India 4×400 Relay Medal: আবার সেরা ভিথ্যারা, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জয় ভারতীয় নারীবাহিনীর

Asian Games 2026: দিন কয়েক আগেই ৪X৪০০ মিটার রিলেতে রুপো ও ৪০০ মিটার হার্ডলসে পিটি ঊষার ৪২ বছরের জাতীয় রেকর্ড ভেঙে ব্রোঞ্জ জিতেছিলেন ভিথ্যা। এবার একই প্রতিযোগিতাতে পদকের হ্যাটট্রিক করলেন তিনি। এরই সঙ্গে রেকর্ড গড়ল ভারতও।

India 4x400 Relay Medal: আবার সেরা ভিথ্যারা, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জয় ভারতীয় নারীবাহিনীর
ভারতের মহিলা দল।Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Sep 29, 2026 | 8:31 PM

জাপান : চলতি এশিয়ান গেমসে ৬ নম্বর সোনা পেল ভারত। এশিয়ান গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের প্রথম সোনা। ৪X৪০০ মিটার রিলেতে সোনা ভারতীয় মহিলা দলের। কিরণ পাহাল, প্রাচী চৌধুরী, পুভাম্মা মাচেত্তিরা, বিথ্যা রামরাজের এই সাফল্যে ভারতের মেডেল সংখ্যা বেড়ে হল ৫৩। ইতিমধ্যেই তাঁদের সাফল্যকে কুর্নিশ জানিয়ে পোস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।

ভারতের ৪ মেয়ে অর্থাৎ কিরণ, পুভাম্মা, প্রাচি ও ভিথ্যা দৌড় শেষ করতে সময় নিয়েছেন মাত্র ৩ মিনিট ও ২৯.৬৯ সেকেন্ড। রিলেতে দ্বিতীয় হয়েছে বাহরাইন। তাদের সময় ৩ মিনিট ৩০.২১ সেকেন্ড। তৃতীয় স্থানে শেষ করেছে চিন। তাদের সময় লেগেছে ৩ মিনিট ৩১.০২ সেকেন্ড। ফলে মহিলাদের ৪X৪০০ মিটার রিলেতে দুরন্ত পারফরম্যান্স করে এশিয়ান গেমসে ভারতের সোনার তালিকা আরও দীর্ঘ করলেন এই ৪ ক্রীড়াবিদ। ৬ নম্বর লেন দিয়ে দৌড় শুরু করে ভারত। প্রথম লেগে ভারতের হয়ে দৌড়ান কিরণ। তিনি ব্যাটন তুলে দেন তৃতীয় স্থানে থাকা প্রাচীর হাতে। তিনি দ্বিতীয় লেগে দুরন্ত দৌড়ে ভারতকে সোনার লড়াইয়ে ফিরিয়ে আনেন। তৃতীয় লেগে পুভাম্মা ব্যাটন দেন ভিথ্যা রামরাজের হাতে। তিনিই সোনা জেতান ভারতকে। এর আগে ৪০০ মিটার হার্ডলসে রেকর্ড গড়েছিলেন তিনি। তাঁকে একমাত্র চাপে ফেলেছিলেন বাহরাইনের সালওয়া ঈদ নাসর যদিও এতে বিশেষ অসুবিধে হয়নি।

২০১৪ ও ২০১৮ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন পুভাম্মা। দিন কয়েক আগেই ৪X৪০০ মিটার রিলেতে রুপো ও ৪০০ মিটার হার্ডলসে পিটি ঊষার ৪২ বছরের জাতীয় রেকর্ড ভেঙে ব্রোঞ্জ জিতেছিলেন ভিথ্যা। এবার একই প্রতিযোগিতাতে পদকের হ্যাটট্রিক করলেন তিনি। এরই সঙ্গে রেকর্ড গড়ল ভারতও। ২০০২-২০১৮ অবধি এই খেলায় টানা সোনা পেয়েছে ভারত। ২০২২ এশিয়ান গেমসে রুপো পেলেও আবার এই এশিয়ান গেমসে সোনা জিতল টিম ইন্ডিয়া।

Loading...
Unable to load recommendations.
Follow Us