
শীতকালে অনেকের মনে হয়, অন্য সময়ের তুলনায় ফোন স্লো চার্জ হচ্ছে। এর প্রধান কারণ, ব্যাটারির তাপমাত্রা কমে যাওয়া। এখনকার দিনে বেশিরভাগ স্মার্টফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। তাপমাত্রা কমে গেলে ব্যাটারির ভিতরে রাসায়নিক বিক্রিয়ার গতি কমে যায়। ফলে, ফোনে চার্জ গ্রহণের ক্ষমতাও সাময়িকভাবে কমে যেতে পারে। (Credit - Unsplash)
ফোন চার্জ করার সময় ব্যাটারির ভিতর লিথিয়াম আয়ন একটি ইলেকট্রোড থেকে অন্য ইলেকট্রোডে চলাচল করে। ঠান্ডা পরিবেশে এই অয়নগুলির চলাচল তুলনামূলক স্লো হয়ে যায়। একই সঙ্গে ব্যাটারির অভ্যন্তরীণ প্রতিরোধ বাড়তে পারে। ফলে চার্জার পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করলেও ব্যাটারি স্বাভাবিক গতিতে চার্জ নিতে পারে না। (Credit - Unsplash)
স্মার্টফোনে থাকা Battery Management System ব্যাটারির তাপমাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করে। তাপমাত্রা খুব কমে গেলে ব্যাটারির সুরক্ষার জন্য ফোন চার্জিং কমিয়ে দিতে পারে। কিছু ক্ষেত্রে ফাস্ট চার্জিং সাময়িকভাবে বন্ধও হয়ে যায়। অর্থাৎ, ফোনের কোনও প্রবলেম না থাকলেও নিরাপত্তার কারণেই ধীরে চার্জিং হতে পারে। (Credit - Unsplash)
বর্তমান স্মার্টফোনে দ্রুত চার্জ করার জন্য নানা প্রযুক্তি আছে। কিন্তু এই প্রযুক্তিগুলি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে সবচেয়ে ভালভাবে কাজ করে। ব্যাটারি অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে ফোনের সফ্টওয়্যার দ্রুত চার্জ হওয়ার বদলে নরমাল চার্জিং বেছে নিতে পারে। তাই Super Fast Charging মোড কাজ না করাও স্বাভাবিক। (Credit - Unsplash)
তাপমাত্রা অত্যন্ত কমে গেলে শুধু চার্জিং নয়, ফোনের সামগ্রিক ব্যাটারি পারফরম্যান্সেও প্রভাব পড়তে পারে। ব্যাটারির শতাংশ দ্রুত কমে যেতে পারে, ফোনের ব্যাকআপ সাময়িকভাবে কম মনে হতে পারে কিংবা কিছু ক্ষেত্রে ফোন নিজে থেকে বন্ধ হয়ে যেতে পারে। তবে স্বাভাবিক তাপমাত্রায় ফিরে এলে সাধারণত এই সমস্যাগুলি কমে যায়। (Credit - Unsplash)
শীতকালে ফোন চার্জ দেওয়ার আগে সেটিকে স্বাভাবিক ঘরের তাপমাত্রায় রাখুন। খুব ঠান্ডা জায়গা থেকে এনেই সঙ্গে সঙ্গে চার্জ দেবেন না। চার্জ দেওয়ার সময় গেম খেলা বা অতিরিক্ত অ্যাপ ব্যবহার এড়িয়ে চলুন। এতে ফোনের তাপমাত্রা স্থিতিশীল থাকবে ও ব্যাটারি তুলনামূলকভাবে ভালভাবে চার্জ নিতে পারে। (Credit - Unsplash)
অনেকে ঠান্ডা হয়ে গেলে অনেকেই দ্রুত গরম করার চেষ্টা করেন। কিন্তু হিটার, হেয়ার ড্রায়ার বা অন্য কোনও সরাসরি তাপের উৎস ব্যবহার করা উচিৎ নয়। হঠাৎ অতিরিক্ত তাপ ফোনের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। বরং ফোনকে স্বাভাবিক ঘরের তাপমাত্রায় রেখে ধীরে ধীরে উষ্ণ হতে দিন। (Credit - Unsplash)
শীতকালে সামান্য ধীরে চার্জ হওয়া সাধারণ বিষয়। কিন্তু ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেও যদি ফোন অত্যন্ত ধীরে চার্জ হয়, তাহলে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। চার্জার, কেবল, চার্জিং পোর্ট কিংবা ব্যাটারির সমস্যা থাকতে পারে। তাই সমস্যা দীর্ঘদিন থাকলে একটি ভাল চার্জার দিয়ে পরীক্ষা করুন ও প্রয়োজন হলে ফোনের সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। (Credit - Unsplash)