Vozinha on Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য জার্সি পাঠালেন ভোজিনহা, খেলতে আসবেন কলকাতায়?

Satadru Dutta: সদ্যই আর্জেন্টিনাতে গিয়েছিলেন শতদ্রু যার প্রধান কারণ ছিল লিওনেল মেসির শেষ ম্যাচ দেখা। সেখান থেকেই চিলিতে গিয়েছিলেন তিনি। দেখা করেছেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা ও চিলির ফুটবলার আর্তুরো ভিদালের সঙ্গে। বৃহস্পতিবার রাতে শতদ্রুর সঙ্গে লাঞ্চও করেছেন তাঁরা।

Vozinha on Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য জার্সি পাঠালেন ভোজিনহা, খেলতে আসবেন কলকাতায়?
ভোজিনহাImage Credit source: TV9 Bangla

| Edited By: Moumita Das

Oct 09, 2026 | 3:53 PM

কলকাতা : আগামী কয়েক বছরের মধ্যেই যদি কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাকে ভারতে খেলতে দেখেন, বিশেষ অবাক কিন্তু হবেন না। কারণ, বিশ্বকাপ ২০২৬-এর অন্যতম চর্চিত এই বিশ্বকাপার ভারতে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। এমনকি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য উপহারও পাঠিয়েছেন। প্রাপক কে? শতদ্রু দত্ত, যিনি গত বছর শহরে লিওনেল মেসিকে নিয়ে এসেছিলেন ও তারপর যে ঘটনা ঘটেছিল, তা কারও অজানা নয়।

সদ্যই আর্জেন্টিনাতে গিয়েছিলেন শতদ্রু যার প্রধান কারণ ছিল লিওনেল মেসির শেষ ম্যাচ দেখা। সেখান থেকেই চিলিতে গিয়েছিলেন তিনি। দেখা করেছেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা ও চিলির ফুটবলার আর্তুরো ভিদালের সঙ্গে। বৃহস্পতিবার রাতে শতদ্রুর সঙ্গে লাঞ্চও করেছেন তাঁরা। সেই সময়েই তাঁরা জানতে চেয়েছেন, ভারতের ফুটবলে জনপ্রিয়তা কতটা? কলকাতার মানুষরা ফুটবল নিয়ে কতটা আগ্রহী, সবকিছু নিয়েই কথা বলেছেন ভোজিনহারা। সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে শতদ্রু লিখেছেন, “এমিলিয়ানো মার্তিনেজ ও রেনে হিগিতার মতো কিংবদন্তি গোলকিপারদের ভারতে নিয়ে এসেছি। এবার মনে হচ্ছে, সেই তালিকায় আরও একটি বিশেষ নাম যোগ হতে চলেছে…” এরপরই অনেকে জল্পনা করছেন, আদৌ কি ভারতে ভোজিনহা আসছেন?

সেই সঙ্গে ছিলেন ভিদাল- যিনি চিলির সেরা ফুটবলারদের মধ্যে একজন ও ছিলেন মেসির সতীর্থও। একসময় তিনি মেসির সঙ্গেই বার্সেলোনায় খেলেছেন। এমনকি ভোজিনহা শতদ্রু দত্তের হাত দিয়ে উপহার পাঠাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্যও। ভোজিনহা এখন খেলেন চিলের ক্লাব কোলো-কোলোয়। ক্লাবের ২৯ নম্বর জার্সিতে সই করে দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, “আমার বন্ধু স্যর শুভেন্দুর জন্য…” । শীঘ্রই কলকাতায় ফিরে এই সই করা জার্সি শতদ্রু তুলে দেবেন মুখ্যমন্ত্রীর হাতে।

Loading...
Unable to load recommendations.
Follow Us