
১- এই অনলাইন পেমেন্টের যুগেও অনেকেই বিভিন্ন বড় অঙ্কের লেনদেন করার জন্য চেকবুক ব্যবহার করেন। কিন্তু অনেকে আগে থেকে চেকে সই করেই ব্যাগে রেখে দেন। কিন্তু এমন কোনও সই করা চেক যদি হারিয়ে যায়, তা অন্য কারও হাতে পড়ে অপব্যবহারের আশঙ্কা থাকে। ফলে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন আপনি। তাই চেক হারিয়ে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি। (Credit - Getty Images)
সঙ্গে সঙ্গে ব্যাংকে ফোন করুন - সই করা চেক হারিয়ে গেলে প্রথমেই আপনার ব্যাঙ্কে যোগাযোগ করুন। চেকটি হারিয়ে যাওয়ার বিষয়টি জানান। এর ফলে ওই চেকের মাধ্যমে টাকা তোলার বা পেমেন্ট করার প্রক্রিয়া আটকে দেওয়া যায়। পাশাপাশি ব্যাঙ্কে গিয়ে লিখিত আবেদন জমা দিন ও তার একটি কপি নিজের কাছে রাখুন। (Credit - Getty Images)
শুধু ব্যাঙ্কে জানিয়ে থেমে থাকবেন না। যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট শাখায় গিয়ে চেক হারানোর বিষয়ে একটি লিখিত আবেদন জমা দিন। আবেদনে চেকের নম্বর, অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য ও কীভাবে চেকটি হারিয়েছে, তা উল্লেখ করবেন। ব্যাঙ্কে জমা দেওয়া আবেদনের একটি কপি নিজের কাছে রেখে দিন। (Credit - Getty Images)
চেকটি ভুল হাতে পড়ে অপব্যবহারের আশঙ্কা থাকলে অতিরিক্ত সতর্কতা হিসেবে অ্যাকাউন্টে থাকা টাকা অন্য কোথাও সরিয়ে রাখার কথা বিবেচনা করতে পারেন। তবে টাকা স্থানান্তরের আগে নিজের ব্যাঙ্কের সঙ্গে কথা বলে পরিস্থিতি অনুযায়ী সঠিক পদক্ষেপ নেওয়াই নিরাপদ। (Credit - Getty Images)
সই করা চেক হারিয়ে গেলে নিকটবর্তী থানায় গিয়ে ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করতে পারেন। প্রয়োজন অনুযায়ী, এফআইআর-ও করতে পারেন। চেকটি কোথায়, কখন ও কীভাবে হারিয়েছে - সেই তথ্য পুলিশকে জানান। অভিযোগের ও এফআইআর-এর কপি নিরাপদে নিজের কাছে রেখে দিন কারণ ভবিষ্যতে এই নথি কাজে লাগতে পারে। (Credit - Getty Images)
শুধু একটি চেক না, যদি পুরো চেকবই হারিয়ে যায়, তাহলে আরও দ্রুত ব্যাঙ্ককে বিষয়টি জানানো প্রয়োজন। ব্যাঙ্ককে চেকবইয়ের সংশ্লিষ্ট সিরিজ বা নম্বরগুলি ব্লক করার অনুরোধ করুন। এতে হারানো চেকবইয়ের পাতাগুলি ব্যবহার করে লেনদেনের ঝুঁকি কমানো যায়। চেকবই হারানোর বিষয়টি লিখিতভাবেও জানানো উচিত। (Credit - Getty Images)
চেক হারানোর পর অনেকেই প্রথমে দীর্ঘ সময় ধরে সেটি খোঁজার চেষ্টা করেন। কিন্তু সই করা চেকের ক্ষেত্রে অতিরিক্ত দেরি ঝুঁকি বাড়াতে পারে। চেকটি কোথাও পাওয়া যাবে কী না, সেই অপেক্ষা না করে প্রথমেই ব্যাঙ্ককে জানানো উচিত। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরেও চাইলে চেকটি খোঁজার চেষ্টা করা যায়। (Credit - Getty Images)
চেক হারালে সেটি অবহেলার কারণে হোক বা অন্য কোনও কারণে, দ্রুত ব্যাঙ্ককে জানানো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির একটি। প্রয়োজনে স্টপ পেমেন্ট, লিখিত অভিযোগ ও পুলিশের কাছে রিপোর্ট করার ব্যবস্থা করুন। পাশাপাশি অ্যাকাউন্টের লেনদেন নিয়মিত নজরে রাখা দরকার। (Credit - Getty Images)