
পুজোর কটা দিন কোয়েল মল্লিক সুপারস্টারের তকমা ছেড়ে যেন একেবারেই ঘরের মেয়ে।
পুজোর আচার অনুষ্ঠান করেন ভক্তিভোরে। ভোগ নিবেদন থেকে শুরু করে ফুল সাজানো সবই সারেন কোয়েল নিজের হাতে।
দশমীর দিন সেই ঘরের মেয়ে কোয়েলকে দেখা গেল বাড়ির সবার সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠতে। প্রায় ১৫০ বছর পুরনো মল্লিক বাড়ির প্রতিমা বরণ করে সিঁদুর খেলা সারলেন কোয়েল।
সিঁথিতে সিঁদুর, লাল পেড়ে শাড়িতে কোয়েল যেন সাক্ষাৎ প্রতিমা।
তবে শুধুই কোয়েল নয়। অ্যালন পার্কের পুজো মণ্ডপে দেখা গেল মিমি চক্রবর্তীকে।
সিঁদুর খেলে, ঢাকের তালে নাচলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য এবং দর্শনা বণিকের মতো তারকারা।