IPL: অজিভূমে আইপিএল খেলতে পারেন রোহিত-বিরাটরা, বড় ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার!

Indian Premier League: শোনা গিয়েছে, ২০২৬-২৭ মরশুমের বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ার বদলে চেন্নাইতে অনুষ্ঠিত হবে। মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কচার্সের সেই ম্যাচই হবে অস্ট্রেলিয়ার বাইরে আয়োজিত প্রথম বিবিএল।

IPL: অজিভূমে আইপিএল খেলতে পারেন রোহিত-বিরাটরা, বড় ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার!
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 05, 2026 | 2:51 PM

নয়াদিল্লি: নামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থাকলেও অতীতে বেশ কয়েকবার বিদেশের মাঠে অনুষ্ঠিত হয়েছে আইপিএল। ২০০৯ হোক, বা ২০১৪ বা কোভিড সময় – এই সময় দেশের বাইরেও আয়োজন করা হয়েছে বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগকে। এবার এমন সম্ভাবনা আবার গড়ে উঠেছে। শোনা গিয়েছে, ভবিষ্যতে আইপিএল অনুষ্ঠিত হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে।

শোনা গিয়েছে, ২০২৬-২৭ মরশুমের বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ার বদলে চেন্নাইতে অনুষ্ঠিত হবে। মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কচার্সের সেই ম্যাচই হবে অস্ট্রেলিয়ার বাইরে আয়োজিত প্রথম বিবিএল। ক্রিকেট মহলের মতে, ভারতের বিশাল বাজারকে আরও ভালভাবে কাজে লাগানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক অজি ক্রিকেটের মুখপাত্র বলেন, “ভারত এখন বিশ্ব ক্রিকেটের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় দলের বিদেশ সফর থেকে সম্প্রচার স্বত্বের মাধ্যমে অন্য বোর্ডও বড় অঙ্কের আয় করবে। ভারতীয় দর্শকদের সামনে বিগ ব্যাশকে তুলে ধরতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় আইপিএলের ম্যাচ বা ভারতের কোনও দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না।” তবে একই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া এও জানিয়েছে, ভারতের মাটিতে এই মুহূর্তে অ্যাশেজ টেস্ট আয়োজনের কোনও পরিকল্পনা নেই। কয়েকদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ একটি পডকাস্টে বলেছিলেন, অ্যাশেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতে একটি টেস্ট আয়োজন করা যেতে পারে। তবে পরে জানানো হয়েছে, এই মুহূর্তে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বাইরে অ্যাশেজের আয়োজনের কোনও পরিকল্পনা নেই।

যদিও প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটন এই প্রস্তাবের সম্পূর্ণ বিরোধিতা করেছেন। তিনি চান না এই দুই দেশের বাইরে কোথাও অ্যাশেজ আয়োজন হোক। অস্ট্রেলিয়ায় আইপিএলের ম্যাচ এখনই নিশ্চিত নয়, তবু ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ইতিবাচক অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে, বিশ্ব ক্রিকেটে বাণিজ্যিক সহযোগিতা ও নতুন বৈশ্বায়িক বাজার তৈরির প্রচেষ্টা আগামী দিনে আরও বাড়বে।

Loading...
Unable to load recommendations.
Follow Us