Asian Games 2026: সনা বাথ নিতে গিয়ে অজ্ঞান, এশিয়ান থেকে ডিসকোয়ালিফাই বাঙালি কুস্তিগির!

MMA: শরীরের ওজন ভিত্তিক খেলার জন্য অনেক ক্রীড়াবিদই সনা বাথ নেন। এটিকে অনেকে চেনে স্টিম বাথ হিসেবেও। এটি একটি ছোট, উত্তপ্ত কাঠের ঘর। এই ঘরে কাউকে ঢুকিয়ে উচ্চ তাপমাত্রা (সাধারণত ৬০ থেকে ১১০ ডিগ্রি) গ্যাস ছাড়া হয়।

Asian Games 2026: সনা বাথ নিতে গিয়ে অজ্ঞান, এশিয়ান থেকে ডিসকোয়ালিফাই বাঙালি কুস্তিগির!
বরুণ সান্যালImage Credit source: Instagram

| Edited By: Moumita Das

Sep 20, 2026 | 4:28 PM

জাপান : এশিয়ান গেমসে বিপাকে ভারত। দেশের হয়ে ৭৭ কেজি বিভাগে মিক্সড মার্শাল আর্টস প্রতিযোগী বরুণ সান্যাল ছিটকে গেলেন এশিয়ান গেমস থেকে। এই প্রতিযোগিতাতে এই প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে মিক্সড মার্শাল আর্টস। সেই খেলাতেই নামার কথা ছিল বরুণের। কিন্তু সনা বাথ নেওয়ার সময় তিনি অজ্ঞান হয়ে যান ফলে তাঁকে প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাই করা হয়।

সহকর্মী এক ক্রীড়াবিদ ও এমএমএ ইন্ডিয়ার সভাপতি নিখিল কুন্দর তাঁকে প্রাথমিকভাবে দেখাশোনা করেন বলে জানা গিয়েছে । এরপর বরুণকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ও মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে আনফিট ঘোষণা করা হয়। ভারতের হয়ে দুজন এই খেলায় অংশগহন করেছেন। অপর একজন হলেন সূচিকা তারিয়াল। তিনি ইতিমধ্যেই নিজের কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলে ফেলেছেন। ৬০ কেজি মহিলা বিভাগের সেমিফাইনালে তিনি লড়বেন।

কী ঘটেছিল?

শরীরের ওজন ভিত্তিক খেলার জন্য অনেক ক্রীড়াবিদই সনা বাথ নেন। এটিকে অনেকে চেনে স্টিম বাথ হিসেবেও। এটি একটি ছোট, উত্তপ্ত কাঠের ঘর। এই ঘরে কাউকে ঢুকিয়ে উচ্চ তাপমাত্রা (সাধারণত ৬০ থেকে ১১০ ডিগ্রি) গ্যাস ছাড়া হয়। এই পদ্ধতিতে অনেকে শরীর থেকে ক্ষতিকারণ টক্সিন নির্গত হয়, রক্ত সঞ্চালন উন্নত হয়, শরীরের স্ট্রেস কমে। এই বাথ নিতে গিয়েই পেশিতে টান ধরে বরুণের। জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। নেপালের এক ক্রীড়াবিদ তাঁকে ওভাবে পড়ে থাকতে দেখে চিকিৎসক ডাকেন ও এরপরই তাঁর মেডিক্যাল হয়।

বরুণ সান্যাল কে?

তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টে ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি পেয়েছেন। জনপ্রিয় দুই কুস্তি WWE ও TNA দেখে তিনি কুস্তির প্রতি আগ্রহী হন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার ও যোগেশ্বর দত্তের সাফল্য দেখে কুস্তির প্রতি তাঁর আগ্রহ জন্মায়। ২০২৬ এর জানুয়ারিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। তবে তাঁর নাম তুলে নেওয়ার ফলে এমএমএ থেকে একটি পদকের আশা কমে গেল ভারতের।

Loading...
Unable to load recommendations.
Follow Us