GK: জানেন ল্যাপটপের চার্জারে ছোট্ট নলাকার অংশ কি কাজে লাগে?

Tech facts: ল্যাপটপের চার্জার হাতে নিলেই তারের শেষ প্রান্তে একটা ছোট্ট নলাকার অংশ চোখে পড়ে। অনেকেই একে নেহাতই একটা ডিজাইন ভেবে ভুল করেন, কিন্তু জানেন কি এই ছোট্ট অংশটি না থাকলে আপনার সাধের ডিভাইসের বড়সড় ক্ষতি হতে পারে?

Nov 13, 2026 | 3:23 PM

1 / 8
ল্যাপটপের চার্জার ব্যবহারের সময় তারের একেবারে শেষের দিকে থাকা ছোট্ট নলাকার অংশটি নিশ্চয়ই খেয়াল করেছেন। অনেকেই এটিকে নেহাতই তারের একটা সাধারণ ডিজাইন ভেবে ভুল করেন।

ল্যাপটপের চার্জার ব্যবহারের সময় তারের একেবারে শেষের দিকে থাকা ছোট্ট নলাকার অংশটি নিশ্চয়ই খেয়াল করেছেন। অনেকেই এটিকে নেহাতই তারের একটা সাধারণ ডিজাইন ভেবে ভুল করেন।

2 / 8

এই ছোট্ট সিলিন্ডার আকৃতির অংশটির আসল নাম হল 'ফেরাইট বিড' বা 'ফেরাইট চোক'। এটি কিন্তু কেবল চার্জারের সৌন্দর্য বাড়াতে দেওয়া হয়নি, এর পেছনে লুকিয়ে রয়েছে বড়সড় বিজ্ঞান।

3 / 8

আমাদের চারপাশ সবসময় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের রেডিও ফ্রিকোয়েন্সিতে ভরে থাকে। ল্যাপটপের লম্বা তারটি তখন অ্যান্টেনার মতো কাজ করে সেই ফ্রিকোয়েন্সিগুলো টেনে আনতে পারে।

4 / 8

এখানেই ম্যাজিকের মতো কাজ করে এই ফেরাইট বিড, যা ক্ষতিকর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স সহজেই আটকে দেয়। এর ভেতরে থাকা কার্বন ও লোহার মিশ্রণ বাইরের অবাঞ্ছিত সিগন্যাল ল্যাপটপের ভেতরে ঢুকতে দেয় না।

5 / 8

এই জিনিসটি না থাকলে আপনার ল্যাপটপের তার অন্যান্য বৈদ্যুতিক সিগন্যালের সঙ্গে জট পাকিয়ে বড় ক্ষতি করে ফেলত। এর ফলে ডিভাইসের ভেতরে থাকা স্পর্শকাতর যন্ত্রাংশগুলো চিরতরে নষ্ট হয়ে যেতে পারত।

6 / 8

এটি কেবল বাইরের সিগন্যাল আটকায় না, বরং ল্যাপটপ থেকে তৈরি হওয়া নিজস্ব রেডিও সিগন্যালকেও বাইরে বের হতে বাধা দেয়। এর ফলেই আশেপাশের ওয়াইফাই বা অন্য কোনও ডিভাইসের কাজে কখনও ব্যাঘাত ঘটে না।

7 / 8

আগে প্রায় সব ডিভাইসের তারেই এটি থাকত, তবে এখন উন্নত প্রযুক্তির চার্জারের ভেতরেই এই প্রতিরোধ ব্যবস্থা লুকিয়ে রাখা হয়। সেই কারণেই আধুনিক প্রজন্মের অনেক স্লিম ল্যাপটপের চার্জারে এটি আর আলাদা করে চোখে পড়ে না।

8 / 8

তাই এরপর থেকে চার্জারের তার গুটিয়ে রাখার সময় ওই অংশের ওপর খুব বেশি চাপ দেবেন না। এই ছোট্ট নলাকার অংশটি ভেঙে বা নষ্ট হয়ে গিয়েছে জানলে অবিলম্বে চার্জারটি বদলে ফেলা উচিত। প্রয়োজনে মেকানিকের পরামর্শ নিন।

Loading...
Unable to load recommendations.
Follow Us