ঘরে রাখুন ছোট্ট এই রুপোর জিনিস, টাকা আর সৌভাগ্য আপনার পিছনে ছুটবে

সংসারে কি অভাব অনটন লেগেই রয়েছে? বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘর বা অফিসের নির্দিষ্ট স্থানে রুপোর ময়ূর রাখলে যেমন আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে, তেমনই কেটে যায় দাম্পত্য কলহ। জেনে নিন সৌভাগ্য ফেরানোর এই সহজ উপায়।

Apr 19, 2026 | 2:35 PM

1 / 8
কথায় বলে, বিশ্বাসে মেলায় বস্তু। আর সেই বিশ্বাসের ওপর ভর করেই বাঙালির অন্দরমহলে চিরকাল ঠাঁই পেয়েছে নানা বাস্তু টোটকা। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে আর্থিক অনটন দূর করতে বা সংসারে শান্তি ফেরাতে ইদানীং রুপোর ময়ূরের কদর বেড়েছে। Free Pik

2 / 8
শাস্ত্রমতে, রুপো অত্যন্ত শুভ ধাতু আর ময়ূর দেবতাদের প্রিয় বাহন। এই দুইয়ের মেলবন্ধনে তৈরি একটি ছোট রুপোর ময়ূর ঘরে রাখলে সৌভাগ্যের দরজা খুলে যেতে পারে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এটি এক সমৃদ্ধ জীবনের চাবিকাঠি। Free Pik

3 / 8
যাঁদের জীবনে আর্থিক টানাটানি লেগেই রয়েছে কিংবা সঞ্চয় করতে গিয়ে বারবার বাধা আসছে, তাঁদের জন্য ‘নৃত্যরত’ রুপোর ময়ূর অত্যন্ত শুভ। মনে করা হয়, এই মূর্তিটি সঠিক স্থানে রাখলে আয়ের নতুন পথ প্রশস্ত হয়। Free Pik

4 / 8
রুপোর ময়ূরের এই মূর্তি ড্রয়িং রুমে বা অফিসের ডেস্কে রাখা যেতে পারে। বাস্তুবিদদের দাবি, এর প্রভাবে নেতিবাচক শক্তি ঘর ছাড়ে এবং অহেতুক ব্যয় নিয়ন্ত্রণে আসে। কর্মক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। Free Pik

5 / 8
দাম্পত্য জীবনে যদি কলহ বা মানসিক দূরত্ব তৈরি হয়, তবে শোওয়ার ঘরে ‘রুপোর ময়ূর দম্পতি’ অর্থাৎ জোড়া ময়ূর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের মাধুর্য বজায় থাকে এবং তিক্ততা দূর হয়। Free Pik

6 / 8
বিবাহিত মহিলারা যদি তাঁদের সিঁদুর কৌটোয় ছোট্ট একটি রুপোর ময়ূর রাখেন, তবে তা বিশেষ ফলদায়ক হতে পারে। মনে করা হয়, এর ফলে স্বামীর দীর্ঘায়ু কামনার পাশাপাশি পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়ে ওঠে। Free Pik

7 / 8
বাড়ির মন্দিরে বা উপাসনালয়ে শান্ত ভঙ্গিমার ময়ূর রাখলে পুজোর শুভ ফল বহুগুণ বেড়ে যায়। এটি মনের অস্থিরতা কমিয়ে আধ্যাত্মিক শান্তি আনে। তাই ঘরে পজিটিভ এনার্জি বাড়াতে এই টোটকা ট্রাই করতে পারেন। Free Pik

8 / 8
 শাস্ত্রমতে, এই শুভ প্রতীকটি কেনার সেরা সময় হল পূর্ণিমার তিথি। পূর্ণিমার দিন রুপোর ময়ূর কিনে আলমারি, লকার বা ঠাকুরের সিংহাসনে স্থাপন করলে ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে শুরু করে। Free Pik

Loading...
Unable to load recommendations.
Follow Us