AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Desun Hospital: কিডনি সুস্থ রাখবেন কীভাবে? সচেতনতার বার্তা ডিসান হাসপাতালের

Desun Hospital: চিকিৎসক অর্কপ্রভ চক্রবর্তী জানান, অনেক ক্ষেত্রেই কিডনির রোগ নীরবে বাড়তে থাকে এবং রোগীরা ঝুঁকি সম্পর্কে বুঝতে পারেন না যতক্ষণ না রোগ গুরুতর পর্যায়ে পৌঁছে যায়। তাই প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়া এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Desun Hospital: কিডনি সুস্থ রাখবেন কীভাবে? সচেতনতার বার্তা ডিসান হাসপাতালের
কিডনিকে সুস্থ রাখতে সচেতনতার বার্তা ডিসান হাসপাতালের
| Updated on: Mar 16, 2026 | 9:13 PM
Share

কলকাতা: শরীরকে রোগমুক্ত রাখতে কিডনির গুরুত্ব অপরিসীম। আর সেই গুরুত্ব বোঝাতেই বিশ্ব কিডনি দিবসে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল ডিসান হাসপাতাল। কিডনির স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ে উৎসাহ দেওয়া এবং দীর্ঘদিন ধরে কিডনির রোগের সঙ্গে লড়াই করা রোগীদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়।

এদিন হাসপাতালের আউটডোর বিভাগে একটি সচেতনতা আলোচনা ও ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের নেফ্রোলজিস্ট চিকিৎসক অর্কপ্রভ চক্রবর্তী। রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলে তিনি কিডনি সুস্থ রাখার নানা দিক তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগ দীর্ঘদিন অবহেলিত থাকলে তা নিঃশব্দে কিডনির ক্ষতি করতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, সুষম জীবনযাপন এবং সময়মতো চিকিৎসার উপর তিনি বিশেষ জোর দেন।

Desun Hospital (1)

এছাড়াও, দীর্ঘদিন ধরে ডায়ালিসিস নিচ্ছেন এমন রোগীদের সম্মান জানাতে তাঁদের হাতে গাছের চারা ও স্মারক তুলে দেওয়া হয়। রোগীদের এই সম্মাননা তাঁদের দৃঢ়তা, আশা ও জীবনের প্রতি ইতিবাচক মনোভাবের প্রতীক হিসেবেই তুলে ধরা হয়। পরে হাসপাতাল চত্বরে ডায়ালিসিস রোগীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

শুধু হাসপাতালের মধ্যেই নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়। সকালে হাঁটতে আসা মানুষের জন্য রবীন্দ্র সরোবর এবং পাটুলি লেকএলাকায় বিনামূল্যে কিডনির স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেখানে রক্তচাপ পরীক্ষা, প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা এবং কিডনি সুস্থ রাখার পরামর্শ দেওয়া হয়।

Desun Hospital (2)

চিকিৎসক অর্কপ্রভ চক্রবর্তী জানান, অনেক ক্ষেত্রেই কিডনির রোগ নীরবে বাড়তে থাকে এবং রোগীরা ঝুঁকি সম্পর্কে বুঝতে পারেন না যতক্ষণ না রোগ গুরুতর পর্যায়ে পৌঁছে যায়। তাই প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়া এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সমস্ত উদ্যোগের মাধ্যমে ডিসান হাসপাতাল কিডনির স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক চিকিৎসা এবং কিডনির রোগে আক্রান্ত রোগীদের পাশে থাকার অঙ্গীকার আরও একবার তুলে ধরল।

Follow Us