Benefits of Mushroom: মাশরুম নিরামিষ না আমিষ – এই নিয়ে দ্বন্দ্বে? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

Food: ২০২৫ সালের একটি গবেষণায় মাশরুম খাবার সঙ্গে হৃদযন্ত্র ও হজম সংক্রান্ত কিছু সমস্যার কম ঝুঁকির সম্পর্ক দেখা গিয়েছে। মাশরুমে থাকা নানা অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের জন্য উপকারী হতে পারে। তবে শুধু মাশরুম খেলেই হৃদরোগের ঝুঁকি কমবে, এমন নিশ্চয়তা নেই।

|

Oct 26, 2026 | 7:22 PM

1 / 8
মাশরুম দিয়ে অনেকেই তরকারি, স্যুপ, ন্যুডলস, পাস্তা ও স্যালাড রান্না করেন। পুষ্টিগুণের জন্য অনেকেই খাবারের তালিকায় মাশরুম রাখেন।  তবে মাশরুম নিরামিষ নাকি আমিষ, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। বিশেষজ্ঞদের মতে, মাশরুম প্রাণী নয়, তাই এটি নিরামিষ খাবার। (Photo Credit- Unsplash)

মাশরুম দিয়ে অনেকেই তরকারি, স্যুপ, ন্যুডলস, পাস্তা ও স্যালাড রান্না করেন। পুষ্টিগুণের জন্য অনেকেই খাবারের তালিকায় মাশরুম রাখেন। তবে মাশরুম নিরামিষ নাকি আমিষ, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। বিশেষজ্ঞদের মতে, মাশরুম প্রাণী নয়, তাই এটি নিরামিষ খাবার। (Photo Credit- Unsplash)

2 / 8

মাশরুম উদ্ভিদ বা প্রাণী - কোনওটিরই অন্তর্ভুক্ত নয়। এটি ছত্রাকের একটি প্রজাতি। সাধারণ গাছের মতো মাশরুমের পাতা, শিকড় বা ফুল থাকে না। গাছ সূর্যের আলো থেকে খাবার তৈরি করলেও মাশরুম জৈব পদার্থ ভেঙে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে। (Photo Credit- Unsplash)

3 / 8

মাশরুমে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ কম। অন্যদিকে, এতে প্রোটিন, ফাইবার, ভিটামিন বি, পটাশিয়াম ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই উপাদানগুলি হজমশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও শরীরের সব সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। (Photo Credit- Unsplash)

4 / 8

মাশরুম প্রাণী থেকে পাওয়া যায় না ও এটি মাংসও নয়। তাই নিরামিষ খাবারের তালিকায় মাশরুম রাখা হয়। রান্নায় সবজির মতো ব্যবহার করা যায় বলে এটি ভেগানদের পছন্দের খাবার। এর স্বাদ ও পুষ্টিগুণের কারণে অনেকেই নিয়মিত খাবারে মাশরুম খান। (Photo Credit- Unsplash)

5 / 8

যাঁরা ভেগান, তাঁরাও মাশরুম খেতে পারেন। কারণ মাশরুমে ডিম, দুধ বা অন্য কোনও প্রাণীজ উপাদান থাকে না। এর গঠন ও স্বাদ অনেক রান্নায় মাংসের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তাই এটিকে অনেকে ভেজ হিসেবেও ব্যাবহার করেন। (Photo Credit- Unsplash)

6 / 8

মাশরুমে প্রোটিনের পাশাপাশি ফাইবার ও নানা ভিটামিন থাকে। বিশেষজ্ঞদের মতে, এতে কিছু প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডও পাওয়া যায়। তবে মাশরুমকে একমাত্র প্রোটিনের উৎস না করে ডাল, বাদাম ও অন্যান্য পুষ্টিকর খাবারের সঙ্গে খাদ্যতালিকায় রাখা উচিৎ। (Photo Credit- Unsplash)

7 / 8

২০২৫ সালের একটি গবেষণায় মাশরুম খাবার সঙ্গে হৃদযন্ত্র ও হজম সংক্রান্ত কিছু সমস্যার কম ঝুঁকির সম্পর্ক দেখা গিয়েছে। মাশরুমে থাকা নানা অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের জন্য উপকারী হতে পারে। তবে শুধু মাশরুম খেলেই হৃদরোগের ঝুঁকি কমবে, এমন নিশ্চয়তা নেই। (Photo Credit- Unsplash)

8 / 8

মাশরুম কম ক্যালোরিযুক্ত ও নানা পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার। এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে ও পেট ভরা রাখতে পারে। পাশাপাশি ভিটামিন ও খনিজ উপাদান শরীরের স্বাভাবিক কাজকর্মে সহায়তা করে। তাই খাদ্যতালিকায় রাখা যেতে পারে মাশরুম। (Photo Credit- Unsplash)

Loading...
Unable to load recommendations.
Follow Us