Surya Gochar 2026: গুরুর ঘরে সূর্য যেতেই নভেম্বরে কপাল খুলবে ৩ রাশির, হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

Sun Transit 2026: আগামী ৬ নভেম্বর বিশাখা নক্ষত্রে প্রবেশ করছে সূর্য। গুরুর নক্ষত্রে গ্রহরাজ সূর্যের এই প্রবেশের ফলে কপাল খুলতে চলেছে ৩টি রাশির। জেনে নিন কাদের ব্যাঙ্ক ব্যালেন্স হু হু করে বাড়বে। কী বলছেন জ্যোতিষবিদরা?

Surya Gochar 2026: গুরুর ঘরে সূর্য যেতেই নভেম্বরে কপাল খুলবে ৩ রাশির, হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
কী বলছেন জ্যোতিষবিদরা?Image Credit source: AI Tool

Oct 29, 2026 | 8:17 AM

জ্যোতিষশাস্ত্রে সূর্য (Sun) হলেন গ্রহদের রাজা। জ্যোতিষীদের মতে, গ্রহরাজের মেজাজ বা অবস্থানের সামান্য রদবদল হলেই মানুষের ভাগ্যচক্রে বড়সড় প্রভাব পড়ে। কারও জীবনে নেমে আসে ঘোর অন্ধকার, আবার কারও কপাল নিমেষে খুলে যায়। নভেম্বরের শুরুতেই ঠিক এমন এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। হিন্দু পঞ্জিকা বলছে, আগামী ৬ নভেম্বর রাত ৯টা ৮ মিনিটে নিজের জায়গা বদলাবেন সূর্যদেব।

বর্তমানে তিনি রয়েছেন তুলা রাশি এবং স্বাতী নক্ষত্রে। সেখান থেকে সোজা পাড়ি দেবেন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখাতে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এখানেই তাঁর ডেরা। এরপর তিনি ঢুকে পড়বেন অনুরাধা নক্ষত্রে। এরই মাঝে ১৬ নভেম্বর বৃশ্চিক রাশিতেও প্রবেশ করবেন গ্রহরাজ। মহাশূন্যের ২৭টি নক্ষত্রের মধ্যে ১৬ নম্বর নক্ষত্র হল এই বিশাখা। আর এর অধিপতি স্বয়ং বৃহস্পতি। তাই গুরুর রাজত্বে রাজার এই প্রবেশের ফলে জ্যোতিষ দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই গোচরের ফলে ৩টি রাশির জীবনে যেন ম্যাজিক হতে চলেছে। হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। হাতে আসবে প্রচুর টাকা। দেখে নেওয়া যাক, নভেম্বরে কাদের ভাগ্য চমকাতে চলেছে।

কী বলছেন জ্যোতিষবিদরা?

কর্কট রাশি
কর্কট রাশির মানুষদের জন্য এই সময়টা একেবারে সোনায় সোহাগা। ভাগ্যের পুরো সঙ্গ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দারুণ লাভ হতে পারে। পরিবারের সঙ্গে সময়টাও খুব আনন্দে কাটবে। বাড়িতে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য অফিসে নিজের দক্ষতা প্রমাণের এটাই সেরা সুযোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অত্যন্ত স্পষ্ট ও সুন্দর আলোচনা হতে পারে। আর যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের নতুন যোগাযোগ তৈরি হবে। সেখান থেকে ভালো আয়ের সুযোগও আসবে। তবে এখন বড় কোনও আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।

ধনু রাশি
এই রাশির জাতকদের কেরিয়ার এবং পড়াশোনার ক্ষেত্রে নতুন রাস্তা খুলে যেতে পারে। অফিসে অভিজ্ঞ মানুষদের কাছ থেকে প্রচুর সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে। নিজের কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে শেষ করা যাবে। যদি চাকরি বদলানোর পরিকল্পনা থাকে, তবে এই সময়টি একেবারে অনুকূল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নিজের বুদ্ধি ও কৌশল কাজে লাগিয়ে অনেকটাই এগিয়ে যাওয়া সম্ভব। যাঁরা উচ্চশিক্ষা নিচ্ছেন বা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য দারুণ কোনও খবর আসতে পারে। তবে শুধুমাত্র ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, পরিশ্রম করাটাও জরুরি।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য আর্থিক লাভের দারুণ সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও এর অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে। চাকুরিজীবীরা নিজেদের কাজ আরও ভালো করার সুযোগ পাবেন। অনেক দিন ধরে আটকে থাকা কোনও কাজ এবার সফলভাবে শেষ হতে পারে। ব্যবসায়ীদের পুরনো ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। নতুন ক্লায়েন্টও পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ দিন ধরে কোনও কাজে বাধা এলে, এখন একটু পরিকল্পনা করে এগলে নিশ্চিত সাফল্য মিলবে। তবে কাজের চাপে শরীরের দিকে নজর দিতে একেবারেই ভুলবেন না। শরীর খারাপ হলে অবহেলা করা একদমই ঠিক হবে না।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য জ্যোতিষশাস্ত্র, পঞ্চাঙ্গ এবং প্রচলিত সাধারণ বিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা। এই তথ্যের সম্পূর্ণ সত্যতা নিশ্চিত করা যায় না। তাই জীবনের বড় বা গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কোনও বিশেষজ্ঞ বা জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নেওয়া ভালো।

Loading...
Unable to load recommendations.
Follow Us