Instagram followers: দীপিকা-আলিয়া নয়! ১০০ মিলিয়ন ফলোয়ার্সের দোরগোড়ায় বলিউডের কোন ২ সুন্দরী?

Instagram: বলিউড (Bollywood) নায়িকাদের আসল লড়াইটা আজকাল আর বক্স অফিসে সীমাবদ্ধ নেই, জমে উঠেছে ইনস্টাগ্রামের ময়দানেও! তবে ফলোয়ারের দৌড়ে দীপিকা বা আলিয়া নন, বরং ১০০ মিলিয়নের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছেন অন্য দুই নায়িকা। চিনে নিন সেরা ৫-কে।

Nov 22, 2026 | 6:49 PM

1 / 6
বক্স অফিস তো আছেই, তবে আজকাল অনেকে তারকাদের ক্রেজ মাপেন ইনস্টাগ্রামের ফলোয়ার দেখে! অবাক করা ব্যাপার হল, এই দৌড়ে দীপিকা বা আলিয়া নন, বরং ১০০ মিলিয়নের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন অন্য দুই নায়িকা। Picture Courtesy- Ai Tool

বক্স অফিস তো আছেই, তবে আজকাল অনেকে তারকাদের ক্রেজ মাপেন ইনস্টাগ্রামের ফলোয়ার দেখে! অবাক করা ব্যাপার হল, এই দৌড়ে দীপিকা বা আলিয়া নন, বরং ১০০ মিলিয়নের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন অন্য দুই নায়িকা। Picture Courtesy- Ai Tool

2 / 6

শুরুটা করা যাক পাঁচ নম্বর দিয়ে, অভিনয় আর গ্ল্যামারে দীপিকা পাডুকোন বরাবরই সুপারহিট। নেটদুনিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা তাক লাগানোর মতো, বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৭৭.৭ মিলিয়ন। Picture Courtesy- Ai Tool

3 / 6

চার নম্বরে থাকা ক্যাটরিনা কাইফ এখন ব্যক্তিগত জীবনে ব্যস্ত, বড় পর্দায় দেখা মিলছে বেশ কম। তবুও তাঁর ভক্তদের ভালোবাসায় একটুও মরচে পড়েনি, ইনস্টায় ৭৮.৬ মিলিয়ন মানুষ তাঁকে ফলো করেন। Picture Courtesy- Ai Tool

4 / 6

একটার পর একটা হিট ছবি দিয়ে আলিয়া ভাট যে এখন দর্শকদের নয়নের মণি, তা আর নতুন করে বলার নেই। বক্স অফিসের মতো সোশাল মিডিয়াতেও তাঁর দারুণ দাপট, ৮৫.১ মিলিয়ন ফলোয়ার নিয়ে তিনি আছেন তিন নম্বরে। Picture Courtesy- Ai Tool

5 / 6

মিষ্টি হাসি আর দুরন্ত অভিনয়ে শ্রদ্ধা কাপুর কিন্তু চুপিচুপি বাজিমাত করে দিয়েছেন! আলিয়া-দীপিকাকে পিছনে ফেলে ৯২.৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে তিনি এখন ১০০ মিলিয়নের একদম কাছাকাছি। Picture Courtesy- Ai Tool

6 / 6

তবে শীর্ষের আসনটি একা শ্রদ্ধার নয়, তাঁকে এক চুলও জমি না ছেড়ে সমানে সমানে টেক্কা দিচ্ছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া! হলিউড-বলিউড কাঁপানো প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যাও ঠিক ৯২.৭ মিলিয়ন। Picture Courtesy- Ai Tool

Loading...
Unable to load recommendations.
Follow Us