
ডিম ফাটাতেই প্লেটে কখনও হালকা হলুদ, আবার কখনও টকটকে কমলা কুসুম! গাঢ় কমলা রং দেখেই অনেকেই ভাবেন এই ডিম বুঝি বেশি পুষ্টিকর, কিন্তু আসল গল্পটা একদম আলাদা। PicTure Courtesy: AI Tool
রঙের এই ভেলকি কিন্তু ডিমের গুণে নয়, বরং লুকিয়ে রয়েছে মুরগির রোজকার মেনুতে! মার্কিন কৃষি দপ্তর (USDA) জানাচ্ছে, খাবারে থাকা ক্যারোটিনয়েড আর জ্যান্থোফিল নামে প্রাকৃতিক রঞ্জকই কুসুমের রং বদলে দেয়। PicTure Courtesy: AI Tool
মুরগির পাতে হলুদ ভুট্টা, গাঁদা ফুলের পাপড়ি, সবুজ শাকসবজি বা আলফালফা বেশি পড়লে কুসুম হয় গাঢ় কমলা। আর খাবারে এই প্রাকৃতিক রঞ্জক কম থাকলে সেই কুসুমই হয়ে যায় ফিকে হলুদ। PicTure Courtesy: AI Tool
ইউনিভার্সিটি অফ ইলিনয় এক্সটেনশনের সাফ কথা, গাঢ় কমলা কুসুম মানেই শুধু মুরগির খাবারের কেরামতি। রঙের বাহার দেখে কখনওই ভাববেন না যে মুরগিটিকে খুব ভালো বা স্বাস্থ্যকর পরিবেশে বড় করা হয়েছে। PicTure Courtesy: AI Tool
কমলা কুসুমেই পুষ্টির সবটুকু লুকিয়ে আছে, এই ধারণা এবার ঝেড়ে ফেলুন। বিশেষজ্ঞরা বলছেন, হলুদ হোক বা কমলা, দুটো কুসুমেই সমান তালে মেলে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন আর খনিজ। PicTure Courtesy: AI Tool
হ্যাঁ, ক্যারোটিনয়েড বেশি থাকায় কমলা কুসুমে লুটেইন আর জিয়াজ্যানথিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট একটু বেশি মেলে ঠিকই। তবে তার মানে এই নয় যে এতে হলুদ কুসুমের চেয়ে বেশি প্রোটিন বা ভিটামিন রয়েছে। PicTure Courtesy: AI Tool
তাই স্বাস্থ্যের বিচারে কোনও একটি রংকে সেরা বলা চলে না, রোজকার পাতে দুটোই সমান কাজের। ডিম কেনার সময় রঙের মোহে না পড়ে বরং ডিমটি কতটা টাটকা আর ঠিকভাবে রাখা হয়েছে কি না, সেটাই দেখুন। PicTure Courtesy: AI Tool
ইউএসডিএ (USDA)-র স্পষ্ট সতর্কবার্তা, কুসুমের রং দেখে ডিম টাটকা না বাসি তা কখনওই বোঝা যায় না। পেটের গণ্ডগোল এড়াতে ডিম ঠিকমতো সংরক্ষণ করুন এবং সাদা অংশ ও কুসুম ভালোভাবে রান্না করে তবেই খান। PicTure Courtesy: AI Tool