গৌতম গম্ভীর
ক্রিকেটার হিসেবে সফল, এ বার গৌতম গম্ভীর কোচের ভূমিকায়। ক্রিকেটার গৌতম গম্ভীরের কেরিয়ারে একটু নজর দেওয়া যাক। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক ওয়ান ডে ফরম্যাট দিয়েই। কেরিয়ারে ১৪৭টি ওডিআই ম্যাচ খেলেছেন। করেছেন ৫২৩৮ রান। শতরান ১১টি এবং ৩৪টি অর্ধশতরান। টেস্ট কেরিয়ারে ৫৮ ম্যাচে ৪১৫৪ রান। ৯টি সেঞ্চুরি এবং ২২টি হাফসেঞ্চুরি রয়েছে। আন্তর্জাতিক কেরিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন ৩৭টি। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ফাইনালে অনবদ্য ইনিংস খেলেন। শুধু তাই নয়, ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালেও দুর্দান্ত খেলেছিলেন গৌতম গম্ভীর। ঘরোয়া ক্রিকেটেও বর্ণময় কেরিয়ার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্যাপ্টেন হিসেবে দু-বার চ্যাম্পিয়ন করেছেন কলকাতা নাইট রাইডার্সকে। মেন্টর হিসেবেও কেকেআরকে আইপিএল ট্রফি দিয়েছেন। এ বার আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের বড় চ্যালেঞ্জ গম্ভীরের।
Read MoreIndian Cricket: ২০০% চোটাঘাত মুক্ত নাহলে মিলবে না সুযোগ, চোট নিয়ে কঠোর ভারতীয় বোর্ড!
BCCI: দলের সাম্প্রতিক পরিসংখ্যানও খুব একটা সুখের নয়। শেষ টি-টোয়েন্টি সিরিজগুলির মধ্যে একমাত্র জিম্বাবোয়ের বিরুদ্ধেই জিতেছে ভারত। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে সাম্প্রতিক সময়ে এই চোট নিয়ে কম ঝামেলায় পড়েনি বোর্ড।
- TV9 Bangla
- Updated on: Sep 2, 2026
- 5:55 pm
WTC Current Standings: শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র ভারতের, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার ভারতের লক্ষ্য কী?
Indian Cricket: এই ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। দুই নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা। তিনে নিউজিল্যান্ড, চারে বাংলাদেশের পর পাঁচে রয়েছে ভারত। এই মুহূর্তে ভারতের পিসিটি ৫১.৫২%। বর্তমান ক্রমতালিকা যদি একইরকম থাকে, তাহলে গতবছরের মতো আবার ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
- TV9 Bangla
- Updated on: Aug 28, 2026
- 12:17 pm
IND vs SL 2nd Test Scorecard: আবার সেঞ্চুরি সোনালের, ‘প্রায় জেতা’ ম্যাচ ড্র করে WTC তালিকায় বিপাকে ভারত!
Sonal Dinusha: ২৬৪ বল খেলে ১৩৩ রান করলেন এই শ্রীলঙ্কান ব্যাটার। গলে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১০০ ও দ্বিতীয় ইনিংসে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন সোনাল। কলোম্বোতেও প্রথম ইনিংসে গোটা দল ব্যর্থ হলেও উজ্জ্বল নক্ষত্র ছিলেন একমাত্র তিনিই। খেলেছিলেন ১০৩ রানের ইনিংস। এরপর আবার দ্বিতীয় টেস্টে তাঁর শতরানেই হারা টেস্ট বাঁচাল শ্রীলঙ্কা।
- TV9 Bangla
- Updated on: Aug 27, 2026
- 5:57 pm
India vs Sri Lanka 2nd Test: জলে গেল সোনালের সেঞ্চুরি, হাসতে-খেলতে জিততে চলেছে ভারত!
Sonal Dinusha: এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ফলো অন করতে নেমে ২য় ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ৮৩/২। ওপেনার লাহিরু উদারা (৩) ও কামিল মিশারা (৩২) ইতিমধ্যেই ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন। এই মুহুর্তে ক্রিজে রয়েছেন কামিন্দু মেন্ডিস (১০) ও পাসিন্দু সুরিয়াবন্দরা (৩৫)। ১টি করে উইকেট পেয়েছেন সিরাজ ও জাদেজা।
- TV9 Bangla
- Updated on: Aug 26, 2026
- 6:18 pm
Sri Lanka vs India Scorecard: ফলো অন থেকে এখনও ৩৯ রান দূরে শ্রীলঙ্কা, প্রসিদ্ধ-মানবেই জয়ের আশা বেঁচে ভারতের!
