IPL 2026: বিশ্বকাপ অতীত, আইপিএলের সূচি প্রকাশ বিসিসিআইয়ের !

গতবছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। পাঞ্জাবকে ৬ রানে হারিয়ে ১৮ বছরের কাপ খরা কাটিয়েছিলেন বিরাট কোহলিরা। আইপিএলের নিয়ম অনুযায়ী, যে দল চ্যাম্পিয়ন হয়, সেই দল পরের বছরের প্রথম ম্যাচ খেলে এবং সেই দলের হোম গ্রাউন্ডেই উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচ খেলা হয়। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামেই এই বছর উদ্বোধনী ম্যাচ হবে কি না, সে নিয়ে নিশ্চিত নয় ক্রিকেটমহল।

IPL 2026: বিশ্বকাপ অতীত, আইপিএলের সূচি প্রকাশ বিসিসিআইয়ের !
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 09, 2026 | 8:04 PM

কলকাতা : গতকালই শেষ হল টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতল ভারত। তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হলেন সূর্যকুমার, তিলক, বুমরারা। বিশ্বকাপের মধ্যেই টিভি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস আসন্ন আইপিএলের তারিখ ঘোষণা করে দিল। এর আগেই ঘোষণা করার কথা ছিল আইপিএলের তারিখ। তবে বিশ্বকাপ চলার জন্য এবং ৩ রাজ্যে আসন্ন ভোটের জন্য বিসিসিআই আইপিএলের তারিখ ঘোষণা করেনি।

সোশ্যাল মিডিয়ায় স্টার স্পোর্টস জানিয়েছে, ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম সংস্করণ। এর আগে ২৬ মার্চ শুরু হওয়ার কথা হলেও ২ দিন পিছিয়ে দেয় বিসিসিআই। তবে আয়োজকরা এখনও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি। যদিও আশা করা হচ্ছে, অন্যবারের মতো এবারেও বিজয়ী দলই খেলবে প্রথম ম্যাচ। গতবছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। পাঞ্জাবকে ৬ রানে হারিয়ে ১৮ বছরের কাপ খরা কাটিয়েছিলেন বিরাট কোহলিরা। আইপিএলের নিয়ম অনুযায়ী, যে দল চ্যাম্পিয়ন হয়, সেই দল পরের বছরের প্রথম ম্যাচ খেলে এবং সেই দলের হোম গ্রাউন্ডেই উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচ খেলা হয়। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামেই এই বছর উদ্বোধনী ম্যাচ হবে কি না, সে নিয়ে নিশ্চিত নয় ক্রিকেটমহল। কারণ, ২০২৫ সালে আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পরদিন সেলিব্রেশনের আয়োজন করা হয় চিন্নাস্বামীতে। কিন্তু, উদযাপন করতে গিয়ে ১১ জন সমর্থক মারা যান। এরপরেই চিন্নাস্বামীর উপর নিষেধাজ্ঞা জারি করে কর্ণাটক সরকার। অবশেষে নিষেধাজ্ঞা ওঠায় আরসিবি ৫ ম্যাচ খেলবে চিন্নাস্বামীতে, ২টি ম্যাচ খেলবে রায়পুরে। শোনা যাচ্ছে, ফাইনাল চিন্নাস্বামীতেই হবে। তার পাশাপাশি, প্লে-অফের একটি ম্যাচ পাবে চিন্নাস্বামী।

তবে বিশ্বকাপের মাত্র ২০ দিন পরেই আইপিএলের সূচি নিয়ে ক্রিকেটমহলে বিতর্ক শুরু হয়েছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অংশ নেওয়া অনেক আন্তর্জাতিক তারকা ক্রিকেটারকেই খুব অল্প সময়ের বিশ্রাম নিয়ে সরাসরি আইপিএলের মাঠে নামতে হবে। এতে ক্রিকেটারদের শারীরিক ক্লান্তির সঙ্গে কেরিয়ারের ঝুঁকিও রয়েছে। নানা আইপিএল ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে অনেকেই মনে করছেন, খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের দিকটাও ভাবা উচিত গুরুত্বপূর্ণভাবে। এবার দেখার, বিশ্বকাপে ক্রিকেটারদের ফর্ম আইপিএলে কেমন প্রভাব ফেলে ও কোন দল শেষ পর্যন্ত শিরোপা জেতে।

Follow Us