Elbow Funny Bone: কনুইয়ে লাগলেই হাতে বিদ্যুৎ খেলে যায়? কারণ জানলে চমকে যাবেন!

Elbow Shock: কনুইয়ের ভেতর এমন একটি জায়গা দিয়ে Ulnar Nerve প্রবাহিত হয়, যেখানে এটি তুলনামূলকভাবে কম সুরক্ষিত। তাই সেখানে আঘাত লাগলে স্নায়ুটি সাময়িকভাবে উত্তেজিত হয় ও অস্বাভাবিক সংকেত মস্তিষ্কে পৌঁছে যায়। তার ফলেই বিদ্যুৎ শকের মতো অনুভূতি হয়।

| Edited By: Moumita Das

Sep 24, 2026 | 7:52 PM

1 / 8
কনুইয়ের ভেতরের দিকে জোরে আঘাত লাগলে অনেকেরই অনেক সময় হাতের মধ্যে দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল - এমন অনুভূতি হয়। কয়েক সেকেন্ডের জন্য তীব্র ঝিঁঝিঁ, শিরশির ভাব দেখা দিতে পারে। বিষয়টি অস্বাভাবিক মনে হলেও এর পিছনে আছে শরীরে একটি গুরুত্বপূর্ণ স্নায়ুর অবস্থান। আঘাতের সময় সেই স্নায়ুতে তৈরি হয় সাময়িক উত্তেজনা। (Credit- Unsplash)

কনুইয়ের ভেতরের দিকে জোরে আঘাত লাগলে অনেকেরই অনেক সময় হাতের মধ্যে দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল - এমন অনুভূতি হয়। কয়েক সেকেন্ডের জন্য তীব্র ঝিঁঝিঁ, শিরশির ভাব দেখা দিতে পারে। বিষয়টি অস্বাভাবিক মনে হলেও এর পিছনে আছে শরীরে একটি গুরুত্বপূর্ণ স্নায়ুর অবস্থান। আঘাতের সময় সেই স্নায়ুতে তৈরি হয় সাময়িক উত্তেজনা। (Credit- Unsplash)

2 / 8

এই অদ্ভুত অনুভূতির প্রধান কারণ হল আলনার নার্ভ (Ulnar Nerve)। স্নায়ুটি কনুইয়ের ভেতরের দিক দিয়ে হাতের নিচের দিকে চলে গিয়েছে। কনুইয়ের কাছে এই ত্বকের বেশ কাছেই অবস্থিত ও এর ফলে আশেপাশের টিস্যু ও হাড়ের কারণে তুলনামূলকভাবে কম সুরক্ষিত থাকে। ফলে ওই জায়গাতে সরাসরি কোনও আঘাত লাগলে স্নায়ুটি উত্তেজিত হয়ে যায়। (Credit- Unsplash)

3 / 8

স্নায়ু শরীরে বিভিন্ন অংশ ও মস্তিষ্কের মধ্যে বৈদ্যুতিক সংকেতের মধ্যে তথ্য আদান-প্রদান করে। কনুইয়ে আঘাত লাগলে সাময়িকভাবে উত্তেজিত হয়ে Ulnar Nerve অস্বাভাবিক আচরণ করে। মস্তিষ্ক সেই সংকেতকে ব্যথা, ঝিঁঝিঁ বা বিদ্যুৎ শোকের মতো অনুভূতি হিসেবে গ্রহণ করে। তাই আঘাতের জায়গার তুলনায় অনেক দূর অবধি অস্বস্তি হতে পারে। (Credit- Unsplash)

4 / 8

কনুইয়ের Ulnar Nerve হাতের নিচের অংশ ও কয়েকটি আঙুলের সেন্সের সঙ্গে যুক্ত। তাই কনুইয়ে আঘাত লাগার পর শুধু কনুইতেই নয়, হাতের নিচের অংশেও ঝিনঝিন বা শিরশির অনুভূতি হতে পারে। বিশেষ করে কনিষ্ঠা ও অনামিকা আঙুলে এই অনুভূতি বেশি টের পাওয়া যায়। অনেক সময় কয়েক মুহূর্তের মধ্যে এই অস্বস্তি নিজে থেকেই কমে যায়। (Credit- Unsplash)

5 / 8

কনুইয়ের এই সংবেদনশীল অংশকে ইংরেজিতে প্রায়ই funny bone বলা হয়। তবে নামটি কিছুটা বিভ্রান্তিকর, কারণ এটি আসলে কোনও বিশেষ হাড় নয়। কনুইয়ের কাছে ulnar nerve-এর অবস্থান থেকেই এই প্রচলিত নামের উৎপত্তি। জায়াগাটিতে আঘাত লাগলে অস্বাভাবিক ও তীব্র অনুভূতি হওয়ার কারণে বিষয়টি মানুষের কাছে বেশ পরিচিত নাম। (Credit- Unsplash)

6 / 8

শরীরে অন্য জায়গায় সামান্য আঘাতের তুলনায় কনুইয়ের এই অংশের আঘাত বেশি তীব্র মনে হয়। কারণ, সেখানে স্নায়ুটি ত্বকের খুব কাছে থাকে। ফলে সরাসরি স্নয়ুকে দ্রুত উত্তেজিত করে ও মস্তিষ্ককে সংকেত পাঠায়। এই সংকেতের কারণেই কয়েক মুহূর্তের জন্য বিদ্যুতের শকের মতো অনুভূতি হয়। (Credit- Unsplash)

7 / 8

সাধারণত, কনুইতে হঠাৎ আঘাতের পর অল্প সময়ের ঝিঁঝিঁ বা শক লাগার অনুভূতি নিয়ে উদ্বেগের কারণ থাকে না। তবে যদি অসাড়তা বা ঝিঁঝিঁ দীর্ঘক্ষণ স্থায়ী হয়, বারবার ব্যথা হয়, হাত বা আঙ্গুল দুর্বল হয়ে যায়, বা কনুই ফুলে যায়, তাহলে ডাক্তার দেখানো দরকার। (Credit- Unsplash)

8 / 8

কনুইয়ের ভেতর এমন একটি জায়গা দিয়ে Ulnar Nerve প্রবাহিত হয়, যেখানে এটি তুলনামূলকভাবে কম সুরক্ষিত। তাই সেখানে আঘাত লাগলে স্নায়ুটি সাময়িকভাবে উত্তেজিত হয় ও অস্বাভাবিক সংকেত মস্তিষ্কে পৌঁছে যায়। তার ফলেই বিদ্যুৎ শকের মতো অনুভূতি হয়। (Credit- Unsplash)

Loading...
Unable to load recommendations.
Follow Us