
কলকাতায় গরম ও আদ্রতা অনেক বেশি। তাই পুলিশের জন্য এমন পোশাক দরকার ছিল, যা গরমে তুলনামূলক স্বস্তি দেবে। সাদা রং সূর্যের আলো বেশি প্রতিফলিত করে ও কালো বা গাঢ় রংয়ের মতো তাপশোষণ করে না। তাই সাদা পোশাক ব্যবহার করা সুবিধাজনক। (Credit - Getty Images)
কলকাতা পুলিশের সাদা ইউনিফর্মের সঙ্গে জড়িয়ে ব্রিটিশ ইতিহাসও। সেই সময় কলকাতার গরম আবহাওয়ার কথা মাথায় রেখে হালকা রংয়ের পোশাক ব্যবহার করা হত। ধীরে ধীরে এই সাদা পোশাক কলকাতা পুলিশের পরিচয় হয়ে যায় ও সেই ঐতিহ্য এখনও চলছে। (Credit - Getty Images)
সাদা পোশাক আসলে দূর থেকে চেনা যায়। সহজে চোখে পড়ে। রাস্তায় বা ভিড়ের মধ্যে পুলিশকর্মীকে দ্রুত চেনা প্রয়োজন। সাদা ইউনিফর্ম থাকার কারণে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারেন, কোথায় পুলিশ দাঁড়িয়ে আছেন। জরুরি সময়ে তাই পুলিশের সাহায্য নেওয়াও সহজ নয়। (Credit - Getty Images
ভারতের বিভিন্ন শহর ও রাজ্যের পুলিশের ইউনিফর্ম এক নয়। কলকাতা পুলিশের সাদা পোশাক তাদের আলাদা পরিচয় তৈরি করেছে। বহু বছর ধরে মানুষ এই পোশাক দেখেই কলকাতা পুলিশকে চিনছে। তাই এটি স্রেফ পোশাক নয়, কলকাতা পুলিশের একটি পরিচিত চিহ্নও। (Credit - Getty Images)
কলকাতার রাস্তায় পুলিশকে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়। প্রচন্ড রোদে গাঢ় রঙয়ের পোশাকে বেশি গরম লাগতে পারে। সাদা পোশাক তুলনামূলক কম তাপ শোষণ করে। তাই দীর্ঘ সময় বাইরে কাজ করার ক্ষেত্রে সাদা পোশাক কিছুটা আরাম দিতে পারে। (Credit - Getty Images)
কলকাতা পুলিশের সব সদস্য সাদা পোশাক পরেন না। কাজের ধরণ ও দায়িত্ব বিশেষে ইউনিফর্ম বদলায়। ট্রাফিক পুলিশ, বিশেষ বাহিনী বা অন্য বিভাগের পোশাকে পার্থক্য দেখা যায়। তাই সাদা পোশাক মূলত কলকাতা পুলিশের পরিচিত ইউনিফর্মের একটি অংশ। (Credit - Getty Images)
তবে অসুবিধাও আছে। সাদা পোশাকের ময়লা খুব সহজে দেখা যায়। তাই পুলিশকর্মীদের ইউনিফর্ম পরিষ্কার ও পরিপাটি রাখতে হয়। পুলিশের পোশাকে পরিস্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। সাদা রঙ সেই বিষয়টিকেও দেখিয়ে দেয়। তবে শুধু পরিস্কার নয়, সাদা রঙের অন্য দিকও আছে। (Credit - Getty Images)
কলকাতা পুলিশের সাদা ইউনিফর্মের পিছনে একাধিক কারণ আছে। কলকাতার গরম আবহাওয়া, ব্রিটিশ আমলের ইতিহাস ও দীর্ঘদিনের ঐতিহ্য - সবকিছু মিলেই এই পোশাকের পরিচয় তৈরি হয়েছে। তাই কলকাতা পুলিশের সাদা ইউনিফর্ম সবার কাছে খুব পরিচিত। (Credit - Getty Images)