Chhath Puja 2026: ছটপুজোয় ঠেকুয়া তো খান, জানেন কেন ছটপুজোতেই খাওয়া হয় ঠেকুয়া?

Thekua in Chhath Puja: ছট পুজো ৪ দিন ধরে পালন করা হয়। প্রথম দিন, নহায় খায়, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়। চতুর্থদিন উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে ব্রত সম্পন্ন করা হয়। ফলমূলের পাশাপাশি ঠেকুয়াও নিবেদন করা হয়।

|

Nov 15, 2026 | 2:26 PM

1 / 8
ছট পূজা মানেই বিহারের অধিবাসীদের কাছে একটি বিশেষ উৎসব। এর অর্থ সূর্যদেবের আরাধনা, কঠোর উপবাস ও নানা ধর্মীয় আচার। এই উৎসবের অন্যতম আকর্ষণ হল ঠেকুয়া। গমের আটা, গুড় ও ঘি দিয়ে তৈরি এই বিশেষ মিষ্টান্ন ছট পুজার প্রধান প্রসাদ হিসেবে পরিচিত। কিন্তু কেন ছট পুজোতে এত গুরুত্বপূর্ণ ঠেকুয়া? এর পিছনে রয়েছে দীর্ঘদিনের দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাস। (Credit - PTI)

ছট পূজা মানেই বিহারের অধিবাসীদের কাছে একটি বিশেষ উৎসব। এর অর্থ সূর্যদেবের আরাধনা, কঠোর উপবাস ও নানা ধর্মীয় আচার। এই উৎসবের অন্যতম আকর্ষণ হল ঠেকুয়া। গমের আটা, গুড় ও ঘি দিয়ে তৈরি এই বিশেষ মিষ্টান্ন ছট পুজার প্রধান প্রসাদ হিসেবে পরিচিত। কিন্তু কেন ছট পুজোতে এত গুরুত্বপূর্ণ ঠেকুয়া? এর পিছনে রয়েছে দীর্ঘদিনের দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাস। (Credit - PTI)

2 / 8

ছট পুজোয় সূর্যদেব ও ছটী মাইয়ার উদ্দেশ্যে বিভিন্ন ফলমূল ও খাবার নিবেদন করা হয়। তার মধ্যে বিশেষ স্থান পেয়েছে ঠেকুয়া। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে এই প্রসাদ ছাড়া ছট পুজোর আয়োজন অসম্পূর্ণ। ধীরে ধীরে বাংলাতেও জনপ্রিয় হচ্ছে ছট। (Credit - AI Tool)

3 / 8

ছট পুজোয় শুদ্ধতা ও পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ব্রতীরা পুজোর সময় কঠোর নিয়ম মেনে চলেন। ঠেকুয়া সাধারণত বাড়িতেই বানানো হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তৈরি নিরামিষ খাবার দেবতার উদ্দেশ্যে নিবেদন করা অত্যন্ত শুভ। (Credit - PTI)

4 / 8

ঠেকুয়া তৈরির অন্যতম প্রধান উপকরণ হল গুড়। সাধারণত, গমের আটা, গুড় ও ঘি মিশিয়ে এই বিশেষ মিষ্টি তৈরি করা হয়। গুড় যত নরম, ঠেকুয়া তত মিষ্টি। নরম ঠেকুয়া খেতে অনেকেই ভালোবাসেন। বহু পরিবারে চিনির পরিবর্তে গুড় ব্যবহারের ঐতিহ্য আজও বজায় রয়েছে। (Credit - AI Tool)

5 / 8

ছট পুজোর আগে বাড়িতে বাড়িতে শুরু হয় ঠেকুয়া তৈরির প্রস্তুতি। পরিবারের সদস্যরা একসঙ্গে এই প্রসাদ তৈরিতে অংশ নেন। অনেক পরিবারে দিদা-ঠাকুমার কাছ থেকে শেখা পুরোনো পদ্ধতিতেই ঠেকুয়ার তৈরি হয়। ফলে এই বিশেষ খাবার শুধু প্রসাদ নয়, পারিবারিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। (Credit - AI Tool)

6 / 8

ছট পুজোর ঠেকুয়া নিবেদনের সঙ্গে জড়িয়ে রয়েছে ভক্তি, নিষ্ঠা ও শুদ্ধতা। প্রচলিত লোকাচার অনুযায়ী, বাড়িতে তৈরি এই মিষ্টি সূর্যদেব ও ছটি মাইয়ার উদ্দেশ্যে নিবেদন করা হয়। যদিও, ঠেকুয়ার ইতিহাস বা কোনও পৌরাণিক ব্যাখ্যা নেই, তবুও প্রজন্মের পর প্রজন ধরে এর গুরুত্ব অটুট। (Credit - PTI)

7 / 8

ছট পুজো ৪ দিন ধরে পালন করা হয়। প্রথম দিন, নহায় খায়, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়। চতুর্থদিন উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে ব্রত সম্পন্ন করা হয়। ফলমূলের পাশাপাশি ঠেকুয়াও নিবেদন করা হয়। (Credit - AI Tool)

8 / 8

সময়ের সঙ্গে ছট পুজোর উদযাপনে নানা বদল এলেও ঠেকুয়ার গুরুত্ব কমেনি। বিহার থেকে বাংলা, এমনকি দেশের বাইরেও ছট পুজোর আয়োজনে এই বিশেষ মিষ্টির উপস্থিতি দেখা যায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us