Ishan Kishan: MI হারতেই কাছাকাছি জয়-ঈশান, বরফ কি গলছে?

IPL 2024: আইপিএলের পরই রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তাই ঈশান স্বাভাবিকভাবেই চাইবেন আইপিএলে ভালো পারফর্ম করে ফের জাতীয় দলে ফিরতে। প্রথম ম্যাচে অবশ্য ঈশানের ঝুলি শূন্য ছিল। কিন্তু ম্যাচের শেষে যে ছবি দেখা গেল, তা হয়তো ঈশানের এবং তাঁর অনুরাগীদের মন ভালো করে দিতে পারে।

Ishan Kishan: MI হারতেই কাছাকাছি জয়-ঈশান, বরফ কি গলছে?
Ishan Kishan: ঈশানের কাঁধে জয় শাহর হাত, IPL এর ময়দানে তবে কি বরফ গলল?Image Credit source: AFP

Mar 25, 2024 | 2:46 PM

কলকাতা: কয়েক মাস আগে ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে ভারতীয় বোর্ডের সম্পর্ক তিক্ত হয়েছে। রঞ্জি ট্রফিতে ঝাড়খন্ডের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ না খেলায় বোর্ড তাঁর উপর বিরাট চটেছিল। বার্ষিক চুক্তি থেকে ঈশান কিষাণ বাদও পড়েছেন। জাতীয় দলে আবার ঈশানের ফেরা সম্ভব হতে পারে এই আইপিএলের পারফরম্যান্স দিয়েই। আইপিএলের (IPL) পরই রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তাই ঈশান স্বাভাবিকভাবেই চাইবেন আইপিএলে ভালো পারফর্ম করে ফের জাতীয় দলে ফিরতে। প্রথম ম্যাচে অবশ্য ঈশানের ঝুলি শূন্য ছিল। কিন্তু ম্যাচের শেষে যে ছবি দেখা গেল, তা হয়তো ঈশানের এবং তাঁর অনুরাগীদের মন ভালো করে দিতে পারে।

আমেদাবাদে গুজরাট-মুম্বইয়ের আইপিএল ম্যাচের শেষে মাঠে ঈশানের সঙ্গে কথা বলতে দেখা যায় বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে ঈশান ও জয়ের সেই ছবি। যেখানে দেখা যায় হাসিমুখে ঈশানের কাঁধে হাত রেখে কিছু বলছেন জয় শাহ। নেটিজ়েনরা ওই ছবিতে প্রচুর কমেন্ট করেছেন।

সোশ্যাল মিডিয়া সাইট X এ জয় ও ঈশানের ওই ছবিতে একজন কমেন্টে লিখেছেন, ‘ঈশান কিষাণ – আমাকে বিসিসিআই চুক্তি দাও। জয় শাহ – আগে পারফর্ম করে দেখাও।’ অপর এক X ব্যবহারকারী লিখেছেন, ‘জয় শাহ : চিন্তা করো না ঈশান কিষাণ, ট্রফি এ বার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেই যাবে।’

প্রসঙ্গত, দেশের হয়ে শেষ বার ঈশান কিষাণ খেলেছিলেন গত বছরের ২৮ নভেম্বর। তারপর দীর্ঘদিন ২২ গজ থেকে দূরে ছিলেন। ২৭ ফেব্রুয়ারি অবশ্য ডিওয়াই পাটিল টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল ঈষান কিষাণকে। তারপর এ বার আইপিএলে নেমেছেন ঈশান। স্বাভাবিকভাবেই মুম্বইয়ের ম্যাচ থাকলে বাড়তি নজর তাঁর দিকেই থাকবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us