
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ক্রাইম-থ্রিলার 'আক্কা'। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ ও রাধিকা আপ্তে। এই সিরিজে মূলত দেখানো হয়েছে নারী চরিত্রের ক্ষমতায়ন ও নারীশক্তির প্রতিফলন। কিন্তু, গল্পটি কাল্পনিক হলেও ভারতের দক্ষিণাঞ্চলে একসময় বাস্তবেই প্রচলিত ছিল মাতৃসূত্রীয় সমাজব্যবস্থা। কেরালার 'মারুমাক্কাথায়ম' প্রথা সেই ইতিহাসেরই এক উল্লেখযোগ্য উদাহরণ। (Credit - AI TOOL)
'মারুমাক্কাথায়ম' প্রথায় সন্তানের বংশপরিচয় নির্ধারিত হত মায়ের দিক থেকে। একজন পুরুষের সম্পত্তি সাধারণত তাঁর নিজের সন্তানদের পরিবর্তে বোনের সন্তানরা উত্তরাধিকার সূত্রে পেত। ফলে পরিবারে নারীর বংশই ছিল প্রধান ভিত্তি। (Credit - AI TOOL)
এই ব্যবস্থার মূল ভিত্তি ছিল 'থারাভাডু' নামে এক বিশাল যৌথ পরিবার। একই আদি নারীর বংশধররা এতে একসঙ্গে বসবাস করতেন। পরিবারের নারী সদস্য ও তাঁদের সন্তানরা ছিলেন স্থায়ী সদস্য। পারিবারিক সম্পত্তি সাধারণত যৌথভাবে সংরক্ষিত ও ব্যবহৃত হত। (Credit - AI TOOL)
মাতৃসূত্রীয় ব্যবস্থা হলেও পরিবারের সম্পত্তি পরিচালনার দায়িত্ব সাধারণত থাকত পরিবারের জ্যেষ্ঠ পুরুষ সদস্যের হাতে। তাঁকে বলা হত 'কারণবন'। অধিকাংশ ক্ষেত্রে পরিবারের বড় মামা এই দায়িত্ব পালন করতেন। ফলে বংশের ভিত্তি ছিল নারী, কিন্তু অনেক ক্ষেত্রে প্রশাসনিক ক্ষমতা ছিল পুরুষদের হাতে। (Credit - AI TOOL)
কেরলের নায়ার সমাজের কিছু অংশে একটা প্রথা চালু ছিল, যার নাম 'সম্বন্ধম'। এটি দাম্পত্য সম্পর্ক হিসেবে প্রচলিত ছিল। এই ব্যবস্থায় নারীরা স্বামীর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে যেতেন না। তাঁরা নিজেদের বাপের বাড়িতেই থাকতেন, বরং কিছু কিছু সময় অতিথি হিসেবে শ্বশুরবাড়ি যেতেন। (Credit - AI TOOL)
কেরলের ত্রিবাঙ্কুর রাজপরিবারেও এই ব্যবস্থার উল্লেখযোগ্য প্রভাব ছিল। সেখানে অনেক ক্ষেত্রে রাজার নিজের ছেলের পরিবর্তে তাঁর বোনের ক্ষেত্রে সিংহাসনের উত্তরাধিকারী হতেন। ফলে রাজপরিবারের বংশপরম্পরা ও ক্ষমতা রক্ষায় মাতৃবংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। (Credit - AI TOOL)
আধুনিক শিক্ষা, অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক সংস্কার আন্দোলনের ফলে 'মারুমাক্কাথায়ম' ব্যবস্থায় পরিবর্তনের দাবি ওঠে। ১৯৩২ সালে মাদ্রাজ 'মারুমাক্কাথায়ম' আইনসহ বিভিন্ন সংস্কারমূলক আইন প্রণীত হয়। পরবর্তীতে ১৯৭৫ সালে কেরালায় এই আইন এই ব্যবস্থার আইনি অবসান ঘটায়। (Credit - AI TOOL)