Technology Tips: ল্যাপটপে Type C পোর্ট আছে? চার্জিং ছাড়া এইভাবেও পোর্ট ব্যবহার করতে পারেন

Type C Port: Type C পোর্ট দ্বারা অডিও ও ভিডিও - দুই ধরণের সিগন্যালই আদান-প্রদান করা যায়। ফলে, উপযুক্ত অ্যাডাপ্টার ব্যবহার করে হেডফোন বা এক্সটার্নাল ডিসপ্লেও যোগ করা যায়। কিছু ল্যাপটপে Type C অডিও সাপোর্ট থাকার ফলে আলাদা করে ৩.৫ মিমি হেডফোন জ্যাক লাগানোর প্রয়োজন কমে যায়।

|

Nov 22, 2026 | 7:28 PM

1 / 7
ল্যাপটপের Type C-পোর্ট শুধু ল্যাপটপের চার্জিং পোর্ট হিসেবেই ব্যবহার করা হয় না, এর আরও ব্যবহার আছে। একটি ছোট পোর্ট দিয়েই ল্যাপটপে চার্জ দেওয়া, দ্রুত ডেটা আদান-প্রদান, মনিটরে ডিসপ্লে সংযোগ ও বিভিন্ন ডিভাইস ব্যবহার করা যায়। অর্থাৎ, একাধিক কাজের জন্য আলাদা পোর্টের প্রয়োজন অনেকটাই কমিয়ে দেয় এই প্রযুক্তি। (Credit - AI TOOL)

ল্যাপটপের Type C-পোর্ট শুধু ল্যাপটপের চার্জিং পোর্ট হিসেবেই ব্যবহার করা হয় না, এর আরও ব্যবহার আছে। একটি ছোট পোর্ট দিয়েই ল্যাপটপে চার্জ দেওয়া, দ্রুত ডেটা আদান-প্রদান, মনিটরে ডিসপ্লে সংযোগ ও বিভিন্ন ডিভাইস ব্যবহার করা যায়। অর্থাৎ, একাধিক কাজের জন্য আলাদা পোর্টের প্রয়োজন অনেকটাই কমিয়ে দেয় এই প্রযুক্তি। (Credit - AI TOOL)

2 / 7

Type C পোর্টের সাহায্যে খুব দ্রুত এক ডিভাইস থেকে আর এক ডিভাইসে ফাইল পাঠানো যায়। বিশেষ করে ল্যাপটপে USB 3.1 বা Thunderbolt সাপোর্ট থাকলে বড় ফাইলও অল্প সময়ে কপি করা সম্ভব। যারা ভিডিও এডিটিং, ফটোগ্রাফি কিংবা বড় ডাটা নিয়ে আজ করেন, তাঁদের জন্য এই সুবিধা খুব জরুরি। (Credit - AI TOOL)

3 / 7

ল্যাপটপের Type C পোর্ট ব্যবহার করে সরাসরি মনিটর বা টিভির সঙ্গে কানেক্ট করা যায়। এজন্য প্রয়োজন উপযুক্ত Type C to HDMI বা DisplayPort কেবল। এর মাধ্যমে ল্যাপটপের স্ক্রিন বড় পর্দায় দেখা সম্ভব। অফিসের কাজ, অনলাইন মিটিং করতে এটি ব্যবহার করা হয়। (Credit - AI TOOL)

4 / 7

Type C পোর্টের সঙ্গে একটি ডকিং স্টেশন বা USB Hub ব্যবহার করে একাধিক ডিভাইস কানেক্ট করানো যায়। মাউস, কীবোর্ড, পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডডিস্ক এমনকি ইন্টারনেটও ব্যবহার করা সম্ভব। ফলে কম পোর্টের ল্যাপটপেও সহজে একাধিক ডিভাইস চালানো যায় ও কাজের জায়গা গোছানো থাকে। (Credit - AI TOOL)

5 / 7

Type C পোর্ট শুধু ল্যাপটপ চার্জ করার জন্য নয়, এর মাধ্যমে স্মার্টফোন, ইয়ারবাডও চার্জ দেওয়া হয়। ল্যাপটপে উপযুক্ত পাওয়ার অটুট সাপোর্ট থাকলে সেটিকে অনেকটা পাওয়ার ব্যাঙ্কের মতো ব্যবহার করা সম্ভব তবে এই সুবিধা ল্যাপটপের পাওয়ার ডেলিভারি ও চার্জিং সাপোর্টের উপর নির্ভরশীল। (Credit - AI TOOL)

6 / 7

Type C পোর্ট দ্বারা অডিও ও ভিডিও - দুই ধরণের সিগন্যালই আদান-প্রদান করা যায়। ফলে, উপযুক্ত অ্যাডাপ্টার ব্যবহার করে হেডফোন বা এক্সটার্নাল ডিসপ্লেও যোগ করা যায়। কিছু ল্যাপটপে Type C অডিও সাপোর্ট থাকার ফলে আলাদা করে ৩.৫ মিমি হেডফোন জ্যাক লাগানোর প্রয়োজন কমে যায়। (Credit - AI TOOL)

7 / 7

Type C পোর্টের সম্পূর্ণ সুবিধা পেতে সঠিক কেবল ও অ্যাক্সেস পাওয়া খুব জরুরি। কারণ, দেখতে একই রকম হলেও সব Type C পোর্টের সক্ষমতা এক নয়। কোনওটি শুধু চার্জিং, আবার কোনওটি দ্রুত ডেটা ট্রান্সফার বা ডিসপ্লে আউটপুট সাপোর্ট করে। তাই কেনার আগে ল্যাপটপের স্পেসিফিকেশন জানা খুব দরকার। (Credit - AI TOOL)

Loading...
Unable to load recommendations.
Follow Us