Tea Leaves Uses: ফোটানো চা পাতার কত উপকারিতা আছে জানেন? ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করুন…

Used Tea Leaves Benefits: বাসনপত্র থেকে তেল-ময়লা দূর করতেও চা পাতার জল ব্যবহার করা যায়। যদি কোনও হাঁড়ি বা কড়াইতে তেল বা চর্বির দাগ লেগে যায়, তবে ব্যবহৃত চা পাতা দিয়ে সরাসরি ঘষলে দাগ ও দুর্গন্ধ কমাতে সাহায্য করবে।

|

Oct 02, 2026 | 1:45 PM

1 / 9
সকাল হোক বা সন্ধ্যা, চা না খেলে অনেকেরই দিন গুজরান হয় না। চা বানানোর পর যে চা পাতা পড়ে থাকে, তা অনেকেই ফেলে দেন। তবে জানেন কি, চা তৈরির পর এই চা পাতা ফেলে না দিয়ে, সেই চা পাতা দিয়ে অনেক কাজ করতে পারেন।

সকাল হোক বা সন্ধ্যা, চা না খেলে অনেকেরই দিন গুজরান হয় না। চা বানানোর পর যে চা পাতা পড়ে থাকে, তা অনেকেই ফেলে দেন। তবে জানেন কি, চা তৈরির পর এই চা পাতা ফেলে না দিয়ে, সেই চা পাতা দিয়ে অনেক কাজ করতে পারেন।

2 / 9

ঘর পরিষ্কারের কাজে চা পাতা বা চায়ের গুঁড়ো ব্যবহার করা যায়। এটা দিয়ে আয়না, জানালা, কাঠের আসবাবপত্র এবং রান্নাঘরের কিছু জিনিসপত্র পরিষ্কার করা যায়। কীভাবে চায়ের পাতা ব্যবহার করা যায়, জেনে নিন-

3 / 9

ব্যবহৃত চা পাতা সরাসরি পরিষ্কারের জন্য ব্যবহার করা উচিত নয়। প্রথমে চা পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিন। এতে দুধ বা চিনি লেগে থাকলে, পরিষ্কার হওয়ার পরিবর্তে আরও আঠালো হয়ে যেতে পারে। তাই প্রথমে অবশিষ্ট চা পাতা পরিষ্কার জল দিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত।

4 / 9

এরপর একটি পাত্রে দুই গ্লাস জলে এক থেকে দুই কাপ ধোয়া চা পাতা ফুটিয়ে নিন। জল গাঢ় হয়ে আসা পর্যন্ত ফোটানোর পর, এটি নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। তারপর চা পাতা ছেঁকে তরলটি একটি স্প্রে বোতলে ভরে নিন।

5 / 9

তৈরি করা চা পাতার জল আয়না, জানালা বা কাচের উপর স্প্রে করে একটি পরিষ্কার সুতির কাপড় বা খবরের কাগজ দিয়ে মুছে নেওয়া যেতে পারে। এটি ময়লা ও দাগ পরিষ্কার করতে সাহায্য করে।

6 / 9

কাঠের আসবাবপত্রের জন্যও ব্যবহার করা যেতে পারে। পুরোনো বা বিবর্ণ হয়ে যাওয়া কাঠের আসবাবপত্রে এই তরলটি অল্প পরিমাণে স্প্রে করে একটি মাইক্রোফাইবারের কাপড় দিয়ে মুছে নিন। চা পাতার ট্যানিন কাঠের উপরিভাগকে উজ্জ্বল করতে সাহায্য করে।

7 / 9

বাসনপত্র থেকে তেল-ময়লা দূর করতেও চা পাতার জল ব্যবহার করা যায়। যদি কোনও হাঁড়ি বা কড়াইতে তেল বা চর্বির দাগ লেগে যায়, তবে ব্যবহৃত চা পাতা দিয়ে সরাসরি ঘষলে দাগ ও দুর্গন্ধ কমাতে সাহায্য করবে।

8 / 9

সিঙ্ক এবং টাইলস পরিষ্কার করতেও কাজে লাগে চা পাতা। রান্নাঘরের সিঙ্ক বা বাথরুমের টাইলসের উপর তৈরি করা চা পাতা ও জল ছিটিয়ে প্রায় ১০ মিনিটের জন্য রেখে দিন। তারপর, একটি স্ক্রাবার দিয়ে ঘষে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

9 / 9

 তবে বড় কোনও জায়গায় ব্যবহার করার আগে বাড়ির ছোট অংশে এই তরলটি পরীক্ষা করে নেওয়া ভালো। বিশেষ করে দামী কাঠের আসবাবপত্র ব্যবহার করার আগে সেটি পরীক্ষা করে দেখে নেওয়া জরুরি।

Loading...
Unable to load recommendations.
Follow Us