দলে পাক ক্রিকেটার, বিতর্কে মুখ খুললেন কোচ ভেট্টোরি!

এবারের নিলামে মোট অংশ নিয়েছিল ৮টি দল। এই ৮ দলের মধ্যে ৪ দলেরই আইপিএলে দল রয়েছে। দলগুলি হল, সানরাইজার্স লিডস (সানরাইজার্স হায়দ্রাবাদ), এম আই লণ্ডন (মুম্বই ইন্ডিয়ান্স), ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস (লখনৌ সুপার জায়ান্টস), সাদার্ন ব্রেভ (দিল্লি ক্যাপিটালস)। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল, একমাত্র ক্রিকেটীয় দক্ষতা ছাড়া যেন আর কিছু বিচার করা না হয়।

দলে পাক ক্রিকেটার, বিতর্কে মুখ খুললেন কোচ ভেট্টোরি!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 13, 2026 | 4:57 PM

কলকাতা : আবার ঝামেলার কেন্দ্রে পাকিস্তান। পাকিস্তানী স্পিনার আব্রার আহমেদকে দলে নেওয়া নিয়েই যাবতীয় বিতর্ক। সানরাইজার্স দলে আব্রারকে নেওয়ার বিরুদ্ধে ভারতীয় সমর্থকরা। তাঁরা প্রশ্ন তুলছেন, কেন একজন পাক বোলারকে ভারতীয় মালিকানাধীন দলে নেওয়া হয়েছে। সমাজমাধ্য়মে ক্ষোভ উগরে দিয়েছেন সমর্থকরা। বিতর্ক এত বেড়েছে, যে সানরাইজার্সের এক্স হ্য়ান্ডল সাসপেন্ড করা হয়।

গতকাল লণ্ডনে ছিল ‘দ্য হান্ড্রেড’ এর নিলাম। সেই নিলামেই পাকিস্তানি স্পিনার আব্রার আহমেদকে কিনে নেয় সানরাইজার্স লিডস। ২ কোটি ৩৪ লক্ষ টাকায় এই স্পিনারকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস। তাঁকে দলে নেওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এই প্রতিযোগিতায় দুই জন পাক ক্রিকেটারকে কেনা হয়েছে। আব্রার ছাড়াও রয়েছেন উসমান তারিক। তাঁকে কিনেছে বাকিংহ্যাম ফিনিক্স। আব্রার বিতর্কের পরেই ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে ক্লাবের মালকিন কাব্য মারাণ ও ড্যানিয়েল ভেট্টোরির বিরুদ্ধে। তবে একাধিক বিতর্ক চললেও যাবতীয় বিতর্কের জবাব দিয়েছেন ভেট্টোরি। তাঁর কথায়,”আমরা কোনও ভুল সিদ্ধান্ত নিইনি। আমাদের প্রধান লক্ষ্য ছিল আদিল রশিদ। তাঁকে না পাওয়ায় আমরা ভাবি, একজন ভাল স্পিনার নিতে হবে। সেই কারণেই আমরা আব্রারকে দলে নিই।” আব্রারকে নেওয়া নিয়ে ভেট্টোরি জানিয়েছেন,”ওকে নেওয়ার প্রধান কারণ ওর স্পিন ভাল। ওর মধ্যে বৈচিত্র আছে। আব্রারের বল খেলা কঠিন।” নিউজিল্য়ান্ডের প্রাক্তন ক্য়াপ্টেন বলেছেন,”আমাদের আমাদের নিলামের আগে পাকিস্তানিদের উপর নিষেধাজ্ঞা নিয়ে কিছুই বলা হয়নি। নিলামে যাদের নাম ছিল, আমরা সবাইকে নিয়েই পরিকল্পনা করেছিলাম। যে বিভাগে সবথেকে ভাল ক্রিকেটার আছে, তাকেই আমরা কিনব। এই প্ল্যান ছিল আমাদের।”

এবারের নিলামে মোট অংশ নিয়েছিল ৮টি দল। এই ৮ দলের মধ্যে ৪ দলেরই আইপিএলে দল রয়েছে। দলগুলি হল, সানরাইজার্স লিডস (সানরাইজার্স হায়দ্রাবাদ), এম আই লণ্ডন (মুম্বই ইন্ডিয়ান্স), ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস (লখনৌ সুপার জায়ান্টস), সাদার্ন ব্রেভ (দিল্লি ক্যাপিটালস)। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল, একমাত্র ক্রিকেটীয় দক্ষতা ছাড়া যেন আর কিছু বিচার করা না হয়। সেই নির্দেশ মেনেই ১৩ জন পাক ক্রিকেটারকে নিলামে রাখা হয়েছিল। তবে যাবতীয় বিতর্কের কেন্দ্রে এখন আব্রার ও সানরাইজার্স।

 

Follow Us