IPL 2024 Watch: সচিনপুত্রের ঘাতক ইয়র্কার, নেটে মুখ থুবড়ে পড়লেন MI ব্যাটার!

IPL 2024, Mumbai Indians: ২৪ বছরের অর্জুনের অভিজ্ঞতা আগের থেকে অনেক বেশি। গতিও বেড়েছে অনেকখানি। পেস বোলিংয়ের ঘাতক বল যাকে বলা হয়, সেই ইয়র্কারও আগের থেকে নিখুঁত। ব্যাটারের প্রায় পা ভেঙে দেওয়া ইয়র্কার বেরিয়ে এল সচিনপুত্রের হাত থেকে। মুম্বইয়ের নেটে ব্যাট করছিলেন বাঁ হাতি ব্যাটার নেহাল ওয়াধেকর। তাঁকে ঘাতক ইয়র্কার করেন অর্জুন। তীব্র গতিতে এমন বল যে আসতে পারে, তা বোধহয় আশা করেননি নেহাল।

IPL 2024 Watch: সচিনপুত্রের ঘাতক ইয়র্কার, নেটে মুখ থুবড়ে পড়লেন MI ব্যাটার!
Image Credit source: ScreenGrab

Mar 12, 2024 | 4:00 PM

কলকাতা: যত্ন করে পেস বোলিংয়ের অ-আ-ক-খ শিখিয়েছিলেন ওয়াসিম আক্রম। সুইংয়ের সুলতান যখন শিক্ষক, তখন ছাত্র কিছু না কিছু করবেনই! যদি বলা হয়, বাবা যখন ক্রিকেট ঈশ্বর, কিছু না কিছু থাকবে ছেলের মধ্যে। গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয়ে গিয়েছে তাঁর। তেমন নজর কাড়তে পারেননি। এই মরসুমে সচিন তেন্ডুলকরের ছেলে ‘সম্পদ’ হয়ে উঠতে পারেন হার্দিক পান্ডিয়ার টিমের। অন্তত নেটে প্রমাণ করে দিচ্ছেন অর্জুন তেন্ডুলকর। বাবার মতো না হলেও ব্যাটের হাত ভালোই। তবে সচিনের ছেলে আসলে বাঁ হাতি পেসার। কয়েক মরসুম ধরেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। আইপিএলের মঞ্চে এ বার নিজেকে চেনানোর জন্য তৈরি অর্জুন। ‘লক্ষ্যভেদ’এর কাজ শুরু করে দিয়েছেন। নেটে তাঁর বোলিংয়ের একটি ভিডিয়ো রীতিমতো হইচই ফেলে দিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

২৪ বছরের অর্জুনের অভিজ্ঞতা আগের থেকে অনেক বেশি। গতিও বেড়েছে অনেকখানি। পেস বোলিংয়ের ঘাতক বল যাকে বলা হয়, সেই ইয়র্কারও আগের থেকে নিখুঁত। ব্যাটারের প্রায় পা ভেঙে দেওয়া ইয়র্কার বেরিয়ে এল সচিনপুত্রের হাত থেকে। মুম্বইয়ের নেটে ব্যাট করছিলেন বাঁ হাতি ব্যাটার নেহাল ওয়াধেকর। তাঁকে ঘাতক ইয়র্কার করেন অর্জুন। তীব্র গতিতে এমন বল যে আসতে পারে, তা বোধহয় আশা করেননি নেহাল। ভারসাম্য হারিয়ে মুখ থুবড়ে পড়েন পিচের উপর।

গত মরসুমে মাত্র ৩টে ম্যাচ খেলেছিলেন অর্জুন। নিয়েছিলেন ৩টে উইকেটও। যে কারণে তাঁকে রিটেন করেছিল মুম্বই। এ বার ম্যাচ সংখ্যা বাড়ানোর দাবি তুলে দিচ্ছেন সচিনের ছেলে। হার্দিক পান্ডিয়ার টিমে এ বারও তরুণ ক্রিকেটারের সংখ্যা অনেক বেশি। কে যে নায়ক হয়ে উঠবেন, তা বলা খুব মুশকিল। অর্জুন যে আইপিএলেও লক্ষ্যভেদ চাইছেন, তা নেটে তাঁর বোলিংই প্রমাণ করে দিচ্ছে।

এ বারের আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। দু’দিন পর অর্থাৎ ২৪ মার্চ আইপিএল যাত্রা শুরু করবে মুম্বই। রোহিত শর্মাকে আর ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে না নীল জার্সির। তাঁর বদলে টিমকে নেতৃত্ব দেবেন হার্দিক। প্রথম ম্যাচেই মুম্বই খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। এই হাইটেনশন ম্যাচে অর্জুনকে খেলিয়ে চমক দিতেই পারে মুম্বই।

Follow Us