Hotel Rooms: চাবি নয়, কেন হোটেলে থাকার জন্য ইলেকট্রিক কার্ড দেওয়া হয় জানেন?

Life Hacks: কিছু কিছু ঐতিহ্যবাহী হোটেল, হেরিটেজ হোটেল ও ছোট বুটিক প্রোপার্টিতে ধাতব চাবি ব্যবহার করা হয়। এসব জায়গায় পুরোনো দিনের পরিবেশ ও ঐতিহ্য ধরে রাখার জন্য ধাতব চাবি বিশেষ করে ব্যবহার করা হয়। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে এখন ইলেক্ট্রনিক কার্ডই জনপ্রিয়।

|

Nov 26, 2026 | 1:29 PM

1 / 8
হোটেলে চেক-ইন করার সময় পরিচয়পত্র জমা দিয়ে রুমের চাবি হিসাবে অনেকেই চাবির বদলে ছোট প্লাস্টিকের কার্ড পাওয়া এখন অত্যন্ত পরিচিত দৃশ্য। সেই কার্ড ব্যবহার করেই দরজা খুলে সরাসরি ঘরে প্রবেশ করেন অতিথিরা। কিন্তু কখনও ভেবে দেখেছেন, আগে হোটেলের প্রচলিত চাবির পরিবর্তে কেন এখন ইলেক্ট্রনিক কি-কার্ড ব্যবহার করা হয়? (Credit - AI TOOL)

হোটেলে চেক-ইন করার সময় পরিচয়পত্র জমা দিয়ে রুমের চাবি হিসাবে অনেকেই চাবির বদলে ছোট প্লাস্টিকের কার্ড পাওয়া এখন অত্যন্ত পরিচিত দৃশ্য। সেই কার্ড ব্যবহার করেই দরজা খুলে সরাসরি ঘরে প্রবেশ করেন অতিথিরা। কিন্তু কখনও ভেবে দেখেছেন, আগে হোটেলের প্রচলিত চাবির পরিবর্তে কেন এখন ইলেক্ট্রনিক কি-কার্ড ব্যবহার করা হয়? (Credit - AI TOOL)

2 / 8

আসলে এটি শুধুমাত্র আধুনিক প্রযুক্তির ব্যবহার নয়। সময়ের সঙ্গে হোটেলের সংখ্যা, অতিথির চাপ এবং নিরাপত্তার প্রয়োজনীয়তা বেড়েছে। ফলে পুরোনো ধাতব চাবির পরিবর্তে ইলেক্ট্রনিক কি-কার্ড হয়ে উঠেছে অনেক বেশি কার্যকর ও সুবিধাজনক ব্যবস্থা। কিন্তু কেন? এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ। (Credit - AI TOOL)

3 / 8

ঘোরার সময় যদি হোটেলের চাবি হারিয়ে যায় তাহলে তা নিরাপত্তার জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। কারণ, চাবিটি যার হাতে পড়বে, তিনি ঘরে ঢোকার চেষ্টা করতে পারেন। অন্যদিকে, ইলেক্ট্রনিক কি-কার্ড হারিয়ে গেলে হোটেল কর্তৃপক্ষ খুব সহজেই সেটি নিষ্ক্রিয় করে দিতে পারে। এরপর কয়েক মিনিট মধ্যেই নতুন কার্ড দেওয়া সম্ভব। ফলে পুরোনো কার্ডটি আর দরজা খোলার কাজে ব্যবহার করা যায় না। (Credit - AI TOOL)

4 / 8

ধাতব চাবির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পর সেই নিজে থেকে অকেজো হয়ে যায় না। কিন্তু ইলেক্ট্রনিক কি-কার্ডের ক্ষেত্রে বিষয়টি আলাদা। অতিথি চেক-ইন করার সময় কার্ডটি নির্দিষ্ট সময়ের জন্য অ্যাক্টিভেট করা হয়। বুকিংয়ের মেয়াদ শেষ হয়ে গেলে কার্ডটি আবার ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। ফলে আগের অতিথির কাছে থাকা কার্ড দিয়ে পরবর্তীতে ঘরে প্রবেশের ঝুঁকি কমে। (Credit - AI TOOL)

5 / 8

চাবি হারিয়ে গেলে নিরাপত্তার কারণে অনেক সময় ঘরের তালা বদল করতে হতে পারে। এতে হোটেলের অতিরিক্ত সময় খরচ হয় ও সময়ও নষ্ট হয়। কিন্তু ইলেক্ট্রনিক কি-কার্ডের ক্ষেত্রে সাধারণত তালা পরিবর্তনের প্রয়োজন পড়ে না। পুরোনো কার্ডটি বাতিল করে নতুন কার্ড প্রোগ্রাম করলেই কাজ হয়ে যায়। ফলে হোটেলের রক্ষনাবেক্ষনের খরচ বাঁচে। (Credit - AI TOOL)

6 / 8

আধুনিক অনেক হোটেলে রুমের কার্ড শুধু দরজা খোলার জন্য ব্যবহার করা হয় না। একই কার্ড দিয়ে লিফ্ট, জিম, সুইমিং পুল, লাউঞ্জ ব্যবহারের অনুমতিও পাওয়া যায়। অর্থাৎ, আলাদা আলাদা চাবি বা অ্যাক্সেস কার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না। একটি কার্ডেই একাধিক পরিষেবা ব্যবহারের সুবিধা পাওয়া যায়। (Credit - AI TOOL)

7 / 8

ইলেক্ট্রনিক কার্ডের আর একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল, এর মাধ্যমে ঘরে প্রবেশের সময়ের ডিজিটাল রেকর্ড রাখা সম্ভব। কোনও অতিথি মূল্যবান জিনিস হারানোর অভিযোগ করলে বা কোনও ঘটনা ঘটলে এই তথ্য তদন্তে সাহায্য করতে পারে। কোন সময়ে এবং কোন অনুমোদিত কার্ড ব্যবহার করে ঘরে প্রবেশ করা হয়েছে, সেই সম্পর্কে জানা যায়। (Credit - AI TOOL)

8 / 8

তবে চাবি কি একেবারেই ব্যবহার করা হয়না? অবশ্যই নয়। কিছু কিছু ঐতিহ্যবাহী হোটেল, হেরিটেজ হোটেল ও ছোট বুটিক প্রোপার্টিতে ধাতব চাবি ব্যবহার করা হয়। এসব জায়গায় পুরোনো দিনের পরিবেশ ও ঐতিহ্য ধরে রাখার জন্য ধাতব চাবি বিশেষ করে ব্যবহার করা হয়। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে এখনও ইলেক্ট্রনিক কার্ডই জনপ্রিয়। (Credit - AI TOOL)

Loading...
Unable to load recommendations.
Follow Us