Vastu Tips: শখের মানি প্ল্যান্ট শুকিয়ে যাচ্ছে? বড় আর্থিক ক্ষতির ইঙ্গিত নয় তো!

Money Plant Vastu Tips: মানি প্ল্যান্টের পাতা শুকিয়ে বা হলুদ হয়ে যাওয়া কি খারাপ লক্ষণ? জ্যোতিষবিদরা কী বলছেন এবং এই আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচার সহজ উপায় জেনে নিন। কী কী করবেন?

Vastu Tips: শখের মানি প্ল্যান্ট শুকিয়ে যাচ্ছে? বড় আর্থিক ক্ষতির ইঙ্গিত নয় তো!
কী কী করবেন?Image Credit source: AI Tool

Nov 18, 2026 | 8:58 AM

বসার ঘর হোক বা অফিসের ডেস্ক, কাঁচের বোতলে সাজানো মানি প্ল্যান্ট (Money Plant) এখন খুব পরিচিত একটা দৃশ্য। নামের সঙ্গেই যেন টাকা-পয়সার একটা অদ্ভুত টান রয়েছে। অনেকেই বিশ্বাস করেন, এই গাছ ঘরে থাকলে সুখ আর সমৃদ্ধি দুই-ই আসে। কিন্তু কখনও কি খেয়াল করেছেন, এত যত্নের পরেও আপনার শখের মানি প্ল্যান্টের পাতা হঠাৎ শুকিয়ে যাচ্ছে? বা পাতাগুলো কেমন যেন হলুদ হয়ে ঝরে পড়ছে? এমনটা হলে কিন্তু এখনই সতর্ক হওয়া দরকার বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।

ব্যাপারটা শুনতে খুব সাধারণ মনে হলেও, জ্যোতিষবিদদের মতে এটি কিন্তু মোটেও ভাল লক্ষণ নয়। শাস্ত্র মতে, মানি প্ল্যান্ট শুকিয়ে যাওয়ার অর্থ হল আপনার সংসারের উপর কোনও বড় আর্থিক আঁচ আসতে চলেছে। গাছে হলুদ পাতা বা শুকনো ডালের উঁকিঝুঁকি মানেই পকেট থেকে টাকা বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছে। জ্যোতিষীরা বলছেন, হয়তো আগামী দিনে এমন কোনও খারাপ খবর আসতে চলেছে, যার জন্য আপনার বহু কষ্টে জমানো টাকা জলের মতো খরচ হয়ে যাবে। তাই গাছের পাতা শুকাতে দেখলে আর সময় নষ্ট করা একদম উচিত নয়।

এখন প্রশ্ন হল, এমনটা হলে কী করবেন? ভয় পাওয়ার কিছু নেই। শাস্ত্র এবং জ্যোতিষবিদদের পরামর্শ অনুযায়ী, এই বিপদ কাটানোর বেশ কিছু সহজ উপায় রয়েছে:

শুকনো পাতা কেটে ফেলুন: প্রথমেই একটা পরিষ্কার কাঁচি দিয়ে গাছের হলুদ বা শুকিয়ে যাওয়া পাতাগুলো দ্রুত কেটে ফেলুন। গাছে মরা পাতা জমিয়ে রাখা একেবারেই ঠিক নয়।

ডালপালা ছাঁটুন: শুধু পাতা নয়, মানি প্ল্যান্টের শুকনো ডালপালাগুলোও ছেঁটে ফেলা বুদ্ধিমানের কাজ। এতে গাছ নতুন করে বাঁচার শক্তি পায়।

সঠিক আলো-বাতাস: গাছটা কোথায় রেখেছেন, সেদিকে একটু নজর দিন। খেয়াল রাখবেন, গাছে যেন পর্যাপ্ত আলো আর বাতাস পৌঁছয়। তবে কড়া রোদে মানি প্ল্যান্ট রাখবেন না, এতে পাতা তাড়াতাড়ি পুড়ে যায়।

লাল সুতোর টোটকা: জ্যোতিষশাস্ত্রে একটা দারুণ টোটকার কথা বলা রয়েছে। শুক্রবার দিন মানি প্ল্যান্টের টবের গায়ে একটা লাল রঙের সুতো বেঁধে দিন। জ্যোতিষবিদদের মতে, এই ছোট্ট কাজটা করলে বাস্তুর খারাপ প্রভাব খুব দ্রুত কেটে যায় এবং খরচের ভয়টাও অনেক কমে।

গাছ যেমন আমাদের চারপাশ সুন্দর রাখে, তেমনই সংসারের পজ়িটিভ এনার্জি বা শক্তিকেও বাড়িয়ে তোলে। তাই শখের মানি প্ল্যান্টের দিকে আজই নজর দিন। আপনার সামান্য একটু যত্নই হয়তো আপনাকে বড় কোনও আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত সমস্ত তথ্যই প্রচলিত সাধারণ বিশ্বাস, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের উপর ভিত্তি করে লেখা। ঘরের সৌন্দর্য বাড়াতে এই গাছ লাগাতে পারেন, কিন্তু মনে রাখবেন কোনও গাছের যত্ন বা তার পরিবর্তনের সঙ্গে ভাগ্যের যোগ সম্পূর্ণভাবেই ব্যক্তিগত বিশ্বাসের বিষয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us