
চা ও কফি -দুটোই বাঙালির অত্যন্ত পছন্দের একটি পানীয়। কেউ চা পান করি, কেউ কফি। তবে এখানেই একটি প্রশ্ন। এই দুটোর মধ্যে কোনটি ভাল, এই নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। যদিও এই ২ পানীয় নিয়েই গবেষণা কম হয়নি। দুটোরই ভাল ও খারাপ দিক আছে। (Credit - Getty Images)
আপনি কি জানেন, চা আসলে এসেছিল চিন থেকে? এমনকি আগে ব্রিটিশরাও চা পান করার জন্য বিজ্ঞাপন দিত। তাদের মতে, সেই চা খেলে নাকি জ্বর, মাথাব্যথা মায় কলেরা থেকেও মুক্তি পাওয়া যেত। যদিও অনেককে সেই সময় বিনা পয়সাতে চা খাইয়ে চায়ের দ্রব্যগুণ বোঝানো হত। (Credit - Getty Images)
যদিও অনেকেই বলেন, সেই সময় চা নিয়ে যা বলা হত, তার অধিকাংশই মিথ্যা। তাই সেসব বাক্যকে আপ্তবাক্য ধরে নেওয়া ঠিক নয়। কিন্তু সত্যিই কি চায়ের কিছু ভাল গুণ আছে? নানা গবেষণা অন্তত তাই বলছে। (Credit - Getty Images)
একটি গবেষণা অনুযায়ী, প্রায় ৮ লক্ষ মানুষের উপর একটি পরীক্ষা চালানো হয়। সেখানেই দেখা গিয়েছে, নিয়মিত চা যাঁরা খান, তাঁদের লিভার সিরোসিসের মতো রোগ থেকে সম্পূর্ণ বিপন্মুক্ত আছেন। (Credit - Getty Images)
অনেকে বলেন, চা পান করলে মন খারাপ কমে যায়। ২০১৫ সালে একটি গবেষণা হয়েছিল, সেই গবেষণাতে প্রায় ২৩ হাজার মানুষের উপর একটি সার্ভে করা হয়। সেখানেই দেখা গিয়েছিল, যারা প্রতিদিন ৩ কাপ চা খান, তাঁদের বিষন্নতার বা মন খারাপ সাধারণ মানুষের তুলনায় ২৩% কম হয়। (Credit - Getty Images)
শোনা যায়, চা পান করলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায়। সেই সার্ভেতে দেখা গিয়েছিল, দিনে কম করে ৩ কাপ চা খেলে স্ট্রোক কম হয়। হৃদরোগ থেকে চা বাঁচায়, বিশেষজ্ঞরা এটাও মনে করেন। (Credit - Getty Images)
আরও একটি গবেষণা হয়েছিল। সেই গবেষণাতে প্রায় সাড়ে ৫ লাখ মানুষের উপর একটি পরীক্ষা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, প্রতিদিন ২ কাপ চা খেলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৪-৬% কমার সম্ভাবনা আছে। এমনকি অনেক বিশেষজ্ঞ এও বলেন, চা খেলে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে যায়। (Credit - Getty Images)
তবে এসব গবেষণার ফল নিয়ে বিশেষ মাতামাতি না করাই ভাল। কারণ, তথ্যের ফল আলাদা। একজন মানুষের পছন্দ আলাদা, একজনের ভালবাসা আলাদা। তাই চা খেলেই রোগ কমবে, এমন কিছু বলা যায় না। (Credit - Getty Images)