শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্বমঞ্চে নিয়ে যাচ্ছেন বাংলার মেয়ে, রুশাকে TV9 বাংলা দিল উত্তরণ অ্যাকাডেমিক এক্সিলেন্স ২০২৬ অ্যাওয়ার্ড
TV9 Bangla Uttaran Excellence Award: মাত্র আড়াই বছর বয়স থেকে সঙ্গীত তাঁর নিত্যসঙ্গী। ছোটবেলার সেই ভালো লাগা, ভালোবাসাই বড় হয়ে জীবনের লক্ষ্য হয়ে ওঠে রুশা ঘোষের। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিশারদ হিসাবে ডিগ্রি অর্জন করে, তারপর ট্রিনিটি কলেজ, লন্ডন থেকে রক ও পপ সঙ্গীতের বিভিন্ন গ্রেড সম্পন্ন করে রুশা।
সঙ্গীত শুধু সুর আর লয়ের মেলবন্ধন নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিজ্ঞানও। আবার মন ভালো রাখা, মানসিক-শারীরিক সুস্থতার চাবিকাঠিও লুকিয়ে রয়েছে গানের মধ্যেই। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারের জন্য টিভি৯ বাংলা দিল বিশেষ সম্মান। উত্তরণ অ্যাকাডেমিক এক্সিলেন্স ২০২৬-এ ‘ইনোভেশন ইন মিউজিক অ্যান্ড সায়েন্স’ বিভাগে সম্মানিত হলেন সরোজ হারমনি অ্যাকাডেমির ম্যানেজিং ডিরেক্টর রুশা ঘোষ।
মাত্র আড়াই বছর বয়স থেকে সঙ্গীত তাঁর নিত্যসঙ্গী। ছোটবেলার সেই ভালো লাগা, ভালোবাসাই বড় হয়ে জীবনের লক্ষ্য হয়ে ওঠে রুশা ঘোষের। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিশারদ হিসাবে ডিগ্রি অর্জন করে, তারপর ট্রিনিটি কলেজ, লন্ডন থেকে রক ও পপ সঙ্গীতের বিভিন্ন গ্রেড সম্পন্ন করে রুশা।
সঙ্গীতের এই বিভিন্ন ধারা ও বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন করেছে রুশা। এই পথ চলা সহজ ছিল না। ভারতের বিভিন্ন মঞ্চে লোকসঙ্গীত ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে তুলে ধরেছেন রুশা।
২০১৩ সাল থেকে ভারতীয় সঙ্গীত শিক্ষার প্রসারে নিজেকে নিয়োজিত করেছেন তিনি। বর্তমানে কলকাতার সরোজ হারমনি অ্যাকাডেমি পরিচালনার দায়িত্বে রয়েছেন রুশা ঘোষ। এই অ্যাকাডেমির লক্ষ্য হল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রসার ঘটানো এবং শিক্ষার্থীদের সঙ্গীতের বৈচিত্রময় জগতের সঙ্গে পরিচিত করা।
রুশার বিশ্বাস, সঙ্গীত কেবল একটি শিল্প কলা মাধ্যমই নয়, বরং এটি মানুষকে সংযুক্ত করার এবং জীবনকে সমৃদ্ধ করার এক শক্তিশালী মাধ্যম।
টিভি৯ বাংলার উত্তরণ অ্যাকাডেমিক এক্সিলেন্স ২০২৬-এ ‘ইনোভেশন ইন মিউজিক অ্যান্ড সায়েন্স’ বিভাগে সেরা সম্মানে সম্মানিত হয়ে সরোজ হারমনি অ্যাকাডেমির ম্যানেজিং ডিরেক্টর রুশা ঘোষ বলেন, খুবই ভালো লাগছে। প্রথম অ্যাওয়ার্ড আমার। সকলকে ধন্যবাদ। আমার যত জন গুরু আছেন, সকলকে ধন্যবাদ। আমি যে সরোজ হারমনি তৈরি করেছি, তার প্রচার করতে চাই এভাবে যে সঙ্গীত শুধু আর্ট নয়। এটা অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সঙ্গে যুক্ত।
