
আপনি কি রাত ২টো অবধি ফোন ঘেঁটে ঘুমোন? তাহলে ভারতের এই পাহাড়ি রাজ্যে গেলে বেশ অবাকই হবেন, কারণ সূর্য ডুবতে না ডুবতেই গোটা এলাকা ঘুমের দেশে তলিয়ে যায়, আর সেই জন্যই এর নাম ‘ভারতের ঘুমন্ত রাজ্য’! Picture Courtesy: AI Tool
কলকাতা বা দিল্লির মতো এখানে গভীর রাত অবধি চায়ের দোকান বা বাজার খোলা পাবেন না। এই রাজ্যের বেশিরভাগ গ্রামেই সন্ধে নামার সঙ্গে সঙ্গেই দোকানপাটে ঝাঁপ পড়ে যায়, রাস্তাঘাটও একেবারে শুনশান হয়ে যায়। Picture Courtesy: AI Tool
ভাবছেন তো, এত তাড়াতাড়ি ঘুমিয়ে এরা করেটা কী? আসলে এখানকার মানুষ ভোরের আলো ফোটার আগেই বিছানা ছাড়েন, আর সারা দিন চাষবাস বা ফলের বাগানে হাড়ভাঙা খাটুনির পর সন্ধে হলেই শরীরটা বিশ্রাম চায়। Picture Courtesy: AI Tool
সন্ধে ৭টা বাজতে না বাজতেই পাহাড়ি রাস্তায় গাড়ির হর্ন আর শুনতে পাবেন না। শহরের কোলাহল ছেড়ে এখানে এলে মনে হবে, রাত ৯টা মানেই যেন গভীর নিশীথ! Picture Courtesy: AI Tool
তবে, ‘ঘুমন্ত রাজ্য’ কিন্তু কোনও সরকারি খেতাব নয়। এখানকার এই আরামদায়ক আর ধীরস্থির জীবনযাত্রাকে দেখেই লোকজন ভালোবেসে এই মজার নামটা দিয়েছে। Picture Courtesy: AI Tool
এর পিছনে প্রকৃতিরও কিন্তু বড় হাত আছে, চারপাশে উঁচু পাহাড়, ঘন জঙ্গল আর হিমেল হাওয়া। এত শান্ত আর নিরিবিলি পরিবেশে থাকলে শহরের মতো তাড়াহুড়ো করতে কারই বা ইচ্ছে করে বলুন? Picture Courtesy: AI Tool
এখানকার মানুষের রোজকার রুটিন চলে পাহাড়ের আবহাওয়া আর ঋতু পরিবর্তনের তালে তালে। তাই রাত জেগে আড্ডা দেওয়ার বদলে দিনের আলোতেই সমস্ত কাজ গুছিয়ে নেওয়াটাই এঁদের অভ্যাস। Picture Courtesy: AI Tool
ভাবছেন তো কোন রাজ্যের কথা বলছি? অফিসের চাপ আর শহরের জ্যাম থেকে পালিয়ে দু’দিন শান্তিতে ঘুমাতে চাইলে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন হিমাচল প্রদেশের উদ্দেশ্যে, পাহাড়ের কোলে এমন আরাম আর কোথাও পাবেন না! Picture Courtesy: AI Tool