Prasidh Krishna: দিনের শেষ সেশনে ভারতের ২য় নতুন বলের বিরুদ্ধে লাহিরু কুমারার এলবিডব্লিউ আউটের সিদ্ধান্ত ডিআরএস-এর সাহায্যে বাতিল হয়, কারণ বল ব্যাটের কানায় লেগেছিল। তবে দিনুশা ও কুমারা কোনও রকমে ঠেকিয়ে রাখলেও চতুর্থ দিন ভারতীয় বোলিং ইউনিটকে সকাল থেকে সামলানোই হবে শ্রীলঙ্কার কাছে বড় চ্যালেঞ্জ।
- TV9 Bangla
- Updated on: Aug 25, 2026
- 8:22 pm
Yashasvi Jaiswal Controversy: ক্রিকেটেও এবার হেডবাট, ‘০৬ বিশ্বকাপের জিদানকে মনে করালেন যশস্বী জয়সোয়াল!
Sri Lanka vs India Scorecard: খুব সম্ভবত এই ঘটনাটি ম্যাচ রেফারির নজরে আসতে পারে। কারণ, মাঠে শারীরিক সংঘর্ষ বা হিংসাত্মক আচরণের ক্ষেত্রে আইসিসি-র নিয়ম খুব কঠোর। আইসিসি-র কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, শারীরিক আক্রমণকে সরাসরি লেভেল ৪-এর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই লেভেল ৪ সবথেকে গুরুতর স্তর।
- TV9 Bangla
- Updated on: Aug 23, 2026
- 2:12 pm
India vs Sri Lanka Score: ৬০০তম টেস্টের আগে বিশেষ মুহূর্ত, গলে জাতীয় পতাকা উত্তোলন করলেন গিল-গম্ভীর!
Indias 600th Test Match: টেস্টের ইতিহাসে ৬০০ টেস্ট ম্যাচ খেলা দল হিসেবে ভারত এখন তৃতীয়। প্রথম দুই স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এর আগে খেলা ৫৯৯টি টেস্টের মধ্যে ভারত জয় পেয়েছে ১৮৬ ম্যাচে, হেরেছে ১৮৮ ম্যাচে ও ড্র হয়েছে ২২৪টি ম্যাচ।
- TV9 Bangla
- Updated on: Aug 15, 2026
- 1:15 pm
Team India: এক সপ্তাহ পরেই ম্যাচ, তার আগে দলকে কড়া বার্তা দিলেন গম্ভীর!
Gautam Gambhir: ভারতীয় দল বুধবার কলম্বোর এনসিসি মাঠে অনুশীলন শুরু করেছে। ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ১৫ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৩ আগস্ট, যা চলবে ২৭ আগস্ট পর্যন্ত কলম্বোতে।
- TV9 Bangla
- Updated on: Aug 6, 2026
- 6:22 pm
Indian Cricket: কেন এত ঘনঘন চোট? CoE-র কাজে অখুশি ভারতীয় বোর্ডের নির্বাচক মহল!
VVS Laxman vs Ajit Agarkar: নিতীন প্যাটেল চলে যাওয়ার পর আর বোর্ডে কোনও স্পোর্টস ডিরেক্টর নেই। বর্তমানে অন্তর্বর্তীকালীন স্পোর্টস ডিরেক্টর হিসেবে রয়েছেন ধনঞ্জয় কৌশিক। রিহ্যাব প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে।
- TV9 Bangla
- Updated on: Aug 4, 2026
- 12:44 pm
Rohit Sharma Last ODI: আগামীকালই কি শেষ ম্যাচ রোহিতের? মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া!
BCCI: বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে, ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মাকে নিয়ে ইতিবাচক কিছু ভাবছেন না নির্বাচকরা। গৌতম গম্ভীর ও অজিত আগরকরের সিদ্ধান্ত জানানো হয়েছিল রোহিতকে। স্বভাবতই, তিনি এই সিদ্ধান্ত মানতে পারেননি। এর ফলেই শুরু হয়েছিল জল্পনা, তাহলে কি লর্ডসেই বিদায় রোহিতের?
- TV9 Bangla
- Updated on: Jul 18, 2026
- 11:44 am