৭ দিনেই কপাল খুলবে! পঞ্চমুখী রুদ্রাক্ষের ছোঁয়ায় রাজা হতে পারেন এই ২ রাশির জাতক

ধনু রাশির জাতকদের জন্য এই সময়টা টার্নিং পয়েন্ট হতে পারে। আপনার রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি, তাই পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কর্মজীবনে অভাবনীয় উন্নতি যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রমোশন বা ব্যবসায়িক চুক্তি এই ৭ দিনের মধ্যেই সই হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

৭ দিনেই কপাল খুলবে! পঞ্চমুখী রুদ্রাক্ষের ছোঁয়ায় রাজা হতে পারেন এই ২ রাশির জাতক

Mar 27, 2026 | 2:46 PM

হিন্দুধর্মে রুদ্রাক্ষকে দেবাদিদেব মহাদেবের অশ্রুবিন্দু হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয়, রুদ্রাক্ষের প্রতিটি খাঁজে লুকিয়ে থাকে অলৌকিক শক্তি। বাজারে নানারকম রুদ্রাক্ষ পাওয়া গেলেও পঞ্চমুখী রুদ্রাক্ষ সবথেকে সুলভ এবং প্রভাবশালী। জ্যোতিষশাস্ত্রে অনুযায়ী এই বিশেষ রুদ্রাক্ষ দুই রাশির জাতকদের জীবনে ম্যাজিকের মতো বদল আনতে পারে। কিন্তু মনে রাখবেন, এই রুদ্রাক্ষ সবার জন্য সমান ফলদায়ক নয়। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে গেলে নির্দিষ্ট নিয়ম মেনে এটি ধারণ করা জরুরি।

কোন দুই রাশির ভাগ্য ফিরবে?
পঞ্চমুখী রুদ্রাক্ষের অধিপতি গ্রহ হল বৃহস্পতি। তাই যেসব রাশির উপরে বৃহস্পতির আধিপত্য বেশি, তাঁদের জন্যই এই রুদ্রাক্ষ কার্যকরী।

ধনু রাশি: ধনু রাশির জাতকদের জন্য এই সময়টা টার্নিং পয়েন্ট হতে পারে। আপনার রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি, তাই পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কর্মজীবনে অভাবনীয় উন্নতি যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রমোশন বা ব্যবসায়িক চুক্তি এই ৭ দিনের মধ্যেই সই হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এটি কেবল আপনার আত্মবিশ্বাস বাড়াবে না, বরং পরিবারের সঙ্গে চলা দীর্ঘদিনের কলহ মিটিয়ে মনে শান্তি ফিরিয়ে আনবে।

মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য এই রুদ্রাক্ষ ‘লাকি চার্ম’। আর্থিক সংকটে ভুগলে বা ঋণের দায়ে জর্জরিত থাকলে পঞ্চমুখী রুদ্রাক্ষ আপনাকে পথ দেখাতে পারে। বৃহস্পতির কৃপায় আপনার বুদ্ধি ও একাগ্রতা বৃদ্ধি পাবে, যার প্রভাব সরাসরি পড়বে আপনার উপার্জনে। মানসিকভাবে আপনি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

কেন পরবেন এই রুদ্রাক্ষ?

গবেষণা ও প্রাচীন পুঁথি বলছে, পঞ্চমুখী রুদ্রাক্ষ কেবল আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, এর বৈজ্ঞানিক গুণাগুণও অপরিসীম।

যাঁরা পড়াশোনা বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এটি মহৌষধ। এটি মস্তিষ্কের কোশকে শান্ত রাখে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে।

আবার আয়ুর্বেদ মতে, এই রুদ্রাক্ষের তড়িৎচৌম্বকীয় প্রভাব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মনের নেতিবাচক চিন্তা দূর করে দীর্ঘমেয়াদী অবসাদ থেকে মুক্তি দেয়।

শিবপুরাণ অনুযায়ী, অজান্তে করা কোনও ভুল বা পাপের গ্লানি থেকে মুক্তি পেতে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের বিধান রয়েছে।

ধারণের আসল নিয়ম: ভুল করলেই বিপদ!
রুদ্রাক্ষ পরলেই ফল পাওয়া যায় না, যদি না আপনি নিয়ম মানেন।

বৃহস্পতিবার সকালে স্নান সেরে গঙ্গাজল বা কাঁচা দুধ দিয়ে রুদ্রাক্ষটি ধুয়ে নিন।

ধারণের আগে ১০৮ বার ‘ওঁ গ্রাঁ গ্রীঁ গ্রৌঁ সঃ গুরুবে নমঃ’ অথবা ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্রটি জপ করুন। এতে রুদ্রাক্ষের অন্তর্নিহিত শক্তি জাগ্রত হয়।

রুদ্রাক্ষ ধারণ করার পর আমিষ আহার এবং মদ্যপান থেকে দূরে থাকাই শ্রেয়। অশুচি অবস্থায় বা রাতে ঘুমানোর সময় এটি খুলে রাখা উচিত।

মনে রাখবেন: রুদ্রাক্ষ আসল কি না তা নিশ্চিত করতে অভিজ্ঞ জহুরি বা জ্যোতিষীর পরামর্শ নিন। কারণ মৃত বা ফাটা রুদ্রাক্ষ ধারণ করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।

Follow Us