
দীর্ঘ এক কঠিন লড়াইয়ের পর অবশেষে ক্যামেরার সামনে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। মারণরোগ ক্যানসারকে হারিয়ে তাঁর এই কামব্যাকের খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। তাহলে কি আবার ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী? Instagram
সোশাল মিডিয়ায় নিজের ভ্লগের মাধ্যমে কাজের জগতে ফেরার এই নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন অভিনেত্রী। তবে ভক্তরা তাঁকে মেগা সিরিয়ালে দেখার জন্য মুখিয়ে থাকলেও এখনই তা হচ্ছে না। শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখেই আপাতত দীর্ঘ সময়ের প্রজেক্ট থেকে দূরে রয়েছেন তিনি। Instagram
এই মুহূর্তে মেগা ধারাবাহিকের জন্য প্রতিদিন লম্বা সময় ধরে শুটিং করা তাঁর পক্ষে একেবারেই সম্ভব নয়। ভ্লগে দীপিকা জানিয়েছেন, ক্যানসারের চিকিৎসা এখনও চলছে এবং তার কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়ে গিয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে মেগায় ফেরা নিয়ে তাঁর মনে কোনও আক্ষেপও নেই। Instagram
হাসিমুখেই তিনি বাস্তবটা মেনে নিয়েছেন এবং জানিয়েছেন এমন শারীরিক অবস্থায় তাঁকে মেগায় কেউ কাস্ট করবে বলেও মনে হয় না। তবে ক্যামেরার সামনে তিনি ইতিমধ্যেই দাঁড়িয়েছেন এবং নতুন কাজের শুটিংও শেষ হয়ে গিয়েছে। কাজের প্রতি তাঁর এই অদম্য জেদ সত্যিই প্রশংসনীয়। Instagram
নতুন প্রজেক্টের শুটিং ফ্লোরে নামার আগে রীতিমতো কঠোর রিহার্সালও করেছেন দীপিকা। তবে সেই প্র্যাকটিস করতে গিয়েই তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন যে আগের তুলনায় শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাঁকে প্রায় দশ মিনিট অন্তর অন্তর ছোট বিরতি নিতে হচ্ছিল। Instagram
তা হলে প্রশ্ন জাগতেই পারে, ধারাবাহিক না হলে ঠিক কীসের মাধ্যমে দর্শকদের সামনে আসছেন দীপিকা? আসলে ছোট প্রজেক্টের মাধ্যমেই আপাতত বিনোদন জগতে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তিনি। আর এই কাজে তিনি সবথেকে বেশি সাপোর্ট পেয়েছেন নিজের পরিবারের। Instagram
স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গেই একটি রোম্যান্টিক মিউজিক ভিডিয়োয় দেখা যাবে তাঁকে। দীর্ঘদিন পর প্রিয় জুটিকে ফের একসঙ্গে পর্দায় দেখার সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা ভক্তরা। নাচের রিহার্সালে দুর্বলতা এলেও স্বামীর সঙ্গেই সফলভাবে শুটিং শেষ করেছেন তিনি। Instagram
আপাতত শারীরিক সমস্ত প্রতিকূলতা মেনেই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে চান ক্যানসার জয়ী অভিনেত্রী। শোয়েবের সঙ্গে তাঁর এই নতুন মিউজিক ভিডিয়ো দর্শকদের মন জয় করবে বলেই আশা করা হচ্ছে। অনুরাগীদের অফুরন্ত ভালোবাসাই তাঁকে কখনও হার না মানার সাহস জোগায়। Instagram