কোনও প্রস্তাব অনুমোদন করলে, সেটি মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাতে হবে। কোনও দফতর সরাসরি কমিশনের কাছে কোনও ফাইল পাঠাতে পারবে না। সেই জন্যই এই স্ক্রিনিং কমিটি গঠনের নির্দেশ দিল কমিশন।

এদিকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর সরকারি অফিস থেকে নির্বাচন সংক্রান্ত দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, হোর্ডিং এবং পতাকা ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে নির্বাচন কমিশন নির্দেশ দিল। কমিশনের নির্দেশ, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বিমানবন্দর, সেতু, সরকারি বাস এবং ইলেকট্রিক কিংবা টেলিফোন পোলের মতো পাবলিক স্পেস থেকে সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপন ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?