Asian Games 2026: এশিয়ানে প্রথম পদক ভারতের, শ্যুটিং ইভেন্টে নামোজ্জ্বল প্রমীলা বাহিনীর!

Shooting: ২০২২ এর হাংঝৌ এশিয়ান গেমসে ১০৬ খানা পদক পেয়েছিল ভারত। এর মধ্যে ছিল ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪০টি ব্রোঞ্জ। শ্যুটিং থেকে এসেছিল ২২টি পদক। যদিও এরপর আবার ব্যক্তিগত ইভেন্টে খেলতে নামবেন এলাভেনিল ও সোনম।

Asian Games 2026: এশিয়ানে প্রথম পদক ভারতের, শ্যুটিং ইভেন্টে নামোজ্জ্বল প্রমীলা বাহিনীর!
এলাভেনিল ভালারিভানImage Credit source: X

| Edited By: Moumita Das

Sep 20, 2026 | 11:34 AM

জাপান : আজ থেকে শুরু হয়েছে এশিয়ান গেমস। এশিয়ান গেমস শুরু হওয়ার পর প্রথম পদক পেল ভারত। জাপানের আইচি নাগোয়াতে ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্ট থেকে এল প্রথম পদক। এলাভেনিল ভালারিভান, সোনম মাসকার ও বিদারসা বিনোদের গ্রুপ প্রথম পদক এনে দিলেন ভারতকে। রুপো পেল তাঁদের মিক্সড গ্ৰুপ।

আইচি নাগোয়াতে হয়েছে মোট ৬টি সিরিজ। ৩ জন মিলে করেছেন মোট ১৮৯৮.০ পয়েন্ট। সোনা পেয়েছে চিনের শ্যুটিং দল। চিনের প্রমীলা বাহিনী জিফেই ওয়াং, ইয়ুচেন ডু, জিয়াও হানের গ্ৰুপ ১৯০৪.২ পয়েন্ট তুলে সোনা জিতলেন। এবং ভারতের থেকে মাত্র ০.৯ পয়েন্ট পিছনে থেকে ব্রোঞ্জ পেল জাপান। চলতি এশিয়ান গেমসে এটাই প্রথম পদক পেল ভারত । এর আগে মিক্সড মার্শাল আর্টস ইভেন্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন মহিলা ক্রীড়াবিদ সূচিকা তারিয়াল। তবে আজ ভারতের হয়ে সবথেকে বেশি পয়েন্ট পেয়েছেন সোনম মাসকার। তাঁর মোট স্কোর ৬৩৪.১। এলাভেনিল ভালেরিভান পেয়েছেন ৬৩৩.৫ পয়েন্ট ও বিদারসা পেয়েছেন ৬৩০.৪ পয়েন্ট।

যদিও এরপর আবার ব্যক্তিগত ইভেন্টে খেলতে নামবেন এলাভেনিল ও সোনম। আজ বিকেলেই খেলা রয়েছে তাঁদের। ৮ জন শ্যুটার খেলবেন ফাইনাল। সেই তালিকায় নাম আছে এঁদেরও। সুতরাং ফাইনালে আবার পদক পাওয়ার একটা আশা রয়েছে ভারতের। ২০২২ এর হাংঝৌ এশিয়ান গেমসে ১০৬ খানা পদক পেয়েছিল ভারত। এর মধ্যে ছিল ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪০টি ব্রোঞ্জ। শ্যুটিং থেকে এসেছিল ২২টি পদক। এই এশিয়ান গেমসে কতগুলি পদক আসে, সেই দিকেই নজর রয়েছে সবার।

Loading...
Unable to load recommendations.
Follow Us