
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়: পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের রসায়ন আজ বুথ চত্বরেও ছিল অমলিন। দুজনেই ক্যাজুয়াল পোশাকে ভোট দিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সেই ছবি ভাগ করে নিয়েছেন। Facebook

জিৎ: এদিন সাদা রঙের শার্ট ও কালো ট্রাউজারে দেখা যায় জিৎকে। মাথায় কালো টুপি। ভোটের মধ্যে দিয়ে যেন প্রিয় নায়ককে কাছ থেকে দেখা। আর তাই সেলফি তো তুলতেই হবে। এদিন অনুরাগীদের পাশাপাশি জিতের সঙ্গে সেলফি তুললেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও। Facebook

যশ দাশগুপ্ত ও নুসরত জাহান: অভিনেতা যশ এবং নুসরত এদিন একইসঙ্গে বুথে পৌঁছেছিলেন। সাদা টি-শার্ট ও ডেনিম জিন্সে ধরা দিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সেই ছবি ভাগ করে নিয়ে ভক্তদের নজর কেড়েছেন তারকা জুটি। Facebook

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তৃষাণজিৎ: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন ছেলেকে নিয়ে ভোট দিতে আসেন। ভোট দেওয়ার উত্তেজনা ছিল তৃষাণজিতের চোখেমুখে। ক্যাজুয়াল পোশাকে ক্যামেরায় ধরা দিয়েছেন বাবা ছেলে। Facebook

অঙ্কুশ- ভোটদান পর্ব সেরে বাবা মায়ের সঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অঙ্কুশ। ক্যাজুয়াল পোশাকে নজর কেড়েছেন তিনি। Facebook

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়- ভোটদান পর্ব সেরে হলুদ শাড়িতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী এবং বরানগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। Facebook

রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক: এদিন টালিগঞ্জ গলফ ক্লাব রোডের বাঙুর হাইস্কুলে ভোট দিতে পৌঁছে যান সস্ত্রীক রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। Facebook

চিরঞ্জিৎ: সকাল সকাল পরিবারের সঙ্গে বুথের বাইরে দেখা মেলে চিরঞ্জিতের। ক্যাজুয়াল আকাশী পোশাকে ক্যামেরার সামনে ধরা দেন তিনি। Facebook

পরমব্রত চট্টোপাধ্যায়: অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ও এদিন সময় বের করে পৌঁছে গিয়েছিলেন নিজের কেন্দ্রে। অভিনেতার পড়নে ছিল সাদা টি-শার্ট। ভোটের পর ক্যামেরায় পোজ দিতে ভোলেন নি তিনি। Facebook

মুনমুন সেন ও রাইমা সেন: সকাল সকালই ভোট দিতে যান মুনমুন সেন এবং তাঁর কন্যা রাইমা সেন। চশমা চোখে রাইমার সেই রহস্যময়ী হাসি আর মুনমুন সেনের চিরকালীন আভিজাত্য— দুইয়ে মিলে সেন পরিবারের ভোটদান পর্ব ছিল বেশ রঙিন। Facebook

শ্রাবন্তী চট্টোপাধ্যায়: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এদিন নিজের ভোট দিয়ে বেশ উৎসাহিত ছিলেন। ক্যাজুয়াল সাদা টি-শার্ট ,জিন্সে দেখা মেলে অভিনেত্রীর। Facebook

পার্ণো মিত্র: অভিনেত্রী পার্ণো মিত্র নিজের সোশ্যাল মিডিয়ায় নীল কালির ছাপ দেওয়া আঙুলের ছবি শেয়ার করে সচেতনতার বার্তা দিয়েছেন। Facebook

আবির চট্টোপাধ্যায়: টলিউডের ‘ব্যোমকেশ’ তথা আবির চট্টোপাধ্যায়কে দেখা গেল একদম ঘরোয়া মেজাজে। ভোটের পর চশমা চোখে ক্যাজুয়াল টি-শার্টে নিজের আঙুল উঁচিয়ে পোজ দিলেন তিনি। Facebook