Train cancellations: বৃহস্পতিবারও বাতিল আরও এক গুচ্ছ ট্রেন, যাত্রী ভোগান্তি আরও চরমে উঠবে!
Malda Ganga Erosion: বুধবারের থেকেও বৃহস্পতিবার আরো বেশি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হলো। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে পূর্ব রেল নিশ্চিত করে কিছু বলতে পারছে না। ফলে জল না নামলে এবং মাটির বাঁধন যদি জমাট না বাঁধে, তাহলে যাত্রী ভোগান্তি আরও চরমে উঠবে।

কলকাতা: মালদহ ডিভিশনের অন্তর্গত মালদহ বিহার সীমান্তবর্তী অংশের গঙ্গা ভাঙনের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যে কারণে বুধবারের থেকেও বৃহস্পতিবার আরও বেশি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হল। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে পূর্ব রেল নিশ্চিত করে কিছু বলতে পারছে না। ফলে জল না নামলে এবং মাটির বাঁধন যদি জমাট না বাঁধে, তাহলে যাত্রী ভোগান্তি আরও চরমে উঠবে।
১ অক্টোবর ২০২৬-এর যাত্রায় বাতিল ট্রেন
* ৬৩৪০১ সাহেবগঞ্জ–মালদা টাউন MEMU * ১৩৪০৯ মালদা টাউন–কিউল এক্সপ্রেস * ১৩৪২৭ হাওড়া–সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস * ৬৩৪২১ আজিমগঞ্জ–সাহেবগঞ্জ MEMU * ৬৩৪১১ সাহেবগঞ্জ–ভাগলপুর MEMU * ৬৩০৬৩ বর্ধমান–সাহেবগঞ্জ MEMU * ৫৩৪১১ বারহরওয়া–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার * ৬৩৪০৫ রামপুরহাট–সাহেবগঞ্জ MEMU * ৫৩৪৮১ তিনপাহাড়–রাজমহল প্যাসেঞ্জার * ৫৩৪৮৩ তিনপাহাড়–রাজমহল প্যাসেঞ্জার * ১৩৪২৮ সাহেবগঞ্জ–হাওড়া এক্সপ্রেস * ১৩৪১০ কিউল–মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস * ৬৩৪০২ মালদা টাউন–সাহেবগঞ্জ MEMU * ৬৩৪২২ সাহেবগঞ্জ–আজিমগঞ্জ MEMU * ৬৩৪১২ ভাগলপুর–সাহেবগঞ্জ MEMU * ৬৩০৬৪ সাহেবগঞ্জ–বর্ধমান MEMU * ৫৩৪১২ সাহেবগঞ্জ–বারহরওয়া প্যাসেঞ্জার * ৬৩০৭৪ সাহেবগঞ্জ–রামপুরহাট MEMU * ৫৩৪৮৬ রাজমহল–তিনপাহাড় প্যাসেঞ্জার * ৫৩৪৮২ রাজমহল–তিনপাহাড় প্যাসেঞ্জার * ৬৩৪০৬ সাহেবগঞ্জ–রামপুরহাট MEMU * ৫৩৪০৮ জামালপুর–রামপুরহাট প্যাসেঞ্জার
ঘুরপথে চলবে যে ট্রেনগুলি
* ২০৫০২ আনন্দ বিহার–আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস এবং ১৫৬৫৭ দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল—৩০ সেপ্টেম্বর ২০২৬-এর যাত্রায় জামালপুর–মুঙ্গের–কাটিহার হয়ে ঘুরপথে চলবে।
* ১৩৪০৪ ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এবং ১৩০৭২ জামালপুর–হাওড়া এক্সপ্রেস—১ অক্টোবর ২০২৬-এর যাত্রায় ভাগলপুর–দুমকা–রামপুরহাট হয়ে ঘুরপথে চলবে।
* ১৩০২৪ গয়া–হাওড়া এক্সপ্রেস এবং ০৩০৩০ নাটেশ্বর–হাওড়া স্পেশাল—১ অক্টোবর ২০২৬-এর যাত্রায় কিউল–ঝাঝা–আসানসোল হয়ে ঘুরপথে চলবে।
নির্ধারিত স্টেশনের পরিবর্তে অন্য স্টেশন থেকে যাত্রা শুরু করবে
* ৫৩৪০৩ রামপুরহাট–গয়া প্যাসেঞ্জার—১ অক্টোবর ২০২৬-এর যাত্রায় সাহেবগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।
* ৫৩০৩০ ভাগলপুর–আজিমগঞ্জ প্যাসেঞ্জার—১ অক্টোবর ২০২৬-এর যাত্রায় বারহরওয়া থেকে যাত্রা শুরু করবে।
এছাড়াও, ৩০ সেপ্টেম্বর রাত ১০টায় ভাগলপুর থেকে একটি ভাগলপুর–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন ছাড়বে। ট্রেনটি সাহেবগঞ্জ থেকে আবার ভাগলপুরে ফিরে আসবে।
