Venezuela Earthquake Update: একের পর এক আফটারশকে এখনও কাঁপছে ভেনেজুয়েলা, মৃত বেড়ে ১৬৪, আরও বিপদ আসছে?

Venezuela earthquake aftershocks: ফল্ট লাইনের খুব কাছে অবস্থিত হওয়ায় লাতিন আমেরিকার বাকি অংশের তুলনায় ভেনেজুয়েলায় বেশি ভূমিকম্প হয়। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ইমার্জেন্সি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে একাধিক রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।     

|

Jun 25, 2026 | 5:16 PM

1 / 9
ভয়াবহ অবস্থা ভেনেজুয়েলায়। জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা দেশ। আর এই ভয়ঙ্কর শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যাও ক্রমাগত বেড়ে চলেছে।

2 / 9
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জানিয়েছেন, বুধবারের জোড়া ভূমিকম্পে এখনও পর্যন্ত কমপক্ষে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৯৭১ জন আহত।   

3 / 9
ভেনেজুয়েলায় প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর ৩৯ সেকেন্ড পর, দ্বিতীয় ভূমিকম্পটি হয়। এর মাত্রা ছিল ৭.৫। 

4 / 9
সকালে আপডেট মিলেছিল যে ভেনেজুয়েলার ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু হয়েছে। তখনই আশঙ্কা করা হয়েছিল যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

5 / 9
ভেনেজুয়েলায় বিগত ১০০ বছরে সবথেকে শক্তিশালী ভূমিকম্প এটি। ভূতত্ত্ববিদরা এটিকে ডাবলেট ভূমিকম্প বলছেন। যখন খুব কম সময়ের মধ্যে পরপর দুটি বড় ভূমিকম্প হয়,  তখন তাকে ডাবলেট ভূমিকম্প বলে।  

6 / 9
কয়েক সেকেন্ডের ব্যবধানে এই জোরাল দুটি ভূমিকম্পের জেরে গোটা ভেনেজুয়েলা জুড়েই কম্পন অনুভূত হয়। এমনকী, ব্রাজিলের অ্যামাজন পর্যন্তও কম্পন অনুভূত হয়েছে। 

7 / 9
ফল্ট লাইনের খুব কাছে অবস্থিত হওয়ায় লাতিন আমেরিকার বাকি অংশের তুলনায় ভেনেজুয়েলায় বেশি ভূমিকম্প হয়। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ইমার্জেন্সি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে একাধিক রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।     

8 / 9
শুধু দমকল, পুলিশ বা উদ্ধারকর্মীরাই নয়, সাধারণ মানুষকেও দেখা গিয়েছে ধ্বংস স্তূপের মাঝখান থেকে প্রিয়জনদের খুঁজে বের করতে বা তাদের উদ্ধার করার চেষ্টা করতে।

9 / 9
ভেঙে পড়া বিল্ডিং, উপড়ে পড়া ইলেকট্রিক পোল চারিদিকে, ওই ধ্বংসস্তূপের মাঝখান থেকেই প্রাণের খোঁজ চালানো হচ্ছে। 

Follow Us