U19 World Cup: আয়ার্ল্যান্ড-জিম্বাবোয়ে ম্যাচের সময় ভূমিকম্প, কেঁপে উঠলেন ধারাভাষ্যকাররা

ত্রিনিদাদে প্লেট গ্রুপের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন ভূমিকম্প হয়। একটানা কয়েক সেকেন্ড কেঁপে চলে মাঠে থাকা ক্যামেরা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।

U19 World Cup: আয়ার্ল্যান্ড-জিম্বাবোয়ে ম্যাচের সময় ভূমিকম্প, কেঁপে উঠলেন ধারাভাষ্যকাররা
আয়ার্ল্যান্ড-জিম্বাবোয়ে ম্যাচের সময় ভূমিকম্প, কেঁপে উঠলেন ধারাভাষ্যকাররা

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 31, 2022 | 3:36 PM

জামাইকা: চলতি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে (U19 World Cup) আয়ার্ল্যান্ড-জিম্বাবোয়ে (Ireland vs Zimbabwe) ম্যাচ চলাকালীন ভূমিকম্পে (Earthquake)  কেঁপে উঠল চারদিক। মাঠে থাকা দুই দলের ক্রিকেটাররা কম্পন অনুভব না করলেও কমেন্ট্রি বক্সে থাকা ধারাভাষ্যকাররা বেশ ভালোই কম্পন অনুভব করেন। ত্রিনিদাদে প্লেট গ্রুপের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন ভূমিকম্প হয়। একটানা কয়েক সেকেন্ড কেঁপে চলে মাঠে থাকা ক্যামেরা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।

জিম্বাবোয়ের ইনিংসের ষষ্ঠ ওভারে এই ঘটনাটি ঘটে। ওই সময় আয়ারল্যান্ডের স্পিনার ম্যাথিউ হামফ্রিজ ষষ্ঠ ওভারের বল করছিলেন। ব্যাটিং করছিলেন ব্রায়ান বেনেট। ভূমিকম্প অনুভব হতেই আইসিসির ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড সেই সময় বলেন, ‘আমার মনে হচ্ছে এখন ভূমিকম্প হচ্ছে। বক্সে আমরা এটা টের পাচ্ছি। এই ধরণের অনুভূতি আগে কখনও হয়নি। সত্যিই কি এটা ভূমিকম্প হচ্ছে? কুইন্স পার্ক ওভালের গোটা মিডিয়া সেন্টারই যে থরথর করে কাঁপছে।’

প্রায় ১৫-২০ সেকেন্ড ধরে ভূমিকম্পের জন্য কাঁপুনি হলেও মাঠে থাকা ক্রিকেটাররা তা টের না পাওয়ায় খেলা এগিয়ে চলে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে।

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে এক ওভার বাকি থাকতেই ১৬৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। জবাবে রান তাড়া করতে নেমে ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় আয়ার্ল্যান্ড।

আরও পড়ুন: রাহানে আর পূজারাকে নিয়ে ভিন্ন মত সঞ্জয় মঞ্জরেকরের

আরও পড়ুন: U19 Cricket World Cup 2022: বাংলার রবির পেসেই লুকিয়ে বিশ্বজয়ের মন্ত্র

আরও পড়ুন: U19 World Cup: লক্ষ্মণের মন্ত্রে বিশ্বজয়ের স্বপ্ন যশদের

Loading...
Unable to load recommendations.
Follow Us