Cinama Hall Seat Color: সিনেমা হলে সিট লাল রঙেরই কেন হয়? বলুন তো…

Movie Hall: , লাল রঙ সিনেমা হলকে জমকালো করে তোলে। মনস্তাত্ত্বিক দিক থেকে লাল রঙ মানুষের মনোযোগ দ্রুত আকর্ষণ করে। যখন আলো জ্বলে থাকে, তখন লাল রঙ হলটিকে দেখতে আকর্ষণীয় ও আরামদায়ক মনে করায়। কিন্তু আলো নিভে গেলে ঠিক উল্টো প্রতিক্রিয়া হয়—এটি অন্ধকার পরিবেশ তৈরি করতে সাহায্য করে।

|

Nov 02, 2026 | 11:23 AM

1 / 9
সিনেমা হলে কখনও না কখনও নিশ্চয় সিনেমা দেখতে গিয়েছেন। তখন নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সিনেমা হলের বেশিরভাগ চেয়ারই লাল রঙের হয়। কিন্তু এই লাল রঙ পেছনের কারণটি জানেন? ছবি সৌজন্য: Pexels

সিনেমা হলে কখনও না কখনও নিশ্চয় সিনেমা দেখতে গিয়েছেন। তখন নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সিনেমা হলের বেশিরভাগ চেয়ারই লাল রঙের হয়। কিন্তু এই লাল রঙ পেছনের কারণটি জানেন? ছবি সৌজন্য: Pexels

2 / 9

যখন কোনও নতুন সিনেমা মুক্তি পায়, তখন মানুষ প্রথম দিনেই সিনেমা হলে ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে থাকে। আবার এমন কিছু মানুষও আছেন, যাঁরা ছুটির দিনে ছবিটি দেখতে যান। সিনেমা হলে বসে ছবি দেখার অভিজ্ঞতাটা অসাধারণ। তবে সিটের রঙ লাল হওয়ার পিছনে রয়েছে বিশেষ কারণ। ছবি সৌজন্য: Pexels

3 / 9

এর পিছনে একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে। লাল এমন একটি রঙ, যা আলোর সংস্পর্শে এলে অদৃশ্য হয়ে যায়।বিজ্ঞানে এটিকে 'পারকিনজি এফেক্ট' (Purkinje Effect) বলে। কী হয় এতে? মূলত আলো যখন কমে যায় বা অন্ধকার নেমে আসে, তখন মানুষের চোখ ধীরে ধীরে লাল রঙ প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে। ছবি সৌজন্য: Pexels

4 / 9

মানুষের চোখ কম আলোতে নীল বা অন্যান্য আলো সহজে চিনতে পারলেও লাল রঙকে চিনতে পারে না—লাল রঙটি তখন কালচে বা ধূসর মনে হয়। যখন সিনেমা চলে, তখন সব আলো নিভিয়ে দেওয়া হয়। শুধু পর্দার আলোই দেখা যায়। ছবি সৌজন্য: Pexels

5 / 9

চেয়ারের রঙ অন্য কিছু রাখা হলে মানুষের মনোযোগ অন্যদিকে চলে যেতে পারে। এই কারণেই থিয়েটার বা সিনেমা হলের চেয়ারের রঙ লাল রাখা হয়। যাতে অন্ধকারে চেয়ারের রঙ চোখে না পড়ে। মানুষের পুরো মনোযোগ সিনেমার ওপরই থাকে। ছবি সৌজন্য: Pexels

6 / 9

এ ছাড়াও আরও একটি কারণ হল, লাল রঙ সিনেমা হলকে জমকালো করে তোলে। মনস্তাত্ত্বিক দিক থেকে লাল রঙ মানুষের মনোযোগ দ্রুত আকর্ষণ করে। যখন আলো জ্বলে থাকে, তখন লাল রঙ হলটিকে দেখতে আকর্ষণীয় ও আরামদায়ক মনে করায়। কিন্তু আলো নিভে গেলে ঠিক উল্টো প্রতিক্রিয়া হয়—এটি অন্ধকার পরিবেশ তৈরি করতে সাহায্য করে। ছবি সৌজন্য: Pexels

7 / 9

সিনেমা হলের পর্দার শক্তিশালী আলো সিটে পড়ে যাতে প্রতিফলিত (Reflect) হয়ে দর্শকদের চোখে না লাগে, সেজন্যও লাল রঙ বেছে নেওয়া হয়। লাল রঙ অন্যান্য উজ্জ্বল রঙের তুলনায় আলো সবচেয়ে কম প্রতিফলিত করে। ছবি সৌজন্য: Pexels

8 / 9

আরেকটি ব্যাখ্যা হল, অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় থিয়েটার ও অপেরা হাউসগুলিতে লাল রঙের সিট হত। রাজকীয়তা, সম্পদ এবং প্রতিপত্তির প্রতীক ছিল লাল রঙ। ছবি সৌজন্য: Pexels

9 / 9

পরবর্তীতে সিনেমা হলগুলোও সেই একই রাজকীয় ও জাঁকজমকপূর্ণ ঐতিহ্য গ্রহণ করে। ছবি সৌজন্য: Pexels

Loading...
Unable to load recommendations.
Follow Us