চোটের কারণে সম্পূর্ণ আইপিএল থেকে ছিটকে গেলেন সিএসকের ব্যাটার!

আইপিএলের মাঝপথেই ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। চোটের কারণে সম্পূর্ণ আইপিএল সিজন থেকেই ছিটকে গেলেন আয়ুষ মাত্রে। সোশ্যাল মিডিয়াতে আয়ুষের বাদ পড়ার খবর জানাল সিএসকে টিম। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে এই আইপিএলের যাত্রা শেষ আয়ুষের।

| Edited By: Moumita Das

Apr 22, 2026 | 1:14 PM

1 / 8
আইপিএলের মাঝপথেই বিরাট ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস শিবির। চোটের কারণে সম্পূর্ণ সিজন থেকেই ছিটকে গেলেন আয়ুষ মাত্রে। সোশ্যাল মিডিয়াতে আয়ুষের বাদ পড়ার খবর জানাল সিএসকে টিম। হ্যামস্ট্রিং চোটের কারণে এই আইপিএলের যাত্রা শেষ আয়ুষের।  (PTI)

2 / 8

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় রান নেওয়ার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে আয়ুষের। ফিজিওর সাহায্য নিয়েও শেষ রক্ষা হল না। (PTI)

3 / 8

চলতি আইপিএল সিজনে ৬ ম্যাচে মোট ২০১ রান করেছেন আয়ুষ। এই ১৮ বছরের তরুণই এই আইপিএলে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান গ্রাহক। (PTI)

4 / 8

ঋতুরাজ বা সঞ্জুরা হায়দরাবাদ ম্যাচে যখন ব্যর্থ, তখন সেই ম্যাচেই ১৩ বলে ৩০ রানের ইনিংস খেলছিলেন আয়ুষ। (PTI)

5 / 8

খলিল আহমেদ আগেই ছিটকে গিয়েছেন, মহেন্দ্র সিং ধোনি কবে ফিরবেন কেউ জানেনা - এর মধ্যেই আয়ুষকে হারানো মানে বিশাল বড় ক্ষতি সিএসকে-র। (PTI)

6 / 8

৬ ম্যাচে মাত্র ২ জয় পেয়েছে চেন্নাই। এই মুহূর্তে পয়েন্টস টেবিলে ৮ নম্বরে থাকা চেন্নাইয়ের জন্য প্লে-অফ আরও কষ্টকর। (PTI)

7 / 8

সিএসকে একটি বিবৃতিতে জানিয়েছে, আয়ুষের সেরে উঠতে ৬ থেকে ১২ সপ্তাহ লাগবে। সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে ইয়োলো আর্মি। (PTI)

8 / 8

সিএসকে একটি বিবৃতিতে জানিয়েছে, আয়ুষের সেরে উঠতে ৬ থেকে ১২ সপ্তাহ লাগবে। সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে ইয়োলো আর্মি। (PTI)

Loading...
Unable to load recommendations.
Follow Us